22/12/2025
রক্তদান মহৎ দান
আরো আরো বাঁচুক প্রাণ
আজ আমাদের বুনিয়াদি তে প্রবল উৎসাহে রক্তদান শিবির এক ভিন্ন মাত্রা পেল।
কে দিল না সেটার হিসেব করা বেশ মুস্কিল🙏
বিদ্যালয়ের ১৫বছর আগের মেয়ে অধুনা west bengal পুলিশে কর্মরতা মামপি দাস দিয়ে শুরু হল,আবার শ্রদ্ধেয়া দেবযানী ম্যাডামের ড্রাইভার আমাদের আদরের বিভাস থেকে শুরু করে আমাদের আরো আরো অতি আগ্রহী মেয়েরা ---- নামের লিস্ট কেবল ই দীর্ঘতর হতে থেকেছে। কলেজে র ফাঁকে মেয়েরা এসেছে,কাজের থেকে ছুটি নিয়ে মেয়েরা এসেছে ---- বিদ্যালয়ের সংস্পর্শে থাকা tech Mahindra র Official রা তাঁদের ব্যস্ততম সময় থেকেও সময় বের করে এসে রক্ত দান করে গেলেন। কিছু জনের থেকে নেওয়া যায় নি,কম দৈহিক ওজন বা লো প্রেসার বা আরো কিছু সমস্যা থাকায়,তবুও তাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।ছোট ছোট নবম শ্রেনীর ছাত্রীরা রক্তদান সম্পর্কিত কত গুরুত্বপুর্ন কাজ যে অনায়াসে সম্পন্ন করে ফেলল তা প্রকাশের ভাষা নেই।রক্তদান শুরু হল যেমন আমাদের আদরের মেয়ে এর মাধ্যমে আবার শেষ হল 15 বছর আগের মেয়ে Jhuma Das এর মাধ্যমে, kalpana থেকে Payel Dutta Sarkar আরো আরো পুরোনো মুখ যেমন ছিল তেমনি ছিল xII এর সদ্যনতুন ১৮ পেরোনো অনসূয়া রীতিকা পূজা --- এরা।
শ্রদ্ধেয়া প্রধানা শিক্ষিকা ও তাঁর কন্যা আমাদের অতি আদরের দিশা, শ্রদ্ধেয়া Somdatta ম্যাম থেকে রিঙ্কু ম্যাম, Sangita Mitra ম্যাম থেকে Madhupa Chakraborty ম্যাম , Moumita Roy Niyogi ম্যাম থেকে Pinki Biswas ম্যাম যতজনের স্বাস্থ্য রক্ত নেবার জন্য উপযোগী হল সকলেই এই মহৎ দানে অংশ গ্রহণ করলেন।বুনিয়াদি সর্বস্তরের জনগণের মধ্যে রক্তদান সম্পর্কে এক সচেতনতা তৈরি করলো।
এইরকম করেই বুনিয়াদি শুধুই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করার বিদ্যালয় নয়,সামাজিক মানবিক ভূমিকা উল্লেখযোগ্য ভাবে পালন করে এগিয়ে চলুক আর মেয়েরাই হোক আমাদের পাথেয় ❤️❤️❤️❤️