Kamolika

Kamolika কমলা গার্লস স্কুল থেকে যারা পাশ করেছ সেই সকল কমলিকাদের আহ্বান জানাই এই page টি লাইক করার জন্য

কমলা গার্লস স্কুলের কমলিকাদের রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র প্রণাম।
08/05/2024

কমলা গার্লস স্কুলের কমলিকাদের রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র প্রণাম।

আজ বিকেল ৪টের সময় দেখা যাবে। আজকের কমলিকা শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য 👍🙏
01/10/2023

আজ বিকেল ৪টের সময় দেখা যাবে। আজকের কমলিকা শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য 👍🙏

ইচ্ছুক নৃত্যশিল্পীদের ও কমলিকদের লাইভ এ উপস্থিত থাকতে স্বাগত জানাই

05/09/2023

এ বছর একটু অন্য রকম। কোনোভাবেই যেতে পারলাম না দিদিদের কাছে, তবে যাব খুব শিগগিরই এটা ঠিক
শুভ শিক্ষক দিবস দিদিদের জন্য 🙏🙏

07/09/2022

সেদিন রত্নাবলী দি গান গাইলেন আমাদের সাথে, এ সব আমাদের ভালোবাসার মণিমুক্তা ভরা আশীর্বাদ। ♥️🙏

প্রতি বছরের মত আমরা কমলিকারা দেখা করতে গেছিলাম দিদিদের সাথে শিক্ষক দিবস উপলক্ষে।  খুব সুন্দর কিছু মুহুর্ত কাটিয়ে আসি আমর...
06/09/2022

প্রতি বছরের মত আমরা কমলিকারা দেখা করতে গেছিলাম দিদিদের সাথে শিক্ষক দিবস উপলক্ষে। খুব সুন্দর কিছু মুহুর্ত কাটিয়ে আসি আমরা, এই বছরে একটু অন্যরকম হলো। হয়ত সব দিদিদের কাছে পৌঁছতে পারলাম না। কিন্তু যাওয়ার ইচ্ছে রাখি। বিভিন্ন বছরে পাশ করা দিদিরা বোনেরা সকলে এখন "বন্ধু"- এখন স্কুলের "দিদিরা"ও বন্ধু।
আমরা শিখেছি অনেক কিছু, পেয়েছি অনেক কিছু আমাদের দিদি দের কাছ থেকে - সেসব অমূল্য সম্পদ আমাদের জীবনের। আমরা বকা খেয়েছি আর ভালোবাসা পেয়েছি অনেক। এখন নাকি স্কুলে টিচাররা বকতে পারেন না, আমাদের দিদিরা বকায় আদরে ভালোবাসায় আমাদের "মানুষ" করেছেন। আমাদের নিজেদের গর্ব হয় এমন সব দিদিদের পেয়েছি আমরা।
এই পুরো বিষয়টা করতে যে দিদি- বোনেরা একসাথে সহযোগিতা করল তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। Sampurna Bhattacharyya Nabanita, Nandita, Gopa, Susmita Bhattacharya ( didi), Nivedita Di, Chirosri, Kakoli Roy.....তোরা / তোমরা সকলে ছিলে বলে এমন ভাবে সবটা হলো।

05/09/2022

ইরা দির কাছ থেকে পাওয়া ভালোবাসা আর আশীর্বাদ।🙏🙏

05/09/2022

আপনাদের কাছে পেয়েছি শিক্ষার আলো, আপনাদের কাছে শিখেছি মানবতার বাণী। হ্যাপি টিচার্স ডে... প্রণাম জানাই আমাদের সব দিদিদের🙏🙏এই পুণ্য দিবসে।

05/09/2022

আজ বিকেলে লাইভে আসব এই পেজ থেকে। সকলে চোখ রেখো।

04/09/2022

আগামীকাল Teacher’s Day উপলক্ষে আমরা কমলা গার্লস স্কুলের শিক্ষিকা, আমাদের প্রিয় দিদিদের সাথে দেখা করতে যাব। এই দিনটা বড় স্মরণীয় হয়ে থাকে প্রতি বছর।

Dipa Chattopadhyay "দীপাদি" আমরা যারা  #কমলিকা  আর বাকি সকলে, দীপাদির সাহচর্যে এসেছি,তারা সকলেই বোধহয় একবাক্যে স্বীকার ক...
09/06/2022

Dipa Chattopadhyay "দীপাদি" আমরা যারা #কমলিকা আর বাকি সকলে, দীপাদির সাহচর্যে এসেছি,তারা সকলেই বোধহয় একবাক্যে স্বীকার করি দীপাদি-দীপাদিই.....সব কিছুতে একদম অন্যরকম। কবে যে "আপনি" থেকে "তুমি" হয়েছ আজ আর মনে নেই। কত কি যে তোমার সাথে শেয়ার করেছি সে আর বলব কাকে!! আগামী নির্মাণের সাথে তুমিই জুড়ে দিলে। তুমি কি সব বুঝতে পেরেছিলে? বইগুলো দিয়ে দিলে! তুমি যেন নিজেই দিন ঠিক করে নিলে। বিশ্ব সঙ্গীত দিবস- গানের মধ্যেই তোমাকে দেখি। আর তোমার ভালো লাগার গান কবিতা নাটক এ সব নিয়েই কাল অর্থাৎ ১০ই জুন আমরা গ্যালারি গোল্ডে থাকব। এই বিশ্বাসে তুমি থাকবেই আমাদের সাথে,আমাদের মাঝে...........

কমলিকাদের ফেসবুক পেজের বন্ধুদের সম্মিলিত প্রয়াসে আজ আমাদের কমলা গার্লসের  #দিদিদের বাড়ি গেলাম। এই দেখা করার রীতি চালু হয়...
05/09/2021

কমলিকাদের ফেসবুক পেজের বন্ধুদের সম্মিলিত প্রয়াসে আজ আমাদের কমলা গার্লসের #দিদিদের বাড়ি গেলাম। এই দেখা করার রীতি চালু হয়েছিলো '৮৭ সাল মাধ্যমিক ব্যাচের উদ্যোগে। দিদিদের সাথে একেকটি মুহুর্ত যেন স্কুলের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। আর দিদিদের মুখে যে আনন্দ তা যেন অপার্থিব সুখ এনে দেয়। আমরা চিরকাল যেন এভাবেই ওনাদের সাহচর্য পেতে পারি, এই-ই আশা। আজ অনেক প্রাপ্তি আমাদের। অনুরাধাদির আঁকা পেলাম। বড় ভারতী দি ইরা দি, স্বপ্না দি, অনুরাধা দি সুজাতা দি সকলের সাথেই সদ্য প্র‍য়াতা দীপা দি ছোট ভারতী দি জয়িতা দির কথা হলো। কেউই প্রায় মেনে নিতে পারছি না যে দীপাদি নেই। সকলেই দীপা দির অফুরান প্রাণশক্তির কথা বলছিলেন। আরো একবার যেন স্মৃতিচারণ হলো। সব মিলিয়ে আজ অনন্য তৃপ্তি নিয়ে পরিপূর্ণ আমাদের মন প্রাণ। আপনারা সকলে ভালো থাকুন এই প্রার্থনা 🙏🌹

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamolika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kamolika:

Shortcuts

Share

Category