Arun Kumar Choudhury Birth Centenary Symposium - AKC 100

Arun Kumar Choudhury Birth Centenary Symposium - AKC 100 A two day symposium is going to be held on January 8th & 9th,2023 at CU technology Campus.

21/12/2022
এক ব্যতিক্রমী শিক্ষকের স্মরণকথাসময়টা এরকমই ছিল। কলিকাতা বিশ্ববিদ্যালয়, রাজাবাজার বিজ্ঞান কলেজ। ছাত্রছাত্রী, গবেষকদের ন...
18/12/2022

এক ব্যতিক্রমী শিক্ষকের স্মরণকথা
সময়টা এরকমই ছিল। কলিকাতা বিশ্ববিদ্যালয়, রাজাবাজার বিজ্ঞান কলেজ। ছাত্রছাত্রী, গবেষকদের নিয়ে সকাল দুপুর রাত ভুলে সামান্য উপকরণ নিয়ে অসামান্য সৃষ্টির সাধনায় দিনপাত করেছেন কিংবদন্তি মানুষেরা। আচার্য প্রফুল্লচন্দ্র, মেঘনাদ সাহা, সি ভি রামন, শিশির মিত্র....কত নাম আর প্রশাসনের তরফে যাবতীয় বাধা বিপত্তি আগলে দাঁড়িয়ে আছেন স্যার আশুতোষ।
পরবর্তীকালে এই ঘরানাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপাত করেছেন যাঁরা, তাঁদের অন্যতম আমাদের মাষ্টারমশাই অধ্যাপক শ্রী অরুণ কুমার চৌধুরী। ভারতবর্ষে যখন কম্পিউটার সায়েন্স এর আদিযুগ চলছে, সেই ষাটের দশকে তরুণ শিক্ষক অরুণ চৌধুরী তৈরি করেছিলেন অ্যানালগ কম্পিউটার। হাতের তেলোর মত চিনতেন, বুঝতেন সার্কিটের কলাকৌশল, ওদের সঙ্গেই ঘরবাড়ি পাতিয়েছিলেন, ওটাই ছিল ওনার সংসার। রেডিওফিজিক্স এর শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান হলেও নিজের হাতে তৈরি করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, সেই ১৯৮০ সালে। গোটা ভারতবর্ষে কম্পিউটার সায়েন্স এর শিক্ষাদানের সেই প্রারম্ভিক মুহূর্তে নেতৃত্বের অন্যতম পুরোধা ছিলেন আমাদের মাষ্টারমশাই। ছাত্রছাত্রী ই ছিল তাঁর প্রাণ, সকাল থেকে রাত্তির পর্য্যন্ত ওদের নিয়েই বিজ্ঞান কলেজের আনাচে কানাচে নিরন্তর চলত জ্ঞান সাধনা। সেই পরম্পরা আজও বয়ে নিয়ে যাচ্ছেন ওনার কৃতী ছাত্রছাত্রীরা।
এইবছর এই শ্রদ্ধেয় শিক্ষক অরুণ কুমার চৌধুরীর জন্ম শতবর্ষ। কম্পিউটার সায়েন্স বিভাগ তো স্যারের হতে গড়া, কলিকাতা বিশ্ববিদ্যালয় এর মধ্যেই ওনার স্মৃতিতে তৈরি করেছেন এ.কে. চৌধুরী স্কুল অফ ইনফরমেশন টেকনোলজি। এই দুটি বিভাগের উদ্যোগে আমাদের স্যার এর জন্মশতবর্ষ উপলক্ষ্যে আমরা বেশ কিছু উদ্যোগ নিতে চলেছি।
আগামী ৮ ও ৯ জানুয়ারি, ২০২৩ অনুষ্ঠিত হবে একটি আলোচনা চক্র (symposium); দেশ বিদেশের বিশিষ্ট বিজ্ঞানীরা এতে অংশ নেবেন।
অধ্যাপক অরুণ কুমার চৌধুরীর একটি আবক্ষ মূর্তি স্থাপিত হবে।
দেশ বিদেশের নামী অধ্যাপকদের অতিথি অধ্যাপক হিসেবে বিভাগে পড়ানোর সুযোগ তৈরি করে দিতে একটি তহবিল তৈরি করা হবে। এই তহবিলের সংগৃহীত অর্থ মেধাবী ছাত্রদের উৎসাহিত করার জন্য বৃত্তি (scholarship) দেবার কাজেও ব্যবহার করা হবে।
সারা বছর ধরেই কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ে একটি বক্তৃতা মালার আয়োজন করা হবে।
অনেক উৎসাহ নিয়ে কাজ চলছে, জানিনা কতটা বাস্তবায়িত করা যাবে। ভাবনা তো অনেক, কিন্তু তা পূরণের জন্য অর্থের যোগান আবশ্যিক। আমাদের বিভাগের প্রাক্তনী, শুভানুধ্যায়ী প্রত্যেকের কাছেই আবেদন যে এই খবরটি আপনার গণ্ডিতেও ছড়িয়ে দিন। আমরা আপনাদের সাহায্যপ্রার্থী। এই সংক্রান্ত খরচ চালাবার জন্য আমরা একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, আপনারা সেখানে টাকা পাঠাতে পারবেন। (Account Name: AKC100, Bank Account No: 98210100002552, Bank of Baroda, Rajabajar Science College Branch, IFSC: BARB0EXTCOL (The 5th Character is Zero), MICR 700012130) আলোচনাচক্রর খুঁটিনাটি আরও বিশদে জানার জন্য নিচের ওয়েবসাইট টি দেখতে পারেন। ( https://sites.google.com/view/akc100symp) প্রত্যেকের সহযোগিতা চাই, না হলে এতবড় কর্মযজ্ঞ চালানো কষ্টকর।
ভালো থাকবেন।
Sankhayan Choudhury




https://sites.google.com/view/akc100symp?fbclid=IwAR0Zm-Jkf-Z4doI0g-bP79FUNctu_J1-tpexsUQsRp4QRjNeHBi1B87mVcM&pli=1

Professor Arun Kumar Choudhury (January 6, 1923 – September 6, 1987) was the founding Head of the Department of Computer Science and Engineering at Calcutta University, during 1980-1983. He is regarded as a legend in the fields of Electronics and Computer Science by the national and international

Address

JD-2, JD Block, Sector III, Bidhannagar
Kolkata
700106

Alerts

Be the first to know and let us send you an email when Arun Kumar Choudhury Birth Centenary Symposium - AKC 100 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share