Rajib Sikdar

Rajib Sikdar Research for Environment, Research for Society, Research for Human beings

আইন তুমি কার ?রাজীব সিকদার লক্ষ জীবি আইন লড়ে, শাসকরা দেয় সাথআইন বইয়ে সুবিধা খোঁজে, রোজই লুটের রাত;স্বর্গ - মর্ত্য - প...
25/12/2025

আইন তুমি কার ?
রাজীব সিকদার

লক্ষ জীবি আইন লড়ে, শাসকরা দেয় সাথ
আইন বইয়ে সুবিধা খোঁজে, রোজই লুটের রাত;
স্বর্গ - মর্ত্য - পাতাল খোঁজে, কিছুই যায়না বাদ
লাদাখ থেকে আরাবল্লী সব হচ্ছে বরবাদ;
জল বেঁচে গঙ্গার, ছোটনাগপুরের পাথর
মাঝ সমুদ্রে নিউক্লিয়ার ড্রিল, জলজরাও ভয়ে কাতর।

জল জঙ্গল জমির আইন সবই ওদের হাতে
জল - মাটিতে প্রাণীরা সব, এদিক ওদিক ছোটে;
পশু - পাখি - কীটপতঙ্গ, সবাই প্রান ভয়ে
এদিক সেদিক পালাচ্ছে ছুটে, বুলডোজারের ঘায়ে;
ঠিকা শ্রমিক কাজে লাগে, জীবন জ্বালায় পড়ে
ওরাও তো ভাই চাপা পড়ে, পাথর - মাটির তলে।

কাঁদছে মানুষ - কাঁদছে পশু, পাখিরা উড়ে মরে
পায় না ডাল বসতে গাছে, পড়ে রাষ্ট্রের জাঁতাকলে;
হিমালয় থেকে কন্যাকুমারী, নজরদারী চলে
জল - মাটি - পাথর সবই, মুনাফাখোরদের কবলে;
শ্রমিকদের আমদানী করে, শ্রমিকদের করে রপ্তানি
স্বার্থসিদ্ধিই লক্ষ্য ওদের, না শোনে মানবতার গোঙানি।

আইন যে আজ ব্যবসায়ীদের, আদালত নাটক মঞ্চ
উধোর পিন্ডি বুধোর ঘাড়ে, চাপাচ্ছে রাষ্ট্র যন্ত্র;
ষড়যন্ত্র চালায় ওরা কম্পিউটার ঘরে বসে
ভূমিদপ্তর সঙ্গে আছে, পুলিস আছে পাশে;
রংবেরঙের সফটওয়ারে, জমির সব প্লটই খোঁজে
মাফিয়ারা সব শাসক লেজুড়, মানুষকে নাহি বোঝে।

গণতন্ত্রটা তো মুখোশ আজ, জনতা যাচ্ছে ভুলে
ধনীগণের চিৎকারে আজ, গণতন্ত্রের স্বাদ মেলে;
চাইছে কথা বলতে সবাই, মুখে কথার ছাপ
সুযোগ পেলেই ধরবে চেপে, ঘুচবে ধনীর চাপ;
প্রশ্নটা তো রোজই আসে, আইন তুমি কার?
সংবিধান তো জেগে ঘুমায়, ন্যায়বিচার সব ছারখার।।

@রাজীব সিকদার
কলকাতা
25.12.2025

Address

Kolkata

Telephone

+918902404724

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib Sikdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rajib Sikdar:

Shortcuts

Share