Banipith Girls' HS School Official

Banipith Girls' HS School Official A more than 75 years old educational institution for girls founded by Late Shyammohini Devi.

05/06/2026


26/05/2026

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মদিন। বিদ্যালয়ে গরমের ছুটি। তাই ছাত্রী শিক্ষিকাদের যৌথ প্রয়াসে অনলাইন প্ল্যাটফর্মে কবিকে স্মরণ করে বাণীপীঠের ক্ষুদ্র প্রচেষ্টা।

দীর্ঘ ১২ বছরের সংযোগ ছিন্ন হল আজ। এবার বৃহত্তর জীবনে ওদের পথ চলা। কোভিড ওদের থেকে কেড়ে নিয়েছিল স্কুল জীবনের বেশ কয়েকট...
15/05/2026

দীর্ঘ ১২ বছরের সংযোগ ছিন্ন হল আজ। এবার বৃহত্তর জীবনে ওদের পথ চলা। কোভিড ওদের থেকে কেড়ে নিয়েছিল স্কুল জীবনের বেশ কয়েকটা বছর। জীবনের ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ ওরা সবাই সফল। বাণীপীঠ পরিবারের সকলের তরফ থেকে ওদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
Banipith girls higher secondary school Banipith Girls' HS School Official

08/05/2026

Banipith Girls' HS School Official

✴️ভর্তি বিজ্ঞপ্তি – 2026✴️Banipith Girls' HS School Official  এতদ্বারা সকল ছাত্রী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, 2026 শি...
08/05/2026

✴️ভর্তি বিজ্ঞপ্তি – 2026
✴️Banipith Girls' HS School Official
এতদ্বারা সকল ছাত্রী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, 2026 শিক্ষাবর্ষে বিজ্ঞান ও কলা বিভাগে (২০টি সাবজেক্ট কম্বিনেশন রয়েছে) একাদশ শ্রেণিতে (Class XI) ভর্তির প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হবে। আগ্রহী ছাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে নিম্নলিখিত নথিপত্র সহ বিদ্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
✴️ভর্তির সময় যে সকল নথি লাগবে :
1. মাধ্যমিকের Admit Card ও Marksheet-এর জেরক্স কপি
2. Aadhaar Card-এর জেরক্স কপি
3. SC / ST / OBC Category হলে Certificate-এর জেরক্স কপি
4. ব্যাংকের Passbook-এর জেরক্স কপি
5. ২ কপি রঙিন Passport Size Photograph

✴️বাইরের বিদ্যালয়ের ছাত্রীদের ক্ষেত্রে Transfer Certificate (বাংলার শিক্ষা পোর্টাল থেকে প্রাপ্ত)

📌 ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করুন।

Banipith girls higher secondary school

একজন ছাত্রী একাগ্রতা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে নিজেকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারে তার উদাহরণ হয়ে থাকলো বাণীপীঠের প্র...
08/05/2026

একজন ছাত্রী একাগ্রতা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে নিজেকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারে তার উদাহরণ হয়ে থাকলো বাণীপীঠের প্রিয়াঙ্কা। দশম শ্রেণীতে পড়ার সময় তার উপস্থিতির হার ৯৯.৯%, তার গৃহশিক্ষকের সংখ্যা ১। ছোট থেকে বাণীপীঠের সবুজ পরিবেশে বড় হয়ে ওঠা এই ছাত্রী ভরসা রেখেছিল তার বিদ্যালয়ের সেইসব শিক্ষিকার প্রতি যারা দীর্ঘ দিন ধরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার সাথে যুক্ত। পরীক্ষার এক সপ্তাহ আগে পর্যন্ত নিয়মিত স্কুলে এসে সময় ধরে দিয়েছে পরীক্ষা। শিক্ষিকাদের মূল্যবান পরামর্শে নিজেকে আরও করে তুলেছে ক্ষুরধার। শুধু নিজেকে নয়, তার সাফল্যের টানে সফল হয়েছে আরও কিছু সহপাঠী।Peer Learning কিভাবে কার্যকরী হতে পারে তার উদাহরণ হয়ে থাকবে মাম্পি, সেঁজুতি, শ্রাবন্তী এবং আরও অনেকের মার্কশিটগুলি। প্রিয়াঙ্কা ও তার বন্ধুরা সবাই উচ্চমাধ্যমিকের পথ চলাতেও বেছে নিয়েছে বাণীপীঠকেই। সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা সমগ্র বাণীপীঠ পরিবারের তরফে।

Banipith Girls' HS School Official


যে কোন বিদ্যালয়ের ক্ষেত্রে লাইব্রেরি একটি অনন্য সম্পদ। প্রায় আশি বছরের ঐতিহ্যবাহী বিদ্যালয়ে কয়েকশো বইয়ের ঘর "গ্রন্থ...
07/05/2026

যে কোন বিদ্যালয়ের ক্ষেত্রে লাইব্রেরি একটি অনন্য সম্পদ। প্রায় আশি বছরের ঐতিহ্যবাহী বিদ্যালয়ে কয়েকশো বইয়ের ঘর "গ্রন্থাগার" একটি অমূল্য সম্পদ। গ্রন্থাগার মানেই শুধু পাঠ্য বই ও পাঠ্য সহায়ক বই নয়। এখানে থাকে গল্পের বইয়ের ভান্ডার, যা একদিকে ছাত্রীদের মানসিক আনন্দ দান করতে পারে, অন্যদিকে তাদের সাহিত্যের জ্ঞান, ভাষার গঠনকে পরিণত করে। আছে সাধারণ জ্ঞানের বই।
এই গ্রন্থাগারের ব্যবহার হয় কি ভাবে? গ্রন্থাগারে বইয়ের সংরক্ষণ কিভাবে করা হয়? গ্রন্থাগারিক হতে গেলে কি যোগ্যতার প্রয়োজন? কেমন পেশা এই গ্রন্থাগার বিজ্ঞান? এইসব নিয়েই দশম শ্রেনীর ছাত্রীদের ছোট ছোট দলে ভাগ করে বিস্তৃত ভাবে বোঝালেন দীপশিখা দি।




আগামী ৮ই মে প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। বাণীপীঠের সকল ছাত্রীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।      ...
07/05/2026

আগামী ৮ই মে প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। বাণীপীঠের সকল ছাত্রীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।








সাদা কাগজের উপর কিছু কালো দাগ, বিভিন্ন রকমভাবে পেন্সিলের টান.... আর তাতেই রঙিন হয়ে ধরা দেয় ওদের ভাবনা। জীবন্ত হয়ে ওঠে...
21/03/2026

সাদা কাগজের উপর কিছু কালো দাগ, বিভিন্ন রকমভাবে পেন্সিলের টান.... আর তাতেই রঙিন হয়ে ধরা দেয় ওদের ভাবনা। জীবন্ত হয়ে ওঠে বিষয়গুলি। শনিবার মানেই আনন্দ পরিসর। আর আনন্দ পরিসরের ক্লাস মানেই ইন্দ্রাণীদির আঁকার ক্লাস। ছোট ছোট হাত গুলি রং তুলি নয়, শুধু পেন্সিলের সাহায্যেই সাদা খাতায় তৈরি করে অসাধারণ ভাবনার এক জগৎ।




কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, "মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে "।বর্তমান যুগে বিজ্ঞাপনের চমক চটক সহজেই  ক্রেতাদের মন ভোলায়। ঠকে যাওয়...
19/03/2026

কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, "মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে "।বর্তমান যুগে বিজ্ঞাপনের চমক চটক সহজেই ক্রেতাদের মন ভোলায়। ঠকে যাওয়ার সম্ভাবনাও তাই বেশি। নানারকম পণ্যসামগ্রী যাচাই করতে গেলে জানতে হয়, সচেতন হতে হয়, কী কী ভাবে আমরা আসলকে নকল থেকে আলাদা করতে পারি। পাঠ্য পুস্তকের বাইরে, জীবনে চলার শিক্ষায় পিছিয়ে নেই বাণীপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। কনজিউমার ফোরামের সহযোগিতায় কনজিউমার ক্লাবের উদ্যোগে প্রবন্ধ, আঁকা ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজ এই লক্ষ্যে ,যেন বিদ্যালয়ের মেয়েরা নিজেরাও সচেতন ক্রেতা হয়ে উঠতে পারে,পাশাপাশি আরও মানুষকে সচেতন করতে পারে।




Address

20/2A Canal West Road. Manicktala
Kolkata
700006

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 2pm

Telephone

+919903745764

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banipith Girls' HS School Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Banipith Girls' HS School Official:

Shortcuts

Share

Category