06/10/2023
মেঘনাদ সাহা, পরমাণুবিজ্ঞান, আয়নমণ্ডল, বন্যা প্রতিরোধ, নদী পরিকল্পনা নিয়ে তাঁর ঐতিহাসিক কীর্তি চিরকাল অমর। ছাত্রজীবনে সহপাঠী হিসেবে পেয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে।
তাঁর ‘সাহা আয়নীভবন সমীকরণ’ এবং ‘তাপীয় আয়নীকরণ তত্ত্ব’ বিজ্ঞান গবেষণায় এক নতুন যুগের সূচনা করে। বিজ্ঞানে ব্যক্তিগত সাফল্যের ঊর্ধ্বে মেঘনাদ সাহা প্রাধান্য দিয়েছিলেন দেশকে।
আজ এই মহান বিজ্ঞানীর জন্মদিনে স্বরাজ ইন্ডিয়ার শ্রদ্ধার্ঘ্য।