Geo_things

Geo_things People who are interested to know more about geography can follow this page

বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর ১১ জুলাই তারিখে পালিত একটি বাৎসরিক আয়োজন, যার লক্ষ্য বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্র...
11/07/2023

বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর ১১ জুলাই তারিখে পালিত একটি বাৎসরিক আয়োজন, যার লক্ষ্য বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উপরে জনসচেতনতা বৃদ্ধি করা। ১৯৮৭ সালের ১১ জুলাই তারিখে বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে গেলে সারা বিশ্বের জনমানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়, তাতে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করে। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হলো পরিবার পরিকল্পনা, লিঙ্গসমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।
তথ্যসূত্র :- উইকিপিডিয়া

গ্রীক শব্দ apo এবং helios থেকে aphelion শব্দটির উৎপত্তি হয়েছে। apo অর্থ দূরে ও helios অর্থ সূর্য । বাংলা অপসূর শব্দের '...
04/07/2023

গ্রীক শব্দ apo এবং helios থেকে aphelion শব্দটির উৎপত্তি হয়েছে। apo অর্থ দূরে ও helios অর্থ সূর্য । বাংলা অপসূর শব্দের 'অপ' অর্থ দূরে এবং 'সূর' অর্থ সূর্য। অর্থাৎ সূর্যের দূরবর্তী অবস্থান। সাধারণত অপসূর বলতে সূর্য থেকে যেকোনো গ্ৰহ বা গ্ৰহাণুর সবচেয়ে দূরবর্তী অবস্থানকে বোঝায়। সূর্যের চারদিকে প্রদক্ষিণকালে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব ৪ জুলাই সবচেয়ে বেশি থাকে। এ সময় পৃথিবী থেকে সূর্যের মধ্যবর্তী দূরত্ব থাকে ১৫ কোটি ২০ লক্ষ (১৫২ মিলিয়ন) কি.মি । পৃথিবী থেকে সূর্যের এ দূরবর্তী অবস্থানকে অপসূর (aphelion) বলে।

03/07/2023

.

মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে নিচু জায়গা 'চ্যালেঞ্জার ডিপ'-এর চাপ ভূপৃষ্ঠের বায়ুচাপের তুলনায় প্রায় ১০০০ গুন বেশি !
02/07/2023

মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে নিচু জায়গা 'চ্যালেঞ্জার ডিপ'-এর চাপ ভূপৃষ্ঠের বায়ুচাপের তুলনায় প্রায় ১০০০ গুন বেশি !

02/07/2023
27/06/2023

.
😅😅

RIVER ECOSYSTEM
24/06/2023

RIVER ECOSYSTEM

24/06/2023

RIVER ECOSYSTEM

.
22/06/2023

.

সূর্যের উত্তরায়ণকালে মহাবিষুবের পর কর্কটক্রান্তি রেখায় (২৩.৫° উত্তর অক্ষাংশ) সূর্যের আগমণ তথা অবস্থানকে উত্তর অয়নান্ত...
21/06/2023

সূর্যের উত্তরায়ণকালে মহাবিষুবের পর কর্কটক্রান্তি রেখায় (২৩.৫° উত্তর অক্ষাংশ) সূর্যের আগমণ তথা অবস্থানকে উত্তর অয়নান্ত বলা হয়। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর জুন মাসের ২০ হতে ২২ তারিখের মধ্যে এটি সংঘটিত হয় বলে একে জুন অয়নান্তও বলা হয়। এই দিন থেকে সূর্যের উত্তরায়ণের শেষ এবং দক্ষিণায়নের শুরু।

মহাবিষুব সংঘটনান্তে সূর্য নিরক্ষরেখা অতিক্রম করার পর, পৃথিবী যতই তার কক্ষপথে অগ্রসর হয় ততই পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরবর্তী হতে থাকে। এর ফলে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পায় এবং রাতের দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেতে থাকে। অপরদিকে দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা চলতে থাকে। এইভাবে উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হওয়ার দরুণ ২০ হতে ২২ জুনের মধ্যে কোন এক সময় তা সূর্যের সর্বাধিক নিকটবর্তী হয়। ফলে ঐ দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় এবং উত্তর গোলার্ধের সর্বাধিক অংশ আলোকিত হয়। এ দিন উত্তর গোলার্ধে বৃহত্তম দিন ও ক্ষুদ্রতম রাত্রি সংঘটিত হয় (দিন: ১৪ ঘণ্টা দিন ও রাত্রি: ১০ ঘণ্টা) এবং একই সময়ে দক্ষিণ গোলার্ধে হয় এর ঠিক বিপরীত। এই সময়ে সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌছায় বলে এই দিনকে উত্তর অয়নান্ত দিবস বলে।

উত্তর অয়নান্তের সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং একই সময়ে দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। একারণে উত্তর গোলার্ধে একে গ্রীষ্ম সংক্রান্তি কিন্তু দক্ষিণ গোলার্ধে শীত সংক্রান্তি হিসেবে ধরা হয়।

Address

Kolkata

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Geo_things posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category