MATHS BY MANAB SIR

MATHS BY MANAB SIR Maths for Class XI-XI Students,WBJEE.

SN Dey solutions, previous years question papers solutions, basic mathematics,proper logics, motivation videos about students.

29/11/2022

Realised...
of Complex numbers..
interpretation..
Modulus,Conjugate, amplitude/argument..
Class XI...
WBCHSE Board.

Realised....Concept of Complex numbers...
29/11/2022

Realised....
Concept of Complex numbers...

Concept of Complex numbers,জটিল রাশি/সংখ্যার ধারণা,Modulus,Adjoint,Argument (amplitude), numbers interpretation@argument@amplitude Sir

WBJEE 2022 Result.17th Jun'2022.
13/06/2022

WBJEE 2022 Result.
17th Jun'2022.

18/05/2022

উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য।
Chapter -ম্যাট্রিক্সের প্রকারভেদ ও প্রক্রিয়াসমূহ।
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের সমাধান।

আগামী জুন মাসেই উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হবে।তাই আজকের পোস্টে জেনে নেব উচ্চ মাধ্যমিকের পর ছাত্র ছাত্রীরা কোন কোন স্কলার...
15/05/2022

আগামী জুন মাসেই উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হবে।তাই আজকের পোস্টে জেনে নেব উচ্চ মাধ্যমিকের পর ছাত্র ছাত্রীরা কোন কোন স্কলারশিপ এর সুযোগ পাবে।
★★★★★★★★★★★★★★★★★★★★★
১) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ
★★★★★★★★★★★★★★★★★★★★★
(West Bengal Scholarship 2022)
এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা প্রদত্ত একটি স্কলারশিপ। যেটি একাদশ, দ্বাদশ শ্রেণি থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণার ক্ষেত্রেও বৃত্তি প্রদান করে থাকে। তবে এই স্কলারশিপ পেতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয়। সেগুলি হল-

১) একাদশ বা দ্বাদশ শ্রেণীতে এই স্কলারশিপ পেতে হলে মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় 60% নম্বর পেতে হবে। স্কলারশিপ হিসেবে বার্ষিক পাওয়া যাবে ১২,০০০ টাকা।
২) এছাড়া স্নাতক স্তরে এই বৃত্তি পেতে হলে উচ্চমাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। তবে স্নাতক স্তরে (সায়েন্স) – বার্ষিক ১৮,০০০ টাকা, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং- বার্ষিক ৬০,০০০ টাকা এবং আর্টস এবং কমার্স- বার্ষিক ১২,০০০ টাকা।
West Bengal Scholarship 2022
৩) এই স্কলারশিপ স্নাতকোত্তর স্তরে পেতে হলে স্নাতক স্তরে কমপক্ষে ৫৩% নম্বর পেতে হবে। স্নাতকোত্তর স্তরে সায়েন্স- বার্ষিক ৩০,০০০ টাকা এবং আর্টস ও কামার্স- বার্ষিক ২৪,০০০ টাকা।
৪) গবেষনার ক্ষেত্রে নন- নেট এম. ফিল ও নন-নেট পিএইচডি করলে মাসিক ৫,০০০ টাকা এবং ৮,০০০ টাকা স্কলারশিপ হিসেবে দেওয়া হবে। West Bengal Scholarship 2022
৫) এই স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু এই শর্তটা মানতেই হবে, পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকা বা তার কম হতে হবে।

২) ওয়েসিস (Oasis) স্কলারশিপ
★★★★★★★★★★★★★★
রাজ্য সরকার কর্তৃক সংরক্ষিত (SC বা ST বা OBC) গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। তবে পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে। কত টাকা পাওয়া যাবে, চলুন দেখে নেওয়া যাক।
প্রি-ম্যাট্রিক লেভেল
পশ্চিমবঙ্গের নবম-দশম শ্রেণীর SC/ST গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বার্ষিক ২,২৫০ টাকা-৮,৫০০ টাকা পাওয়া যাবে। West Bengal Scholarship 2022

পোস্ট-ম্যাট্রিক লেভেল
পশ্চিমবঙ্গের একাদশ-দ্বাদশ শ্রেণীর SC/ST/OBC গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বার্ষিক ২,৭৬০ টাকা-৯,০০০ টাকা পাওয়া যাবে।
স্নাতক স্তরে
আর্টস বা কমার্স বা সায়েন্স- বার্ষিক ৩,৬০০ টাকা-৯,০০০ টাকা। স্নাতক (হোটেল ম্যানেজমেন্ট বা L.L.B বা ফার্মেসি, নার্সিং) বার্ষিক ৬,৩৬০ টাকা-৯,৮৪০ টাকা। West Bengal Scholarship 2022
স্নাতকোত্তর স্তরে
বার্ষিক ৬,৩৬০ টাকা-৯,৮৪০ টাকা। এছাড়া মেডিক্যাল/ইঞ্জজিনিয়ারিং/B.Sc (এগ্রিকালচার/এম.ফিল/পি এইচ ডি/LLM)- বার্ষিক ৬,৬০০ টাকা-১৪,৪০০ টাকা।

৩) কন্যাশ্রী প্রকল্প
★★★★★★★★
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় যাতে বাঁধা সৃষ্টি না হয়, সেই জন্য স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে।
K1- রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যালয়ে পাঠরত ছাত্র- ছাত্রীরা ১৩-১৮ বছর বয়সী অবিবাহিতা মেয়েরা K1 প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবেন।
তবে আবেদনকারীকে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। বার্ষিক বৃত্তি হিসেবে পাওয়া যাবে ৫০০ টাকা।
K2- রাজ্য সরকারের অধীনস্থ বা তার সমতূল্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত সকল অবিবাহিতা নারীরা এই ফর্ম পূরন করার মাধ্যমে বৃত্তি পেয়ে যাবেন। বার্ষিক বৃত্তি ২৫,০০০ টাকা (এককালীন)। West Bengal Scholarship 2022
K3- ১) স্নাতক স্তরে কমপক্ষে ৪৫% নম্বর নিয়ে পাস করতে হবে।

২) স্নাতকোত্তর স্তরে নিয়মিত বা রেগুলার কোর্সে ভর্তি হতে হবে। বার্ষিক (আর্টস এবং কমার্স)- ২৪,০০০ টাকা। সায়েন্স- ৩০,০০০ টাকা।
৪) নবান্ন স্কলারশিপ
★★★★★★★★★
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একাদশ-দ্বাদশ শ্রেণী-স্নাতকোত্তর স্তর পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়। তবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই রাজ্যেই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে।এছাড়া আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। West Bengal Scholarship 2022

১) পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ টাকার মধ্যে হতে হবে ।
২) একাদশ- দ্বাদশ শ্রেণীতে স্কলারশিপের জন্য দশম শ্রেণীতে কমপক্ষে ৫০%-৬০% নম্বর পেতে হবে।
৩) স্নাতক স্তরে স্কলারশিপের জন্য দ্বাদশ শ্রেণীতে কমপক্ষে ৫০%-৬০% নম্বর পেতে হবে।
৪) স্নাতকোত্তর স্তরে স্কলারশিপের জন্য স্নাতকস্তরে ৫০%-৫৩% নম্বর পেতে হবে।
৫) ঐকশ্রী প্রকল্প
★★★★★★★★
এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করা হয়। পশ্চিমবঙ্গের কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনস্থ এবং স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে মুসলিম, শিখ, জৈন,খ্রিস্টান, বৌদ্ধ ও পারসি – এই ছয়টি সম্প্রদায়ের মধ্যে যেকোনো একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। এছাড়া কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

১) পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে (প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দরকার নেই)।
২) পরিবারের বার্ষিক আয় দুই লক্ষ বা তার কম হতে হবে।
এছাড়া পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন, সেগুলি হল-
West Bengal Scholarship 2022
১) জিপি বিড়লা স্কলারশিপ
২) জিন্দাল স্কলারশিপ
৩) রায়-মার্টিন স্কলারশিপ
৪) কলগেট স্কলারশিপ
৫) অনন্ত মেধা বৃত্তি
৬) প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ

15/05/2022

2023
কি কি বই পড়ব??
MCQ এর জন্য কি বই লাগবে??
S.L.Loney বইটি Trigonometry জন্য কতটা জরুরি??
YouTube Link:-https://youtu.be/GoS4eSfUU1Y

13/05/2022

WBJEE কি??
Pharmacy & Engineering course এ ভর্তি হতে চাও??
কি কি Criteria লাগবে??
কোন কোন বিষয় থাকতে হবে??
কত Percentage থাকতে হবে??
Negative Marking আছে কিনা??

2022 H.S. Candidates der jonno.
05/05/2022

2022 H.S. Candidates der jonno.

04/05/2022

এটি লিখেছেন অনিরুদ্ধ পাল। ছাত্রছাত্রীদের খুবই কাজে লাগবে।

যেসমস্ত ছাত্রছাত্রীরা WBJEE পরীক্ষায় বসছো তাদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য উপস্থাপন করছি।

👉 বিগত 12 থেকে 15 বছরের পরীক্ষার প্রশ্নপত্র, ANSWER KEY এবং ব্RANK LIST অ্যানালিসিস করে আমি মোটামুটি নিম্নলিখিত সিদ্ধান্ত আসতে পেরেছি..

👉 প্রথমত বলি..

প্রতিবছর Approximately 1 লাখ থেকে 1 লাখ 10 হাজার পরীক্ষার্থী 👉ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ত্রন্স এক্সামিনেশন👈

এ ফরম ফিলাপ করে থাকে।

কিন্তু এদের মধ্যে কেবলমাত্র
👉 50 থেকে 60 হাজার জন পরীক্ষার্থী 👉যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়.

সুতরাং তোমাকে ওই 60 হাজারের মধ্যে আসতে হবে..

👉 এখন প্রশ্ন হল যে গভর্নমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং-এ চান্স পেতে গেলে👉 কাট অফ কত হবে?????

👉 বিগত 15 বছরের স্ট্র্যাটিজি বিচার করে দেখা যায় যে
👉 15 থেকে 16 হাজারের মধ্যে যদি RANK করা যায় তাহলেই গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া যেতে পারে.

এখন তোমরা কি জানো যে ওই 15/ 16 হাজার Rank করতে 200 মধ্যে কত নম্বর পেতে হয়???

👉 মাত্র 42 থেকে 45 👈
তবে এটা শুনতে খুব কম মনে হলেও পাওয়াটা কিন্তু অত সোজা নয় .

👉যদি তোমরা 65 থেকে 68 নম্বর স্কোর করো তাহলে তোমরা পাঁচ হাজারের মধ্যে বা 4800 থেকে পাঁচ হাজারের মধ্যে Rank করতে পারবে.

👉যদি তোমরা 70 থেকে 75 মধ্যে স্কোর করো তাহলে তোমরা সাড়ে তিন হাজারের মধ্যে Rank করতে পারবে .

👉আর যদি তুমি 90+ নাম্বার স্কোর করো তাহলে কিন্তু তোমার Rank 👉1 হাজারের 👈মধ্যে চলে আসবে.

তাহলে বুঝতেই পারছ যে 50 পার্সেন্ট নাম্বার না পেয়ে তোমরা কিন্তু এক হাজারের মধ্যে Rank করতে পারবে .

তাই প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি
👉👉যাদের টার্গেট WBJEE এক্সামিনেশন 2023 তারা এখন থেকে প্রিপারেশন শুরু করো একটু একটু করে .

এতে তোমাদের যেমন প্রিপারেশন লেভেলটা হাই হবে তেমনই তার সাথে সাথে
👉 HS লেভেল 👈ও অনেক DEVELOPED হবে যা তোমাকে এইচএস এর রেজাল্ট আরো ব্রাইট করতে সাহায্য করবে

তাই তোমরা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও .

লিখেছেন
অনিরুদ্ধ পাল
এমএসসি (পিওর ম্যাথমেটিক্স) বিএড , এমপ্লয়ী অফ ডিপার্টমেন্ট অফ পোষ্ট .
ধন্যবাদ

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when MATHS BY MANAB SIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category