15/03/2026
আইন পড়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ, পাশে Axial Legal Academy : কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে ভর্তির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে।
বর্তমান সময়ে আইন শিক্ষা কেবলমাত্র একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়, বরং এটি সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং সম্মানজনক পেশায় প্রতিষ্ঠিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ। আইন নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে বিচারক, আইনজীবী, সরকারি আইন কর্মকর্তা, কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজারসহ নানা ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
তবে অনেক ছাত্রছাত্রী আইন নিয়ে পড়াশোনা করতে আগ্রহী হলেও সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতির অভাবে তারা পিছিয়ে পড়ে। বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আইন কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য Calcutta University Law Entrance Test (CULET) উত্তীর্ণ হওয়া প্রয়োজন, যা অনেকের কাছেই একটি বড় চ্যালেঞ্জ।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে Axial Legal Academy। সরকারি নথিভুক্ত এই প্রতিষ্ঠানটি আইন শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে CULET প্রস্তুতি কর্মসূচি পরিচালনা করছে দীর্ঘ কয়েক বছর ধরেই। এখানে অভিজ্ঞ শিক্ষক ও আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিয়মিত ক্লাস, মক টেস্ট এবং প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত হতে সাহায্য করছেন।
Axial Legal Academy-এর এই উদ্যোগ ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রীর কাছে আশার আলো হয়ে উঠেছে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের বহু ছাত্রছাত্রী উচ্চ শিক্ষায় বিভিন্ন কারণে পিছিয়ে পড়ছে, তাদের মধ্যে আইন শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে Axial Legal Academy এর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে ভবিষ্যতে আমাদের সমাজ থেকে আরও বেশি সংখ্যক আইনজীবী, বিচারক ও আইনি পেশাজীবী তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে, যা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। উল্লেখ্য, উক্ত কোর্সটি সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্যই সম্পূর্ণ বিনামূল্যে করানো হচ্ছে এবং অনেক শিক্ষার্থী এই প্রশিক্ষণের মাধ্যমে সাফল্য অর্জন করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইন কলেজে ভর্তি হয়ে তাদের নিজ নিজ স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে।
অভিভাবকদের মতে, এ ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি সমাজে সচেতন ও দক্ষ আইনজীবী তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আইন নিয়ে পড়াশোনা করতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য Axial Legal Academy-এর এই বিনামূল্যের উদ্যোগ এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে।
আগ্রহী ছাত্রছাত্রীরা ভর্তির জন্য অতিসত্বর ৬২৯১৪৮৮৫৯৬ এ যোগাযোগ করো।