New Sree Astro Research Trust official

New Sree Astro Research Trust official

Share

জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ্যার একটি বিজ্ঞানসম্মত ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান।

15/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ ☀️

সূর্যের মেষ রাশিতে গোচরের মাধ্যমে শুরু হয়
নতুন সংকল্প ও আধ্যাত্মিক জাগরণের শুভ লগ্ন।
জ্যোতিষশাস্ত্রের গণনায়, সূর্য যখন সমগ্র রাশিচক্র পরিক্রমা সম্পন্ন করে তেজস্বী মেষ রাশিতে প্রবেশ করে, তখনই সূচিত হয় নববর্ষের। মেষ হলো সৃষ্টির আদিবিন্দু—নবপ্রাণের প্রথম স্পন্দন। কালচক্র চির বহমান। মহাজাগতিক শক্তিতে সূর্য যেমন প্রতিনিয়ত নিজেকে নবায়িত করে, তেমনি আমাদেরও উচিত অতীতের গ্লানি ঝেড়ে ফেলে আত্মোপলব্ধির পথে এগিয়ে চলা। বৈশাখের এই তাপ আসলে অন্তরের জড়তাকে দগ্ধ করে শুদ্ধ হওয়ারই প্রতীক। মেষ রাশিতে সূর্যের তুঙ্গাবস্থা আমাদের কর্মোদ্যোগ, আত্মবিশ্বাস ও নেতৃত্বদানের ক্ষমতাকে শক্তিশালী করে।

আসুন, এই নতুন বছরে আমরা কেবল ভাগ্যের ওপর নির্ভর না করে—গ্রহের শুভ শক্তিকে কাজে লাগিয়ে সঠিক কর্মের মাধ্যমে নিজেদের ভাগ্য গড়ে তুলি।এই পবিত্র সন্ধিক্ষণে New Sree Astro Research Trust-এর পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

🕉️ আমাদের অঙ্গীকার:
অপবিজ্ঞান ও কুসংস্কারমুক্ত সমাজ গড়ে তুলে জ্যোতিষকে একটি শুদ্ধ, দার্শনিক ও বিজ্ঞানসম্মত ধারায় প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

❤️ নতুন বছর আপনার জীবন ভরে তুলুক জ্ঞান, শান্তি ও সমৃদ্ধিতে❤️

🙏 সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ নববর্ষ!

— New Sree Astro Research Trust
জ্যোতিষ ও জীবন জিজ্ঞাসা কেন্দ্র
8585069020 / 9875368419

07/04/2026

🔢 সংখ্যা কি কেবল সংখ্যা? নাকি আপনার জীবনের ব্লুপ্রিন্ট?

আপনার জন্মতারিখ আর আপনার নাম কোনো কাকতালীয় বিষয় নয় — এটি একটি নির্দিষ্ট গাণিতিক সংকেত। কুসংস্কার নয়, সম্পূর্ণ লজিক্যাল ও বৈজ্ঞানিক নিউমারোলজি বিশ্লেষণের মাধ্যমে জানুন আপনার জীবনের সঠিক দিশা।

✨ এই কোর্সে আপনি শিখবেন:
• জন্মতারিখ ও নাম গোপন বিন্যাস বিশ্লেষণ এবং জন্ম তারিখ এর সাথে নামের আলাইনমেন্ট
• সংখ্যা ও মানব মনস্তত্ত্বের সম্পর্ক
• আচরণ পরিবর্তনের মাধ্যমে ভাগ্য গঠন
• প্রফেশনাল প্রেডিকশন মেথড (লজিক্যাল ফ্রেমওয়ার্ক)

📅 শুরু: ৩রা মে, ২০২৬
🎓 প্রশিক্ষক: আচার্য অরিজিৎ
🏢 New Sree Astro Research Trust

📍 অনলাইন ও অফলাইন ক্লাস
📞 7596803946 / 8585069020 (Call / WhatsApp)

⚠️ আসন সংখ্যা সীমিত — আজই রেজিস্টার করুন!

✨ Unlock your potential with the power of numbers.

07/04/2026

🕉️শাস্ত্র আর ভণ্ডামি এক নয়—অন্ধ বিরোধিতা বনাম বাস্তব:
✒️Achariya Arijit (©)

​আজকাল সোশ্যাল মিডিয়ায় জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষীদের নিয়ে একতরফা ট্রোলিং বা "অবৈধ পেশা" বলে দাগিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখছি তথাকথিত নিজেদের স্বঘোষিত "আমরা বিজ্ঞানমনস্ক মানুষ "এই অদ্ভুত একটা তকমাদেওয়া কিছু মানুষজনের। বিশেষ করে 'Drugs and Magic Remedies Act, 1954'-এর দোহাই দিয়ে বলা হচ্ছে জ্যোতিষ নাকি আইনত নিষিদ্ধ।

(https://en.wikipedia.org/wiki/Drugs_and_Magic_Remedies_(Objectionable_Advertisements)_Act,_1954 এই আইন টিকে তারা না বুঝে না জেনে এর মিসএন্টারপ্রেট করছেন )

এই বিষয়ে কিছু সত্য তুলে ধরা প্রয়োজন: আজ সেই বিষয়গুলো সাধারণ মানুষকে জানাতে কলম ধরা।

​⚖️ ভারতীয় আইন ও সংবিধান কী বলে?

​১. সুপ্রিম কোর্টের রায় (২০০৪): 'পি. এম. ভার্গব বনাম ইউজিসি' মামলায় ভারতের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন বিদ্যা এবং এটি বিজ্ঞান হিসেবে পড়ার যোগ্য।
২. বোম্বে হাইকোর্টের রায় (২০১১): আদালত স্পষ্ট জানায় যে, জ্যোতিষচর্চা কোনোভাবেই ১৯৫৪ সালের 'ম্যাজিক রেমেডিস অ্যাক্ট' লঙ্ঘন করে না। জ্যোতিষ একটি স্বীকৃত বিদ্যা এবং এর চর্চা করা অসাংবিধানিক নয়।
৩. আয়কর ও পেশা: সংবিধানে ১৯(১)(জি) ধারা অনুযায়ী যে কেউ বৈধভাবে যেকোনো পেশা বেছে নিতে পারেন। অনেক জ্যোতিষীই নিয়ম মেনে 'Professional Consultant' হিসেবে আয়কর (Income Tax) প্রদান করেন। সুতরাং এটি "অবৈধ" দাবি করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়।

​⁉️দুর্নীতির দায় কি শাস্ত্রের?

​আমাদের সমাজের কোন পেশায় দুর্নীতি নেই?

⁉️​চিকিৎসা শাস্ত্র: কর্পোরেট হাসপাতালগুলোর বিলিং বা অনৈতিক প্র্যাকটিস নিয়ে আমরা সবাই জানি, কিন্তু তাই বলে কি আমরা চিকিৎসা শাস্ত্রকে বা সব ডাক্তারকে গালি দিই?

⁉️​প্রশাসন: একটা সাধারণ পাসপোর্ট ভেরিফিকেশন করতে গেলেও যে 'ওপেন সিক্রেট' লেনদেন চলে, তার জন্য কি আমরা আইন ব্যবস্থাকেই অস্বীকার করি?

⁉️​অন্যান্য: উকিল, পুলিশ, সিএ কিংবা রাজনৈতিক নেতা—প্রতিটি স্তরেই কিছু মানুষ নীতিভ্রষ্ট।

​জ্যোতিষ সমাজেও আজ দুর্নীতির ছায়া পড়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু কিছু ভণ্ড বা ব্যবসায়ীর কর্মফলের দায় কি কয়েক হাজার বছরের পুরনো এই শাস্ত্রের? যারা প্রোটোকল মেনে চলছেন, মানুষকে দিশা দেখাচ্ছেন, তারা কি অপরাধী?
​না জেনে না বুঝে বিরোধিতা করা কি যুক্তিযুক্ত না সংবিধান সঙ্গত ?
​কোনো বিষয়কে না জেনে যেমন অন্ধভাবে মানা ভুল, তেমনি না জেনে তাকে 'খিল্লি' করা বা আক্রমণ করাও সমান মূর্খতা। আমাদের সংবিধান কাউকে অসম্মান করার বা কোনো প্রাচীন বিদ্যা নিয়ে ভিত্তিহীন কুৎসা করার অধিকার দেয়নি।

​📢 আমার আহ্বান:
​আওয়াজ তুলুন, কিন্তু শাস্ত্রের বিরুদ্ধে নয়। আওয়াজ তুলুন সেইসব ভণ্ড ও চিটিংবাজদের বিরুদ্ধে যারা জ্যোতিষের নাম করে মানুষের অসহায়তার সুযোগ নেয়। শাস্ত্রটা জানুন, তার প্রয়োগ বুঝুন। পেশার নামে যারা ব্যবসা করছে তাদের বর্জন করুন, কিন্তু যারা নিষ্ঠার সাথে এই মহান বিদ্যাকে মানুষের উপকারে লাগাচ্ছেন, তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে শিখুন।
সব পেশাতেই ​ভণ্ডামির প্রতিবাদ হোক, কিন্তু জ্ঞানের অবমাননা নয়।

01/04/2026

🔮 New Sree Astro Research Trust
অচলায়তন ভেঙে, যুক্তির আলোয় জ্যোতিষের নতুন দিশা।
New Sree Astro Research Trust-এর লক্ষ্য হলো জ্যোতিষশাস্ত্রকে কুসংস্কার নয়, বরং আধুনিক, গবেষণাভিত্তিক ও যৌক্তিক বিজ্ঞানের রূপে প্রতিষ্ঠা করা।
✨ “গ্রহ কেবল সংকেত দেয়, কর্মই তার সমাধান”
এই দর্শনই একজন প্রকৃত জ্যোতিষ গবেষকের পরিচয় বহন করে।
আমাদের লক্ষ্য —
📚 বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে জ্যোতিষ বিশ্লেষণ
📊 গবেষণাভিত্তিক প্রয়োগ
🧠 যুক্তি ও বাস্তবতার সমন্বয়
আসুন, জ্যোতিষকে জানি নতুনভাবে—
শিখুন, গবেষণা করুন, নিজেকে গড়ে তুলুন।
#জ্যোতিষশাস্ত্র #বৈজ্ঞানিকজ্যোতিষ #আধুনিকজ্যোতিষ

01/04/2026
01/04/2026

New Sree Astro Research Trust এর উদ্যোগে আগামী 4 th মে থেকে নিউমারোলজির নতুন ব্যাচ শুরু হতে চলেছে। Online ক্লাস।
7596803946

01/04/2026

তন্ত্র কি কেবলই অলৌকিক? নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর বিজ্ঞান?

​অনেকেই মনে করেন তন্ত্র মানেই অন্ধকার কোনো জগত বা কুসংস্কার। কিন্তু একজন 'পূর্ণাভিষেক' সম্পন্ন সাধক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি—তন্ত্র হলো শরীর, মন এবং ব্রহ্মাণ্ডের শক্তির বিন্যাস বোঝার এক পরম বিজ্ঞান।
​আজকের আধুনিক কোয়ান্টাম ফিজিক্স (Quantum Physics) যে 'এনার্জি ভাইব্রেশন' বা শক্তির কম্পনের কথা বলছে, আমাদের ঋষিরা সহস্রাব্দ আগে 'মন্ত্র' এবং 'যন্ত্রের' মাধ্যমে সেই সত্যই প্রতিষ্ঠা করে গেছেন।
​তন্ত্রের বৈজ্ঞানিক ভিত্তি কী?
​শব্দ বিজ্ঞান (Sound Science): নির্দিষ্ট মন্ত্রের কম্পন আমাদের মস্তিষ্কের নিউরোনকে প্রভাবিত করে মানসিক শান্তি ও একাগ্রতা বাড়ায়।
​জ্যামিতিক প্রভাব (Geometry): বিভিন্ন যন্ত্রম বা বিভিন্ন মণ্ডল আসলে মহাজাগতিক শক্তিকে নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করার মাধ্যম।
​মনস্তাত্ত্বিক নিরাময়: অবদমিত ভয় বা মানসিক ব্লকেজ দূর করতে তন্ত্রের ক্রিয়া অত্যন্ত কার্যকরী।
​আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা ও চর্চায় দেখেছি, যখন আমরা আধ্যাত্মিকতাকে যুক্তির সাথে মেলাই, তখন জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যার (যেমন—অর্থনৈতিক বাধা, পারিবারিক অশান্তি বা মানসিক অস্থিরতা) সমাধান পাওয়া সম্ভব হয়।
​আপনার জীবনে কি এমন কোনো সমস্যা আছে যা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করছে? কুসংস্কারে পা না দিয়ে আসুন বিজ্ঞানের আলোয় তার সমাধান খুঁজি।
​আপনার মতামত কমেন্টে জানান। জয় মা তারা! 🙏

01/04/2026

গ্রহ ভাগ্য নয়, মাইন্ডসেট তৈরী করে। আপনার জন্মকুন্ডলি মানে শুধুই আপনার ভবিষ্যত নয়, আপনার মানসিক রোড ম্যাপ।

31/03/2026

🔮 সংখ্যা জ্যোতিষ (Numerology) শিখে গড়ুন উজ্জ্বল ক্যারিয়ার! 🔮

​আপনি কি সংখ্যার রহস্যময় জগতকে বিজ্ঞানভিত্তিক উপায়ে জানতে চান? নিজের বা অন্যের জীবনের সঠিক দিশা দেখাতে চান? তাহলে New Sree Astro Research Trust-এর এই বিশেষ উদ্যোগে শামিল হন।

​আগামী ৩রা মে থেকে শুরু হচ্ছে আমাদের নিউমেরোলজি (সংখ্যাতত্ত্ব)-র পরবর্তী ব্যাচ। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়া হবে লাইভ ক্লাসের মাধ্যমে।

​✨ কেন আমাদের কোর্সটি বেছে নেবেন?
✅ সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পাঠ্যক্রম: কোনো অন্ধবিশ্বাস নয়, যুক্তিসঙ্গত বিশ্লেষণ।
✅ লাইভ ক্লাস: Google Meet-এর মাধ্যমে সরাসরি প্রশিক্ষকের সাথে শেখার সুযোগ।
✅ সার্টিফিকেট: কোর্স শেষে মূল্যায়নের মাধ্যমে শংসাপত্র প্রদান।
✅ চেম্বার সুবিধা: সফল ও ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য চেম্বার প্র্যাকটিসের ব্যবস্থা।
✅ অভিজ্ঞ প্রশিক্ষক: স্বনামধন্য Achariya Arijit-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ।

​🛠️ কোর্স এর বিবরণ:
🔸 মাধ্যম: বাংলা
🔸 বেসিক কোর্স: ২৫টি ক্লাস (প্রতি মাসে ৪টি)
🔸 অ্যাডভান্স কোর্স: ২৫টি ক্লাস (প্রতি মাসে ৪টি)
🔸 প্লাটফর্ম: Google Meet
​💸 কোর্স ফিস:
প্রতি মাসে মাত্র ১২০০/- (রেজিস্ট্রেশন, এক্সাম ও সমস্ত খরচ অন্তর্ভুক্ত)।

​🚨 আসন সংখ্যা সীমিত!
দেরি না করে আপনার নাম নথিভুক্ত করতে এখনই যোগাযোগ করুন:
📞 ফোন করুন: 7596803946
💬 হোয়াটস্যাপ করুন: 9875368419
📩 অথবা সরাসরি Inbox করুন।

​জীবনে সঠিক সংখ্যার প্রভাব জানুন এবং সফল ক্যারিয়ারের দিকে পা বাড়ান! 🚀
​📍 New Sree Astro Research Trust Official
(MSME Certified & Registered Research Institute)

30/03/2026

🌟 নক্ষত্র সিরিজ: পর্ব - ০২ 🌟
​বিষয়: অশ্বিনী নক্ষত্র — গতি, সৃষ্টি এবং দ্বৈততার রহস্য
​নক্ষত্র সিরিজের প্রথম পর্বে আজ আমরা আলোচনা করব মহারাশি চক্রের একেবারে শুরুর নক্ষত্র — অশ্বিনী নিয়ে। মেষ রাশির ০° থেকে ১৩°২০' পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
​আসুন, যুক্তিসম্মতভাবে চিনে নিই এই নক্ষত্রের প্রকৃত স্বরূপ।
​🔮 অশ্বিনী নক্ষত্রের পরিচয় ও কারকতা (At a Glance):
​প্রতীক: অশ্বমুণ্ড বা ঘোড়ার মুখ (গতি, শক্তি এবং দ্রুততার প্রতীক)।
​দেবতা: অশ্বিনী কুমারদ্বয় (স্বর্গের চিকিৎসক, যারা আরোগ্য ও যৌবন দান করেন)।
​অধিপতি গ্রহ: কেতু (মোক্ষ, আধ্যাত্মিকতা এবং সূক্ষ্ম বিচারশক্তির কারক)।
​তত্ত্ব: পৃথ্বী (বাস্তববাদী এবং দৃঢ় ভিত্তি)।
​গুণ: তামসিক (বাধা অতিক্রম করার শক্তি)।
​💡 জ্যোতিষ বৈজ্ঞানিক বিশ্লেষণ:
​অশ্বিনী নক্ষত্রের জাতক/জাতিকারা সাধারণত অত্যন্ত উদ্যমী, রূপবান, সত্যনিষ্ঠ এবং শাস্ত্রজ্ঞ হন। এঁদের মধ্যে রোগ নির্ণয় করার এবং তা নিরাময় করার এক অদ্ভুত ক্ষমতা থাকে। কেতুর আধিপত্যের কারণে এঁদের চিন্তাধারা গভীর এবং আধ্যাত্মিক হয়।
​সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র (Key Concept): 'দ্বৈততা' বা 'যমজ' ফল
অশ্বিনী কুমারদ্বয় যমজ ভাই হওয়ায়, এই নক্ষত্রটি যে ভাব বা গ্রহের সাথে যুক্ত হয়, সেই ভাবের ফলকে 'দ্বিগুণ' বা 'দ্বিমুখী' করে তোলে।
​উদাহরণ: কারোর কর্মপতি (১০ম পতি) যদি অশ্বিনী নক্ষত্রে থাকে, তবে তিনি কর্মক্ষেত্রে একাধিক ধারায় সাফল্য পেতে পারেন। আবার কুম্ভ লগ্নের ক্ষেত্রে ৩য় ভাব (মেষ রাশি) এবং ৩য় পতি মঙ্গল যদি অশ্বিনী নক্ষত্রে থাকে, তবে জাতকের যমজ ভাই থাকার সম্ভাবনা প্রবল হয়, অথবা তাঁর সাহস ও পরাক্রম দ্বিগুণ হয়।
​এছাড়াও, অশ্বিনী থেকে পরিবহন, ভেষজ ঔষধ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিচার করা হয়।
​🪐 অশ্বিনী নক্ষত্রে বিভিন্ন গ্রহের সাধারণ ফলাফল:
​(এটি একটি সাধারণ গাণিতিক বিশ্লেষণ, পূর্ণ ফলাফলের জন্য সম্পূর্ণ ছক বিচার আবশ্যক)
​রবি: কর্মে দেরিতে হলেও মানসিক দৃঢ়তার মাধ্যমে চূড়ান্ত সাফল্য ও শত্রু জয়।
​চন্দ্র: অস্থির চিত্ত কিন্তু বহুমুখী প্রতিভা। চিকিৎসা বা অভিনয়ে অসাধারণ সাফল্য। যমজ আত্মীয় থাকার সম্ভাবনা।
​মঙ্গল: হঠাৎ রাগী কিন্তু বন্ধু বৎসল। পৈত্রিক সম্পদ ভোগী।
​বুধ: তন্ত্র-মন্ত্রে অনুরাগ। শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা-বিপত্তি।
​বৃহস্পতি: কূটনৈতিক বুদ্ধি, ব্যবসায়িক সাফল্য এবং ভালো অধ্যবসায়।
​শুক্র: মানসিক উদ্বেগ, ঔষধ বা ওকালতি ব্যবসায় সাফল্য। সম্পর্কে জটিলতার সম্ভাবনা।
​শনি: মানসিক হীনমন্যতা এবং গুপ্ত শত্রুর ভয়। সুযোগ সন্ধানী প্রকৃতি।
​রাহু: সত্যনিষ্ঠ এবং আধ্যাত্মিকতার প্রতি টান।
​কেতু (স্বনক্ষত্র): দাম্পত্য অশান্তি, আর্থিক ক্ষতি এবং গুপ্ত শত্রুতার কারণে অসম্মান। খাদ্যে বিষক্রিয়া বা পেটের সমস্যার ভয়।

​আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র বা অন্য কোনো গ্রহ কি অশ্বিনী নক্ষত্রে আছে? এই বৈশিষ্ট্যগুলো কি আপনার জীবনের সাথে মিলছে? কমেন্টে জানান।

​পরবর্তী পর্বে আমরা আলোচনা করব 'ভরণী নক্ষত্র' নিয়ে। চোখ রাখুন আমাদের পেজে।
​গবেষণাভিত্তিক জ্যোতিষ পরামর্শের জন্য যোগাযোগ করুন:
Achariya Arijit
(New Sree Astro Research Trust Official)
📞 Helpline: 7596803946

29/03/2026

🌟 নক্ষত্র সিরিজ: পর্ব - ০১ 🌟

🕉️​বিষয়: নক্ষত্র কী এবং জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব

✡️​আমরা অনেকেই নিজের রাশি জানি, কিন্তু আপনি কি জানেন আপনার ভাগ্যের প্রকৃত চাবিকাঠি লুকিয়ে আছে আপনার 'নক্ষত্র'-এর মধ্যে?

⚛️​জ্যোতিষের ভাষায় নক্ষত্র কী?

☸️সহজভাবে বললে, আকাশমণ্ডলকে যেমন ১২টি রাশিতে ভাগ করা হয়েছে, তেমনই সূক্ষ্মভাবে বিচার করার জন্য একে ২৭টি নক্ষত্রে ভাগ করা হয়েছে। চন্দ্র প্রতিদিন আকাশপথে যে নির্দিষ্ট স্থানে অবস্থান করে, তাকেই একটি নক্ষত্র বলা হয়। জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র হলো সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে আপনার স্বভাব, কর্ম এবং জীবনধারা নির্ধারিত হয়।
​কেন নক্ষত্র বিচার গুরুত্বপূর্ণ?

১. সঠিক চরিত্র বিশ্লেষণ: একই রাশির দুজন মানুষের স্বভাব আলাদা হয় কেন? কারণ তাদের জন্ম নক্ষত্র আলাদা।
২. মানসিক গঠন: চন্দ্র যে নক্ষত্রে থাকে, সেটিই আপনার মন ও আবেগকে নিয়ন্ত্রণ করে।
৩. দশা ও অন্তর্দশা: আপনার জীবনের সুসময় বা দুঃসময় কখন আসবে, তা নির্ধারিত হয় জন্ম নক্ষত্রের অধিপতি গ্রহের দশা অনুযায়ী।
​আসছে নতুন সিরিজ...

আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি বিশেষ সিরিজ। যেখানে প্রতিটি পর্বে আমি আলোচনা করব:
✅ নির্দিষ্ট নক্ষত্রের বৈশিষ্ট্য (কারকতা)।
✅ ওই নক্ষত্রে কোন গ্রহ থাকলে আপনি কী ধরনের ফল পাবেন।

​আপনার জন্ম নক্ষত্র কোনটি? কমেন্টে জানান, আর চোখ রাখুন আমাদের পরবর্তী পোস্টে। আপনার জীবনের মানচিত্রটি নক্ষত্রলোকর আলোয় চিনে নিন।

​প্রয়োজনে যোগাযোগ করুন:
Achariya Arijit
(New Sree Astro Research Trust Official)
📞 Helpline: 7596803946

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sodepur
Kolkata
700110