Santinagar Balika Vidyalaya - H.S

Santinagar Balika Vidyalaya - H.S

Share

Day in day out activities of SNBV

Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 27/03/2026
Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 27/03/2026

সাম্প্রতিক কালে পার্শ্ববর্তী পি. এন.দাস কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো পুস্তক মেলা ও বিজ্ঞানের মডেল প্রতিযোগিতা 🙏❤️
বলাই বাহুল্য, আবারও আমাদের মেয়েদের কাজ ও demonstration প্রশংসিত হয়েছে, এবং ঝুলিতে এসেছে দ্বিতীয় পুরস্কার 🙏
পুরস্কার স্বরূপ একটি বই ও মানপত্র দেওয়া হয়।
বিষয় ছিল, সেই ইকো ফ্রেন্ডলি সাসটেইনেবল স্মার্ট সিটি।
মেয়েদের উপর্যুপরি সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত 🙏❤️।
সঙ্গে ভারপ্রাপ্ত শিক্ষিকা কে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।🙏❤️
এভাবেই মেয়েরা ধীরে ধীরে সাফল্যের শীর্ষে পৌঁছে যাক, এই কামনা করি ❤️

Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 14/03/2026

স্কুলের সবজি বাগান থেকে তোলা শীতকালীন সবজি, মিড ডে মিলের জন্য 🙏
গরম পড়ে গেলেও এখনও কম বেশি অনেক সবজি প্রায় দিনই মিড ডে মিলের জন্য দেওয়া হয়।
একদম অর্গানিক ফার্মিং 🙏❤️

Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 06/03/2026

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চল্লিশ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গল পাণ্ডে বিজ্ঞান কেন্দ্র, 5/3/26 এবং 6/3/26 এ নোনাচন্দনপুকুর উমাশশী উচ্চ বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলার আয়োজন করেছিলেন। ছাত্রছাত্রীদের জন্য ছিল
* মডেল প্রতিযোগিতা
* সায়েন্স কুইজ
* ছাত্র -ছাত্রীদের আলোচনা সভা
* টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ
*বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী
*হাতে - কলমে বিজ্ঞান
* অঙ্কের হরেক মজা সহ নানান বিষয়।
আমাদের বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রী রা তাতে অংশ গ্রহণ করে।🙏
তাদের বিষয় ছিল...SUSTAINABLE SMART CITY বিষয়ে মডেল ও তার demonstration। উক্ত বিষয়ে তারা ব্যারাকপুর, ইছাপুর, পলতায় অবস্থিত সন্নিহিত বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে।
দিদিমনি দের নিরলস সহযোগিতা, সাহচর্য ও অনুপ্রেরণায় এবং ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফল এই সাফল্য।
আমরা সবিশেষ আনন্দিত ও ছাত্রীদের সাফল্যে গর্বিত 🙏❤️
আগামী দিনে তাদের আরো উন্নতি কামনা করি।🎉💕

Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 04/02/2026

03/02/2026
Annual sports meet
March past, Opening song, Group dance, Pyramid and aerobics, lighting the inaugural lamp
A few glimpses 🙏❤️

Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 04/02/2026

গতকাল ০৩.০২ .২০২৬ পলতা, শান্তিনগর হেল্থ সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেলেও ছাত্রীদের স্বতস্ফূর্ত উপস্থিতি নজর কাড়ার মত।
এই অনুষ্ঠান স্বার্থকতা পায় দিদিমনি দের ঐকান্তিক প্রচেষ্টা, মেয়েদের সক্রিয় ও স্বতস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে।
আর যাঁর কথা না বললেই নয়, তিনি হলেন নিবেদিত সৈনিক সুজিত বাবু🙏❤️
এতো বছর ধরে মেয়েদের প্রশিক্ষণ থেকে শুরু করে সুনিপুণ পরিচালনা ও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কে সাফল্য দান করে আসছেন।🙏
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা শ্রীমতি মঞ্জু বসু। সঙ্গে ছিলেন আরো বিশিষ্ট জনেরা।
উদ্বোধনী সঙ্গীত, পিরামিড শৈলী, নাচ, কুচকাওয়াজ ও বহু খেলা ইত্যাদির মাধ্যমে জমজমাট অনুষ্ঠান ছিল 🙏❤️

Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 01/02/2026

আনন্দ সংবাদ, আবার! 🙏
শান্তিনগরের ঝুলিতে আবার জোড়া সাফল্য।
অত্যন্ত গর্বের এবং আনন্দের সাথে জানাচ্ছি যে, একদিকে যেমন দশম শ্রেনীর ভরসা ঘোষ, উত্তর ২৪ পরগণা জেলা ক্রীড়া আধিকারিক (North 24 Parganas District Sports Association) dwara আয়োজিত 87th Annual Athletic Meet এ জাভেলিন থ্রো তে তৃতীয় স্থান অধিকার করেছে; অপর দিকে অষ্টম শ্রেণীর ছাত্রী অভিষিক্তা সরকার, আরো একবার হাওড়া শিবপুর অল বেঙ্গল ইনভিটেশনাল টুর্নামেন্ট এর আন্ডার 15 কোয়ার্টার ফাইনালে নির্বাচিত হয়েছে, টেবল টেনিসে।
আরও উল্লেখ্য যে, সাম্প্রতিক প্রাপ্ত তথ্য অনুযায়ী সে যাদবপুর সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত টুর্নামেন্টে আন্ডার 15 কোয়ার্টার ফাইনালিস্ট ও আন্ডার 17 রানার আপ বিজয়ী 🙏❤️
এদের সাফল্যে আমরা গর্বিত।
আগামী দিনে তাদের আরো উন্নতি ও সাফল্য কামনা করি।🙏❤️

Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 26/01/2026

বিদ্যালয়ে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হল।
26.01.2026

Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 24/01/2026

24.1.2026
দধি কর্মা সুসম্পন্ন।
আবার এক বছরের অপেক্ষা 🙏❤️

Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 23/01/2026

আজ বিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন এর পাশাপাশি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে, যথাযোগ্য সম্মান, মর্যাদা ও পতাকা উত্তোলনের মাধ্যমে।🙏

Photos from Santinagar Balika Vidyalaya - H.S's post 23/01/2026

২৩.০১.২০২৬
বিদ্যালয়ে ভগবতী ভারতী/ সরস্বতী পূজা সুসম্পন্ন হলো, ছাত্রী ও শিক্ষিকা দের মিলিত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে।🙏💕

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Santinagar
Kolkata
743122

Opening Hours

Monday 10:40am - 4:30pm
Tuesday 10:40am - 4:30pm
Wednesday 10:40am - 4:30pm
Thursday 10:40am - 4:30pm
Friday 10:40am - 4:30pm
Saturday 10:40am - 1:30pm