04/06/2023
‘ছুটির বন্ধু’ শেষ হয়ে হইল না শেষ.…তৃতীয় এবং শেষ দিনে Apeejay Oxford বইখানায় শান্তিনিকেতন থেকে এলেন ছোটদের প্রিয় গল্পের বইগুলোর চিত্রকর ‘প্রৈতি মাসি’ Proiti Roy! তার সঙ্গে জুটে ছোটরা মুখোশ বানালো! কীসের মুখোশ? ঐ যে তোতা কাহিনি’র গল্প শোনা হল প্রথম দিন -তখনই তো ঠিক করা হল -যে রাজা আর ভাগিনা কে বোঝাতে, পাখিকে বাঁচাতে হবে-তাই সেভাবেই গল্প বদলালো - তৈরি হল মুখোশ! উপস্থিত করা হল মহড়া বিহীন তাৎক্ষণিক গীতিনাট্য - ‘তোতার উড়ান’ - গান লিখল, বানালো ছোটরাই। গল্পে থেকে গেল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের নির্যাস! সঙ্গে হারমোনিয়াম সঙ্গতে Jayashree মাসি