Mampi's creativity

Mampi's creativity Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mampi's creativity, Cooking school, Home, KOLKATA.

ড্রাই চিলি চিকেন (Dry chilly chicken recipe in bengali)উপকরণ ২ জন২০০ গ্রাম চিকেন১ টা বড়ো সাইজের পেঁয়াজ চৌকো করে কাটা১ ...
26/06/2022

ড্রাই চিলি চিকেন (Dry chilly chicken recipe in bengali)

উপকরণ

২ জন

২০০ গ্রাম চিকেন

১ টা বড়ো সাইজের পেঁয়াজ চৌকো করে কাটা

১ টা ছোট ক্যাপ্সিকাম চৌকো করে কাটা

১ টা ডিম

স্বাদ মত নুন

১/২ চা চামচ গোলমরিচ গুঁরো

১ চা চামচ ভিনিগার

১ চা চামচ সয়া সস

২ টেবিল চামচ টমেটো সস

১ চা চামচ রসুন বাটা

১/২ চা চামচ আদা বাটা

১/২ চা চামচ চিনি

২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

পরিমাণ মত সাদা তেল

ধাপ

চিকেন গুলো ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিন।

এরপর একটি পাত্রে নুন, গোলমরিচ গুঁড়ো, অল্প সয়া সস, ভিনিগার, ডিম, কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা ব্যাটার তৈরি নিন। ওই মিশ্রনে চিকেন দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন ।

এরপর তেল গরম করে তাতে চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে।

এরপর অন্য একটি প্যানে তেল গরম করে তেলেই আদাবাটা ও রসুনবাটা দিয়ে ১ মিনিট ভেজে নিন। এবারে আদা রসুনবাটা ভাজা হতেই পেঁয়াজ ও ক্যাপ্সিকাম দিয়ে ২ মিনিট হাই ফ্লেমে রান্না করুন। এরপর বাকি সব সস, নুন দিয়ে ১০ সেকেন্ড পরেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিন ।

এরপর গোলমরিচ, ভিনিগার, খুব অল্প জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন। ইচ্ছা অনুযায়ী ধনেপাতা কুচি দিতে পারেন।

Address

Home
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mampi's creativity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category