Vidyastu Education

Vidyastu Education

Share

বাঙালি বাংলায় শিখবে, বাংলায় চাকরি করবে...

17/05/2026

ভোট তো দিলেন, কিন্তু ভোটের আগে স্ট্র‍্যাটেজি থেকে শুরু করে প্রেডিকশন, কীভাবে হয় পাবলিক ডেটা থেকে জানেন?

যদি জানতে চান, অতি অবশ্যই আগামী মঙ্গলবার রাত ৮ টা থেকে জয়েন করুন আমাদের ফ্রি ওয়েবিনার AI & Data science এর৷ নেবেন ISI এর গবেষক এবং AI Expert সৌম্যদীপ পাল। লিঙ্ক দেওয়া হবে আমাদের ফ্রি হোয়াট অ্যাপ কমিউনিটি গ্রুপে৷ বিশদে জানতে যোগাযোগ করুন 7450010203 / 7980274926 নম্বরে।

22/04/2026

আজ ছিল বিশ্ব দিবস বা আর্থ ডে৷ পৃথিবীর ১৯০টি দেশ অংশগ্রহণ করেন এই দিনে৷ এবারের থিম ছিল আমাদের গ্রহই আমাদের শক্তির উৎস৷ প্রতিদিনই বিভিন্ন কারণে, যার মূল কারণ আমরাই, বদলে যাচ্ছে আমাদের ধরিত্রীর আবহাওয়া৷ গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সবাই জানে৷ তার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে পৃথিবীতে মজুত জ্বালানি যা আমাদের সমস্ত ধরনের কাজে সাহায্য করে এসেছে সভ্যতার সৃষ্টির সময় থেকে৷

তাই মানুষকেই এগিয়ে আসতে হবে৷ গ্রীন এনার্জি, সোলার এনার্জির উপর সমস্ত দেশকে জোর দিতে হবে৷ প্লাস্টিকের দ্রব্য বর্জন করতে হবে, গাছ কাটা বন্ধ করে বৃক্ষরোপণ করতে হবে৷ মনে রাখবেন, আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তানের ভব্যিষ্যত আপনার হাতে৷ সে যেন দুষিত বায়ু, জল পেয়ে বড় না হয়৷ তার যেন খাদ্যের অভাব না ঘটে, পর্যাপ্ত শক্তি যেন তার জীবনকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে৷

হ্যাপি আর্থ ডে সবাইকে৷

Photos from Vidyastu Education's post 15/04/2026

সবার ছবি দেওয়া সম্ভব নয়, বাকি ছবি দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম, ওয়েবসাইট এবং অ্যাপে৷ এরা সবাই শেষ তিনটি ব্যাচের কয়েকজন সাকসেসফুল ছাত্রছাত্রী৷ কোর্স কমপ্লিট করেছে এবং উপার্জন করছে না, এর শতাংশ প্রায় ১% এর কাছে৷

আপনি যদি চান, তাহলে আপনার কেরিয়ার তৈরি করতে অপেক্ষায় একটা ফোনের দূরত্ব৷ গত দু সপ্তাহে এমন কোনও দিন নেই যেদিন বিদ্যাস্তুর কোনও ছাত্র বা ছাত্রী চাকরি পায়নি৷ আপনার বাবা মায়ের মুখ উজ্জ্বল করার দায়িত্ব কিন্তু আপনারই হাতে৷ *শুভ নববর্ষ সবাইকে৷* আজ থাকল আপনাদের জন্য স্পেশাল অফার বিদ্যাস্তুর সমস্ত কোর্সে৷ তাই ফোন করুন 7450010203 /7980274926 নম্বরে৷ আপনি স্কিল ডেভেলপ করলে আপনার কেরিয়ারের দায়িত্ব আমাদের৷ কিচ্ছু জানতে হবে না আগে থেকে৷ শুধু এনরোল করুন, বাকি বিদ্যাস্তু দেখে নেবে৷
নতুন বছর শুরু হোক নতুনভাবে৷ চ্যালেঞ্জ নিন, আপনি পারবেনই, নিজের স্বপ্নপূরণ করতেই হবে৷ এখনই ফোন করুন৷

08/04/2026

একটি ব্র্যান্ড শুধুমাত্র তার প্রোডাক্টের মাধ্যমেই একটি ব্র্যান্ড হয়ে ওঠে না।

একটি ব্র্যান্ডকে ‘ব্র্যান্ড’ বানায় সেই ব্র্যান্ডকে ঘিরে মার্কেটে ঘুরে বেড়ানো গল্পগুলো। “অমুক ব্লগ থেকে জানলাম ‘গ্রেট ভারতবর্ষ সেল’ আসছে”, “তমুক ব্লগে দেখলাম ইয়েলো মি’র নতুন ফোনের রিভিউ, ঘ্যামা!” এইসব কথাবার্তা এখন আমাদের বন্ধুমহল বা পরিচিত মহলে খুবই কমন। মানুষ যে সমস্ত সার্ভিস বা প্রোডাক্ট ইউজ করে তারমধ্যে ৯৯.৯৯% প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য তারা অনলাইন সার্চ করে, বাকি ০.০১% প্রোডাক্ট বা সার্ভিস যা তারা অনলাইন সার্চ করে না, সেই প্রোডাক্ট সেই ডেটলের হাত থেকে বেচে যাওয়া জীবাণুর মতো, হলেও হয়, না হলেও হয়!

এই ৯৯.৯৯% জিনিসের মধ্যে হয়ত সব কিছু তারা অনলাইনে কিনবেন না, হয়ত কিনবেন পাড়ার দোকান থেকেই, তবু দোকানে গিয়ে জিনিসটা হাতে তুলে নেওয়ার আগেই মানুষ নিজের মাথায় তুলে নিতে চান। দেখে নিতে চান প্রতিটি ছোটখাটো খুঁটিনাটি। জেনে নিতে চান অন্য মানুষদের মতামত। ঠিক এখানেই তৈরি হয় একটা নতুন জগৎ, একটা নতুন কাজ। কন্টেন্ট রাইটিং।

বিভিন্ন ব্লগ, কোম্পানির ওয়েবসাইট এমনকি বিভিন্ন কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কন্টেন্ট রাইটারদের শব্দেই লেখা হয় এক একটি ব্যবসার গ্রোথ। লেখা হয় তাদের ব্র্যান্ড হয়ে ওঠার কাহিনী। “ওয়ার্ড অফ মাউথ” থেকে “ওয়ার্ড অফ সোশ্যাল মিডিয়া” হয়ে ওঠার এই যুগে এই কন্টেন্ট রাইটাররাই হয়ে উঠছেন পদাতিক সৈন্য। আর কে না জানে, যুদ্ধে সেই জেতে, যার কাছে থাকে দক্ষ পদাতিক সৈন্য!

ব্যবসা বাণিজ্যের যুদ্ধের ময়দানে তাই এখন প্রতিটি কোম্পানি নেমে পড়েছে তাদের পদাতিক সৈন্যের দল তৈরি করতে। তারা নেমে পড়েছে তাদের জন্য দক্ষ কন্টেন্ট রাইটারের টিম তৈরি করতে। যারা কোম্পানির হয়ে তাদের লেখনীর মাধ্যমে মানুষের ফোনে ফোনে এবং মনে মনে ঢুকে পড়তে পারবেন।

কিন্তু শুধু লিখতে পারলেই কি কন্টেন্ট রাইটার হয়ে যাওয়া যায়? না। যায় না। ঠিক সেই কারণেই বিদ্যাস্তু থেকে আমরা নিয়ে এসেছি কন্টেন্ট রাইটিং কোর্স – যেখানে আপনার লেখার দক্ষতাকে আমরা ব্রাশ আপ করে আপনাকে একজন দক্ষ কন্টেন্ট রাইটারে আপগ্রেড করব। এই কোর্সের পরেই আপনি একজন ফুলটাইমার বা ফ্রিল্যান্সার কন্টেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করতে পারবেন। প্রফেশনাল গাইডেন্সের জন্য আমাদের ইন্ডাস্ট্রি প্রফেশনাল ফ্যাকাল্টি তো রয়েছেনই, সেই সাথে আমাদের সঙ্গে রয়েছে ৫০+ কোম্পানি, যারা আমাদের প্লেসমেন্ট পার্টনার। সুতরাং, কন্টেন্ট রাইটার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করা কিন্তু আর খুব বেশি কঠিন নয়। আপনিও বিদ্যাস্তুর এই কোর্সটি করে অনায়াসে শুরু করতে পারেন নিজের ক্যারিয়ার।

বিদ্যাস্তুর কন্টেন্ট রাইটিং কোর্সের ব্যাপারে বিশদে জানতে, আমাদের কোর্স কাউন্সেলরের সাথে কথা বলুন। কোর্স সংক্রান্ত আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাঁদের কাছে।

07/04/2026

মাঝে মধ্যে আমাদের কলার উঁচু করতে ইচ্ছে করে৷ *সব রেকর্ড ব্রেক।*
ডিজিটাল মার্কেটিং এর ১০ম ব্যাচ শুরু হয়েছিল ১.৫ মাস আগে৷ শিবায়ন অ্যাডমিশন নেয় দেড় সপ্তাহ আগে৷ যেহেতু বিদ্যাস্তুর সব ক্লাসের রেকর্ডিং এর লাইফটাইম অ্যাক্সেস থাকে, তাই আগের ক্লাস রেকর্ডিং দেখে, মাত্র একটা লাইভ ক্লাস করার পরই ইন্টারভিউতে যায় এবং প্লেসড৷ এই প্রথম বিদ্যাস্তুর কোনও স্টুডেন্ট অ্যাডমিশনের এক সপ্তাহ পর জব পেয়ে গেল৷

ক্লাস করলে আর শিখলে, যাঁরা যাঁরা জব চান, প্রত্যেকে চাকরি পাবে৷ কোনও AI এর দম নেই আমাদের কাজ কেড়ে নেওয়ার৷

02/04/2026

ডিজিটাল মার্কেটিং এবং কনটেন্ট রাইটিং এ সবথেকে বেশি ভ্যাকান্সি আসে এসইও কনটেন্ট রাইটিং এ। কী হয় এসইও? কেনই বা এত চাকরি? জানতে হলে জয়েন করতে হবে আগামীকালের এসইও ফ্রি ওয়েবিনারে। নেবেন এসইও এক্সপার্ট পৃথা চ্যাটার্জি ম্যাডাম। লিঙ্ক দেওয়া হবে আমাদের ফ্রি হোয়াটস অ্যাপ কমিউনিটি গ্রুপে। গ্রুপ লিঙ্ক : https://chat.whatsapp.com/GfbgjFMi4IbF2YDhiO8Ir6?mode=gi_t

01/04/2026

অয়ন। অয়ন দাস। বয়স কত? ২৪+

অয়ন আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ ৯ এর স্টুডেন্ট। কোচবিহারের অয়ন তার এক আত্মীয়ের থেকে বিদ্যাস্তুর ব্যাপারে জানতে পারেন বছরখানেক আগে। অয়ন তখন বাংলা মাস্টার্স, ফার্স্ট ইয়ার। আর্টস ব্যাকগ্রাউন্ডের কারণে টেকনিক্যাল জব পাবে কি পাবে না, এই নিয়ে যখন দ্বিধাগ্রস্ত ঠিক তখনই অয়নের কথা হয় বিদ্যাস্তুর একাডেমিক কাউন্সেলরের সাথে। আমাদের কাউন্সেলরকে অয়ন জানান তিনি ডেটা সায়েন্স এর কোর্স করতে চান। সেকেন্ড লেভেল কাউন্সেলিং করেন নির্মাল্য স্যার নিজে। নির্মাল্যদার সাথে কথা বলে অয়ন ঠিক করেন, তিনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটিতে এনরোল করবেন। যেমন ভাবা, তেমন কাজ। অয়ন ভর্তি হয়ে যান আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ ৯-এ।

নির্মাল্যদার গাইডেন্স আর ডিজিটাল মার্কেটিং ফ্যাকাল্টি নীলাঞ্জন স্যারের 'এক্সপার্টিজ' আস্তে আস্তে অয়নকে দক্ষ করে তোলে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কলা-কৌশলে। কোর্স শেষে পেইড ইন্টার্নশিপ শুরু করেন অয়ন এবং ধীরে ধীরে Real Time Projects-এ কাজও শুরু করেন।

সেই ইন্টার্নশিপ শেষ হওয়ার আগেই, গতকাল চাকরি পেয়ে গেলেন কোচবিহারের অয়ন। অয়নের জীবনের এটিই প্রথম ইন্টারভিউ এবং প্রথম চাকরি। আর কে না জানে, প্রথম সবকিছুই ভীষণ Special!

বিদ্যাস্তুর পক্ষ থেকে অয়নের এই special achievement-এর জন্য জানাই অনেক অনেক অভিনন্দন। ভবিষ্যতে বাংলার বিভিন্ন জেলা থেকে এরকম হাজার হাজার অয়ন তাদের প্রথম চাকরি পাবেন আমাদের বিদ্যাস্তু থেকে, এটাই New Financial Year-এ আমাদের resolution!

28/03/2026

কোর্স ডিটেইলস এর জন্য যোগাযোগ করুন 7450010203 / 7980274926 নম্বরে।

25/03/2026

২০২৬ এ, AI এর যুগে কলেজের ডিগ্রী একটা কাগজ ছাড়া আর কিছু নয়। যদি আপনি কোনও স্কিল ডেভেলপ না করেন, তাহলে চাকরির পাওয়ার ক্ষেত্রে আপনার সমস্যা হবেই৷ বিদ্যাস্তুর সমস্ত কোর্স লাইভ ইন্টারেক্টিভ, ক্লাস রেকর্ডিং এর লাইফটাইম অ্যাক্সেস এবং ১০০% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স৷ ডিটেইলে জানতে ফোন করুন 7450010203/ 7980274926 নম্বরে৷

14/03/2026

আজ বিশ্ব পাই দিবস। পাই বা π যা আমরা ছোটবেলায় অঙ্কে সবাই ব্যবহার করেছি। ৩.১৪ মান, যা আজ ১৪ই মার্চ বলে আজকের দিনকে মানা হয়। এবার এর উৎপত্তি হল কীভাবে? কেনই বা এই মানটি কাজে আসে? কেন এই সংখ্যাটার মতো অদ্ভুত সংখ্যা খুব কম আছে বিজ্ঞানে? আসুন সরল ভাষায় বোঝার চেষ্টা করি।
প্রথম বুঝতে হবে বৃত্ত। বৃত্ত কী? আপনার সামনে যেকোনও জায়গায় আঙুল দিন। এবার ধরুন এই যেখানে আঙুল দিয়েছেন, সেটা সেন্টার বা কেন্দ্র বিন্দু। এবার একটা স্কেল নিন এক ফুটের। এই বিন্দু থেকে স্কেল মেপে ঠিক এক ফুট দূরে আঙুল দিন। এভাবে বিভিন্ন জায়গায় সেই কেন্দ্রবিন্দু থেকে এক ফুট দূরত্ব মেপে আঙুল দিয়ে যান। এরকম অসংখ্য এক ফুট দূরত্বে যদি আঙুল রাখেন, পুরোটা মিলে তৈরি হবে একটি বৃত্ত। অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ত্বের সমস্ত বিন্দু যুক্ত করলে একটি সার্কেল বা বৃত্ত গঠন হয়। আর এই সম দূরত্বটিকে বলে ব্যাসার্ধ্য।
এবার আপনি ভাবছেন, এ কে না জানে, এত সেই ছোটবেলাতেই পড়েছি। বৃত্ত শিখতে বসব নাকি এখন? না। এইটুকু বলা জরুরি ছিল যাতে সোজাভাবে পাই বিষয়টা বোঝা যায়।
একইসঙ্গে আমরা জানি একটি বৃত্তের কী থাকে? পরিধি। মানে ওই যে বিন্দুগুলো যোগ করেছিলাম বৃত্তের চারিদিক, তাকে পরিধি বলে। আর থাকে বৃত্তের ব্যাস। অর্থাৎ পরিধির যেকোনও বিন্দু থেকে যদি কেন্দ্র বরাবর লম্বা দাগ টেনে আরেকটা বিন্দুতে যাই, তাকে ব্যাস বলে। ব্যাসার্ধ্যের দ্বিগুণ।
এবার আসি পাই’তে। পাই কী? পাই হল একটা অনুপাত। পরিধির দৈর্ঘ্য/ ব্যাসের দৈর্ঘ্য। বৃত্তের সাইজ যাই হোক না কেন, এই অনুপাত সবসময় একই হয়। যার মান ৩.১৪। কীভাবে? একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি।
একটা সাইকেলের চাকা বৃত্ত? এতে অনেক স্পোক আছে। এই স্পোকগুলি ব্যাসার্ধ্য এই বৃত্তের। এবার দুটো স্পোক খুলে জুড়ে ব্যাস করলাম। এবার এই ব্যাস-স্পোককে চাকার গা বরাবর বেঁকিয়ে ধরলাম। দেখা গেল, কিছুটা অংশই চাকার কভার হয়েছে। এরকম আরও দুটো ব্যাস-স্পোককে আগেরটার পর পর বেঁকিয়ে ধরলাম। এরপরও দেখা গেল, সামান্য অংশ বাকি থাকছে। তাহলে কী দাঁড়াল? তিনটে ব্যাসের থেকে সামান্য বেশি বৃত্তের পরিধি। এই ছোট্ট অংশটি হল ০.১৪ ব্যাস। এই অনুপাতটা যেকোনও বৃত্তের ক্ষেত্রে এক।
এবার তাহলে যদি একটা সংখ্যাই হয়, তবে π সিম্বলটার প্রয়োজন কেন এল? পাই এর মজাটা এখানেই। যেহেতু পাই একটু অনুপাত, অর্থাৎ একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করছি, তাই ভগ্নাগশ আসে। দশমিকের পর সংখ্যা আসে। এবার তার মাত্র দুটো ডিজিট আমরা ধরি। পাই একটি অমূলদ সংখ্যা বা ইর‍্যাশানাল নাম্বার। অর্থাৎ দশমিকের পর সংখ্যা আসতেই থাকে একের পর এক, যা পৌনপুনিকও নয়, অর্থাৎ একটি সংখ্যাগোষ্ঠীর পুনরাবৃত্তি ঘটে না।
এখনও অবধি ১০০ ট্রিলিয়নের বেশি ডিজিট সুপারকম্পিটারের সাহায্যে গনিতবিদরা বের করে ফেলেছেন কিন্তু শেষ হয়নি বা পুনরাবৃত্তি ঘটেনি।
বৃত্ত আমাদের জীবনে শুরু হয়েছিল সেই চাকা আবিষ্কারের সময় থেকে। ব্যাবিলিয়ন সভ্যতা থেকে এর হিসেব চলছে এমন কী ইজিপশিয়ান সভ্যতাতেও এর উল্লেখ রয়েছে, যখন এর মান পাওয়া গেছিল ৩.১২। অবশেষে গ্রীক বৈজ্ঞানিক আর্কিমিডিস পাই এর মান নির্ধারণ করেন। এরপর ১৭০৬ সালে উইলিয়াম জোন্স π সিম্বলের চল শুরু করেন যা পরে লিয়োনার্ড উইলার প্রচলিত করে দেন সারা বিশ্বের গনিত জগতে। পৃথিবীর প্রায় যাবতীয় বৈজ্ঞানিক ক্যালকুলেশনের পাই এর প্রয়োজন হয়, এমন কী AI তেও।
তো এই হল পাই। কিছু মানুষ পাই এর দশমিকের পরের সংখ্যা মনে রাখতে ভালোবাসেন। এখনও অবধি রেকর্ড ৭০০০ ডিজিট অবধি মনে রাখা। অ্যালবার্ট আইন্সটাইনের জন্মদিনও আজ, পাই দিবসে।
তাই সবাইকে আজ শুভ π দিবস। আপনি কি এই সংখ্যাটা নিয়ে এমন কোনওকিছু জানেন? জানলে কমেন্টে জানান।


Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


74 Rastraguru Avenue
Kolkata
700028