12/01/2025
আজ EXAM PATTERN সিরিজের চতুর্থ পর্ব..
তোমরা তৈরি তো??
সবার আগে আমাদের পরীক্ষা প্যাটার্ন গুলো জানতে হবে... অল্প অল্প করে আমরা জানতেও শুরু করেছি...
আজ আসি RRB GROUP D (LEVEL 1) পরীক্ষার ব্যাপারে... বছর বছর RECRUITMENT না হলেও সর্ব ভারতীয় এই পরীক্ষাটি NTPC পরীক্ষার পর পরই এই পরীক্ষাটা সাধারণত হয়ে থাকে... Vacancy ভালোই থাকে, তাই ভাই বোনদের মধ্যে একটা আলাদা EXCITEMENT কাজ করে.... যতই গালমন্দ করি না কেনো, এটা একটি CENTRAL GOVT চাকরি... বেতনক্রম তুলনা মূলক ভাবে একটু বেশি.... যাইহোক তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এসে গেছে.. চলো, একটু EXAM PATTERN টা জেনে নেওয়া যাক..
মাধ্যমিক যোগ্যতায় পরীক্ষাটি হবে.. Level 1 এ রেলওয়ের বিভিন্ন পোস্টে চাকুরী হয়ে থাকে...
অন্যান্য পরীক্ষার মতো এখানে কিন্তু ৩ টে স্টেজে পরীক্ষা নয়.. এখানে একটাই অনলাইন (CBT) পরীক্ষা... তারপর পাস করলেই মাঠ এবং সব শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিক্যাল পরীক্ষা..
প্রথমেই বলে দি, অনলাইন পরীক্ষা... COMPUTER BASED TEST (CBT) অনেক গুলো শিফটে অনেকদিন ধরে পরীক্ষা গুলো হয়... তাই অবধারিত ভাবে NORMALISATION METHOD অ্যাপ্লাই করা হয় এবং অবশ্যই নেগেটিভ মার্কিং (৩:১ অনুপাতে) থাকে...
আচ্ছা, প্রশ্ন ইংরেজি , বাংলা সহ আরো অনেক ভাষাতেই থাকে, তাই ভাষা নিয়ে চিন্তিত হবার দরকার নেই....
CBT : MCQ : ১০০ নম্বর: ১০০ প্রশ্ন : ৯০ মিনিট
জেনারেল স্টাডিজ : ২০ (২০ প্রশ্ন)
অঙ্ক : ২৫ (২৫ প্রশ্ন)
রিজনিং: ৩০ (৩০ প্রশ্ন)
জেনারেল সায়েন্স: ২৫ ( ২৫ প্রশ্ন)
(উল্লেখ্য, এখানে ইংরেজি থাকে না.. তবে তার বদলে অঙ্ক তে advanced part টা কিন্তু দায়িত্ব নিয়ে অনেকটাই থাকে.... আর বাকি রিজনিং ও জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো বেশ স্ট্যান্ডার্ড হয়..... সাথে জেনারেল সায়েন্স.. বলা হয়, RRB GROUP D এর জেনারেল সায়েন্সের প্রশ্ন যে ঠিকঠাক করতে পারে, তাকে অন্য কোনো কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় সায়েন্সের জন্য অন্তত আটকাতে হয় না....CBT এর নম্বরই কিন্তু তোমার মেরিট তৈরিতে লাগবে.. এটাই ফাইনাল)
এরপর আসে PET ( PHYSICAL EFFICIENCY TEST) : MANDATORY BUT QUALIFYING
ছেলেদের ক্ষেত্রে : ২ মিনিটে ৩৫ কেজি বালির বস্তা সহ একবারে ১০০ মিটার দৌড় এবং তার একটু পরেই ৪ মিনিট ১৫ সেকেন্ডে ১ কিমি দৌড়
মেয়েদের ক্ষেত্রে : ২ মিনিটে ২০ কেজি বালির বস্তা সহ একবারে ১০০ মিটার দৌড় এবং তার একটু পরেই ৫ মিনিট ৪০ সেকেন্ডে ১ কিমি দৌড়
সব কিছু ঠিকঠাক থাকলে, সবার শেষে DOCUMENT VERIFICATION ও MEDICAL EXAM হবে....
সিলেকশনের পর তোমরা ভারত সরকারের গুরুত্বপূর্ণ রেলওয়ে দপ্তরে বিভিন্নGROIP D ( LEVEL 1) পোস্টে যোগদান করবে..
তাই পরিশ্রম করে যাও... বাকিটা উপরে যে বসে আছেন, তার উপর...
কি, তোমরা তৈরি তো??
আজ এইটুকুই.. অন্যদিন রেলের অন্যান্য পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার প্যাটার্ন গুলো নিয়ে পোস্ট করবো..
এরকম updates /study materials নিয়মিত পেতে, follow us on :-
Telegram ( Paban Mantra) : https://t.me/PabanMantra
Facebook Group: Paban Mantra Discussion
YouTube (Paban Mantra) : https://youtube.com/
ভালো লাগলে, তোমার মত বা তোমার চেনা জানা aspirant দের প্রয়োজনে শেয়ার করে দিও.. sharing is caring ❤️🙏
All the best 💗
ভালো থেকো, ভালো রেখো.. 💕