Educare Academy-Learn to Lead

Educare Academy-Learn to Lead Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Educare Academy-Learn to Lead, Education, KOLKATA.

This is not only a promotional page but also you will able to learn many important things about World Education System, Psychological Foundation of Education, its' history and revolution and also about technologies to improve Education system.

05/02/2022
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত  উচ্চমাধ্যমিকের এবছরের জন্য নতুন মূল্যায়ন পদ্ধতি।
20/06/2021

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত উচ্চমাধ্যমিকের এবছরের জন্য নতুন মূল্যায়ন পদ্ধতি।

A good decision by Govt. of India
04/06/2021

A good decision by Govt. of India

14/02/2021

"ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত"। ঋতুরাজ বসন্ত এসে গেছে। প্রকৃতিজুড়ে দেখা দিয়েছে এক অপরূপ সৌন্দর্য্য। ফুটেছে ফুল, গাছে গাছে মুকুল আর কোকিলের কুহু কুহু ডাক। প্রকৃতির এই সৌন্দর্য্যের সঙ্গে বাসন্তী রঙে সেজেছে তারুণ্য। পথে পথে যেন চলছে বসন্তের মিছিল। এই মিছিলে ভিন্নমাত্রা যোগ করেছে ভালোবাসা দিবস। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আজ একসঙ্গে দুই দিবসের উৎসবে মাতবে সবাই।
আজ ১৪ই ফেব্রুয়ারি (১লা ফাল্গুন), বিশ্ব ‘ভালোবাসা দিবস’। ভ্যালেন্টাইনস ডে। পাশ্চাত্যের দেশগুলোতে ভালোবাসার এই দিবস পালিত হয়ে আসছে বহুকাল আগে থেকে। পৃথিবীর আদিমতম সম্পর্কের নাম ভালোবাসা। ভালোবাসা নিয়ে পৃথিবীতে যত গান, গল্প, কবিতা, উপন্যাস রচিত হয়েছে, আর কোনো বিষয় নিয়ে তা হয়নি। ভালোবাসার জন্য কেউ সাম্রাজ্য ত্যাগ করেছে, আবার কেউ কেউ জীবনও দিয়েছে। ভালোবাসার প্রত্যয়কে চিরঞ্জীব করে রাখতে ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা ‘বিশ্ব ভালোবাসা দিবস’।

‘আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ এমন ভাবনায় কেটেছে যেসব মানব-মানবীর, তাদের মনের না-বলা কথা প্রস্ফুটিত হবে আজ ভালোবাসা দিবসে। ভালোবাসা নিয়ে অসংখ্য কবিতা, গান মুখে মুখে ফিরবে। একই সঙ্গে প্রিয়তমার হাত ধরে কিংবা পাশে বসে অনেকেই স্বপ্ন বুনবে সুন্দর ভবিষ্যতের।

তবে, আজকের এ ভালোবাসা শুধু প্রেমিক, প্রেমিকার জন্য নয়। ভালোবাসার এই দিবসের তাৎপর্য বিশাল ও সর্বজনীন। আজকের ভালোবাসা মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান, বন্ধু সর্বোপরি মানুষে মানুষে ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিকতার দিন আজ। আজকের এই দিনে মুঠোফোনে ক্ষুদে বার্তা, ই-মেইল কিংবা ফেসবুকে জানান দেয়া হবে ভালোবাসার কথা। প্রিয়জনকে দেয়া হবে নানা উপহার।

ইতিহাসের তথ্য অনুযায়ী, খ্রিষ্টান পাদরি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে দিনটির নাম ‘ভ্যালেন্টাইনস ডে’ করা হয়। অনেকের মতে ভ্যালেন্টাইনের নামানুসারেই পোপ প্রথম জুলিয়াস ৪৯৬ খ্রিষ্টাব্দের ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস ডে হিসেবে ঘোষণা করেন। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ২৭০ খ্রিষ্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি খ্রিষ্টানবিরোধী রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি চিঠি লিখেন, যেখানে তিনি নিজের নাম সই করে লিখেছিলেন ‘ফ্রম ইওর ভ্যালেন্টাইন’। সেন্ট ভ্যালেন্টাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ‘ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে পালন করা শুরু করেন। যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সেন্ট ভ্যালেন্টাইনকে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার রীতি কালক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

একই বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছুটা ভিন্ন মতও আছে। অনেকের মতে খ্রিষ্টান ধর্ম প্রচারের অভিযোগে রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস খ্রিষ্টান পাদরি ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনকে বন্দি করেন। কারণ, তখন রোমান সাম্রাজ্যে খ্রিষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দি অবস্থায় ভ্যালেন্টাইন জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিনটি ছিল ১৪ই ফেব্রুয়ারি। একসময় ৪৯৬ খ্রিষ্টাব্দে পোপ সেন্ট জেলাসিউও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইনস স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস দিবস ঘোষণা করেন। কালক্রমে এটি সমগ্র ইউরোপ এবং পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

আজ একদিকে যখন ভালোবাসার জোয়ারে হারিয়ে যাবেন অগণিত প্রেমিক যুগল, ঠিক সেই সময় ঘরের কোনও এক কোণে অশ্রুসিক্ত নয়নে পুলওয়ামা কাণ্ডে নিহত জওয়ান ভাইদের স্মরণ করবেন তাঁদের পরিবার-পরিজন এবং অবশ্যই দেশবাসী। আজকের দিনটা অনেকের কাছে যেমন ভালবাসা-বাসির দিন, ঠিক তেমনই পুলওয়ামার বিস্ফোরণে নিহত শহিদদের পরিবারের কাছে অভিশপ্ত এক দিন। আজকের দিন তাঁদের জীবন থেকে কেড়ে নিয়েছে তাঁদের ভালোবাসার মানুষকে।
দিনটা ভালোবাসার দিনই ছিল। কিন্তু সেই ভালবাসার দিনেই নেমে এসেছিল দেশের ওপর মর্মান্তিক আঘাত।
আজ পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের স্মৃতিচারণা করছে গোটা দেশ। সময় বয়ে চলে নদীর ধারার মতো। দেখতে দেখতে আজ দেশের অন্যতম কালো দিনের দুই বছর পূর্ণ হল। বিগত ২০১৯ সালে আজকের দিনেই পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ-এর জওয়ান।

তাদের জন্য রইল গভীর শ্রদ্ধা, তাদের পরিবারে জন্য রইল আন্তরিক সমবেদনা এবং আজকের দিনটি তাদের নামেই উৎসর্গ করলাম। দেশের প্রতি সমগ্র দেশবাসীর ভালোবাসা যেন এইভাবেই চিরকাল অমর হয়ে থাকে।

M.Ed and M.A. in Education is finally Equivalent!!!
19/10/2020

M.Ed and M.A. in Education is finally Equivalent!!!

Address

Kolkata
700129

Telephone

+918910339561

Website

Alerts

Be the first to know and let us send you an email when Educare Academy-Learn to Lead posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Educare Academy-Learn to Lead:

Shortcuts

Share

Category