বুদ্ধের ডাইরি

বুদ্ধের ডাইরি This Page is to motivate some people in study & come back to their ragular life. With out being a pc

'বাঙালিআনা একটি প্রেজেন্ট বায়াস'        আসক্তি শব্দটি দীর্ঘদিন ধরে সমাজে একটি নির্দিষ্ট অর্থ বহন করে এসেছে। সাধারণভাবে ...
18/01/2026

'বাঙালিআনা একটি প্রেজেন্ট বায়াস'
আসক্তি শব্দটি দীর্ঘদিন ধরে সমাজে একটি নির্দিষ্ট অর্থ বহন করে এসেছে। সাধারণভাবে এটি মদ, মাদক বা ধূমপানের মত কিছু নির্দিষ্ট অভ্যাসের সঙ্গে যুক্ত ছিল। এই সংকীর্ণ ধারণার বাইরে গিয়ে আসক্তির একটি বিস্তৃত সামাজিক ব্যাখ্যা তুলে ধরা সম্ভব। আসক্তি আজ শুধু মাদকের সমস্যা নয় এটি আধুনিক জীবনের কাঠামোর মধ্যেই গভীরভাবে প্রোথিত। মানুষ সব সময় যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয় না; বরং সে তাৎক্ষণিক লাভ সুখ বা স্বস্তির দিকে বেশি ঝুঁকে থাকে। ফলে আমরা ভবিষ্যতের ক্ষতির কথা জেনেও বর্তমানের সামান্য আনন্দকে বেছে নিই। আচরণবাদী অর্থনীতির ভাষায় একেই বলা হয় প্রেজেন্ট বায়াস।
আধুনিক প্রযুক্তি, বাজার ব্যবস্থা এবং ভোক্তা সংস্কৃতি এই মানসিক দুর্বলতাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করছে। স্মার্টফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার লাইক, অনলাইন কেনাকাটার তাৎক্ষণিক তৃপ্তি - এগুলো সামান্য আনন্দ দেয়, কিন্তু সেই সামান্য আনন্দই বারবার ফিরে পাওয়ার লোভ তৈরি করে। এগুলো মূলত ভেরিয়েবল রেওয়ার্ড সিস্টেম - অর্থাৎ এর ব্যবহারে কখন ফল মিলবে, তার কোন নিশ্চয়তা নেই। এই অনিশ্চয়তাই মানুষকে বারবার ফিরে আসতে বাধ্য করে; ঠিক যেমন জুয়ার মেশিন কাজ করে। এগুলি সাময়িক আনন্দ দেয়, কিন্তু দীর্ঘ মেয়াদে তা অভ্যাসে পরিণত হয় এবং ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মানুষ। একবার কোনো অভ্যাস গড়ে উঠলে সেটি আর যুক্তি দিয়ে নয়, প্রায় স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তখন মানুষ আর সচেতন ভাবে সিদ্ধান্ত নেয় না সে শুধু অভ্যাসের পথে হাঁটে।
বাঙালি হিসাবে বাঙালিয়ানার গরিমা বর্তমানের অর্জিত সম্পদ নয় তা আমাদের পূর্বপুরুষদের দীর্ঘদিনের রক্ত, ঘামা মাখা এবং কষ্টার্জিত। এই বাঙালিয়ানা অবিভক্ত পরাধীন ভারতবর্ষকে প্রকারান্তে নেতৃত্ব দিয়ে এসেছে কিন্তু বর্তমানে সেই বাঙালিয়ানা আনেকটাই প্রেজেন্ট বায়াসে পরিনত হয়ে যাচ্ছে না কী ? বর্তমানের বাঙালি হিসেবে আমাদের সেই পুরাতন বাঙালিয়ানা কে ফিরিয়ে আনার প্রচেষ্টা করা উচিত যা দীর্ঘদিন ধরে ভারতবর্ষকে পথ দেখিয়ে এসেছে এবং সঙ্গে সঙ্গে নেতৃত্বও দিয়েছে। তা না করে যদি আমরা পুরাতন বাঙালিয়ানার উপর ভরসা দেখে বর্তমানের বাঙালি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তবে সেই চেষ্টা খুব দ্রুতই ব্যর্থতায় পরিণত হবে।

বিশ্ব মানচিত্রে হঠাৎ আমেরিকার দুটি রাজ্য 'নর্থ ডাকোটা' এবং 'মন্টানা' আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই দুটি রাজ্য...
17/01/2026

বিশ্ব মানচিত্রে হঠাৎ আমেরিকার দুটি রাজ্য 'নর্থ ডাকোটা' এবং 'মন্টানা' আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই দুটি রাজ্যে প্রচুর পরিমাণে ডাল( pulses) জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয় আর ভারত তার বিক্রয়ের সর্বোত্তম বাজার কারন, ভারত বিশ্বে উৎপাদিত মোট ডালজাত শস্যের প্রায় ২৭ শতাংশ ভোগ করে। ২০২০ শালের একটি বানিজ্য চুক্তি অনুসারে আমেরিকা কোনো শুল্ক ছাড়াই বিপুল পরিমাণ ডাল ভারতে রপ্তানি করে এসেছে। কিন্তু বর্তমানে আমেরিকার reciprocal TARIFF (২৫%) ও punishment TARIFF (২৫%) সম্পর্কে সবাই অবগত এই আবহে ভারত তার কৃষকদের স্বার্থে আমেরিকান ডালের উপর 30% Import duty আরোপ করে, ফলস্বরূপ ভারতের বাজারে আমেরিকার ডালের চাহিদা কমতে থাকে, লোকসান হতে শুরু করে আমেরিকার ডাল চাষিদের।
বর্তমানে "India will say sorry in 2 months" বলা দেশের দুই সেনেটর তাদের রাষ্ট্রপতি Donald Trump কে চিঠি লিখে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi এর সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের অনুরোধ করেছেন। এই ঘটনা দেখাচ্ছে যে ভারত এখন আর কেবলমাত্র ভোক্তা বাজার নয়, বৈশ্বিক কৃষিপণ্যের দামের ওপর প্রভাব ফেলার ক্ষমতাও অর্জন করেছে।

14/08/2025

" প্রথম ভাষা হিসাবে লোকসংখ্যার নিরিখে ভারতে হিন্দি এক নম্বরে, দ্বিতীয় স্থানে বাংলা। বাঙালিদের এবং বাংলা ভাষার যে দীর্ঘ ইতিহাস এবং অবদান, তা অস্বীকার করার নয়। বাঙালি হিসাবে এটা ভাবতে ইচ্ছা করে যে, সাংস্কৃতিক উৎকর্ষের দিক থেকে বাংলা এখনও এগিয়ে - যদিও, সে কথাটা নৈর্ব্যক্তিক ভাবে প্রমান করা মুশকিল।
ঐতিহাসিক ভাবে যে শ্রেণি বাঙালির জাতিগৌরবের ধারক ছিল এবং সেই পরিচিতি বাবদ সবচেয়ে বেশি সুবিধাও পেয়েছে যে শ্রেণি তারাই এখন বাঙালি অস্মিতার লড়াইয়ে শামিল নয়।"

Address

Palpur, Gosaba, South 24 Pgs
Kolkata
743611

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুদ্ধের ডাইরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category