29/06/2021
বন্ধুগণ,
আমরা সকলেই জানি বর্তমান পরিস্থিতিতে, স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম একটি শাখা হলো প্যারামেডিকেল | যা আজ শিক্ষাগত দিক থেকে এবং চাকরিগত দিক থেকে বিভিন্ন অবহেলার সম্মুখীন |
এই পরিস্থিতিতে WBUHS অধীনে ,যে সমস্ত প্যারামেডিকেল এর বিএসসি কোর্স গুলি করানো হয়,( B.P.T., B.A.S.L.P., B.M.L.T, B.Sc. CCT, B.Sc. OTT, B.Sc. PT, B.Sc. PA,) তাদের যথেষ্ট পরিকাঠামো কলেজগুলিতে নেই এবং ইউনিভার্সিটি এ ব্যাপারে উদাসীন | আরও একটি জিনিস আলোকপাত করার চেষ্টা করব ,ইউনিভার্সিটির অধীনে যে সাতটি বিএসসি প্যারামেডিকেল কোর্স করানো হয়, তাদের কোনটার ইন্টার্নশিপ সময় ছয় মাস বা কোনটার ইন্টার্নশিপ এক বছর | এই ইন্টার্নশিপ চলাকালীন কোন রকম স্টাইপেন্ড দেওয়া হয় না, উপরন্তু স্টুডেন্টদের থেকে কিছুটা পরিমাণ টাকা নেয়া হয়| অথচ WBUHS এর অধীনে MBBS, BDS, NURSING সমস্ত কোর্স এর ইন্টার্নশিপের স্টাইপেন্ড দেয়া হয় |তাহলে প্যারামেডিকেল স্টুডেন্ট রা কেন এর থেকে বঞ্চিত থাকবে |
তাই প্যারামেডিকেল ছাত্র-ছাত্রীদের যথাযথ প্রাপ্য অনুযায়ী স্টাইপেন্ড দেয়া হোক, এই দাবিকে সামনে রেখে "WBUHS PARAMEDICAL STUDENT'S FORUM"
এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবন ও ইউনিভার্সিটি তে ডেপুটেশন দেয়া হবে| তাই সকল কলেজের ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ||
নিচের দেয়া গুগোল ফর্ম এ নিজেদের স্বাক্ষর দিন --
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfjtsWHRvttjYpmJ7GyUkViW1J3qwm1SM_a_kheFyTqGZssMA/viewform
Description