07/09/2025
তোমাদের সকলের ভালোবাসা ও শুভেচ্ছা আমার শিক্ষক জীবনের অন্যতম স্মরণীয় দিন হয়ে রইবে। ভগবান তোমাদের আগামীদিনে অনেক দূরে নিয়ে যাক,আমি সাথে আছি। আমি নিজেকে শিক্ষক বলে ভাবি ই না,কারণ শিক্ষক হবার মতো যোগ্যতা হয়তো আমার এখনো হয়নি,আমি তোমাদের ই একজন। আমরা সবাই একটা টিম।
অনেকে আসবে যাবে , টিকে থাকবে সেই,যে যোগ্য হবে। যার কিছু করে দেখানোর ক্ষমতা থাকবে, যার রাতের ঘুম আসবে না এগিয়ে যাবার স্বপ্ন তাকে ঘুমাতে দেবে না। প্রভু তোমাদের সাথে আছে,তোমরা ভেঙে পড়বে না, শক্ত হতে হবে। ঝড় তুফান,কাঁটা, বিপত্তি, টিটকিরি, হাসি ,মজা, পিঠ পিছে দুর্নাম ..... সকলেই করবে,কিন্তু লড়াই টা তোমাকেই করতে হবে, তোমাদের কেই করতে হবে। আমি আছি পাশে। MHMP Production House আছে তোমাদের পাশে।