31/10/2019
Fundamental right, Constitutional right & legal right :-
উপরের তিনটি রাইটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল রাইট হল ফান্ডামেন্টাল রাইট। এরপর কনস্টিটিউশনাল রাইট। লিগাল রাইট আরও দূর্বল রাইট।
কন্সটিটিউশনে বলা আছে এমন সব রাইটই কন্সটিটিউশনাল রাইট ।এজন্য ফান্ডামেন্টাল রাইটগুলো সব কন্সটিটিউশনাল রাইট।কিন্তু উল্টোটা সত্য নয়। যেমন, রাইট টু প্রপার্টি শুধুমাত্র কন্সটিটিউশনাল রাইট। ফান্ডামেন্টাল নয়।আবার, ফরেনারস ল এর কিছু রাইট, বা এল আর এক্টের কিছু রাইট হল লিগাল রাইট। যেমন জমির উপর বর্গাদারের অধিকার একটি লিগাল রাইট। এটা ফান্ডামেন্টাল বা কন্সটিটিউশনাল রাইট নয়।
এবারে রাইটগুলোর ওভারল্যাপের ব্যাপারটি বুঝতে হবে।একটা রাইট এই তিন শ্রেণির মধ্যেই পড়তে পারে।যেমন সব ফান্ডামেন্টাল রাইটই কন্সটিটিউশনাল রাইট এবং একই সাথে অবশ্যই লিগাল রাইটও।
কিন্তু সাধারণ একটা লিগাল রাইট ( যেমন জমির মালিকানার উপর বর্গাদারের রাইট) কন্সটিটিউশনাল বা ফান্ডামেন্টাল রাইট নয়।
কোনটা কি রাইট এই সেগ্রিগেশানে আমরা সাধারণত সেই রাইটটির হাইয়েস্ট লেভেলের কথাই বলব।যেমন, তথ্যের অধিকার যেহেতু একটা ফান্ডামেন্টাল রাইট তাই এটাকে এই শ্রেণির মধ্যেই রাখব।কারণ এই শ্রেণির মধ্যে রাখলেই এটি অটোমেটিক ভাবে কন্সটিটিউশনাল রাইট বা লিগাল রাইটের শ্রেণির মধ্যে চলে আসে।
প্রাপ্ত বয়ষ্কদের ভোটাধিকার যেহেতু Representation of People Act, 1950, section 62 তেই একমাত্র দেওয়া আছে তাই এটা লিগাল রাইট।ইন্ডিয়ান কন্সিটিউশানের আরটিকেল ৩২৬ এ শুধুমাত্র এডাল্ট সাফারেজের কথা বলা আছে।ভোটাধিকার কিন্তু দেওয়া হয় নি কন্সিটিউশানের আরটিকেল ৩২৬ এ।তাই ভোটাধিকার কন্সটিটিউশনাল রাইট নয়।শুধুমাত্র লিগাল রাইট।
**************************************
আমাদের WBCS ব্যাচে ভর্তি চলছে। কল্যাণী ও কলকাতায়। মোবাইল ঃ৭০০১২৮৭৩২৯