15/08/2023
🇮🇳স্বাধীনতা🇮🇳
চারিদিকে স্বাধীনতার মহা উল্লাস
আনন্দে স্লোগানে মুখরিত আকাশ-বাতাস,
অথচ কোথাও লুকিয়ে কাঁদে সর্বক্ষণ
পরাধীনতার শৃঙ্খলে করে তারা হা-হুতাশ।।
স্বাধীনতার বুলি আওড়াতে আগ্রহী হচ্ছে জনগণ
বেড়ে চলেছে আগ্রাসী হায়নার জুলুম-নিপীড়তা,
শান্তির বার্তা শুধুই কাগজে আর ভাষণে বিলীন
অশান্তি অরাজকতার দৃশ্য দেখছে আবাল-বৃদ্ধ-বনিতা।।
স্বাধীনতার আসল অর্থের নেই প্রতিষ্ঠা
চলছে শুধুই ভাইরাল হওয়ার কৌশল,
মানবতা বলতে যেটুকু ছিলো
পদাধিকারীদের প্রভাবে আজ বেহাল।।
.................................Ashrafuddin ✍