Taki House Government Sponsored Girls' High School

Taki House Government Sponsored Girls' High School Official Page of Taki House Government Sponsored Girls' High School

সম্প্রতি এশিয়াটিক সোসাইটি তে বাইশে শ্রাবণে কবিগুরু কে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আয়োজিত আন্তর্বিদ্যালয় সংগীত প্রতিযোগিত...
18/08/2026

সম্প্রতি এশিয়াটিক সোসাইটি তে বাইশে শ্রাবণে কবিগুরু কে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আয়োজিত আন্তর্বিদ্যালয় সংগীত প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী অন্বেষা সাউ প্রথম পুরস্কার লাভ করেছে। অন্বেষাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই 💐🌷💞

হীরকজয়ন্তী বর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে একান্ত শারীরিক অসুবিধার কারণে  বিদ্যালয়ের উন্নতির কান্ডারী যে প্রাক্তন দিদির...
11/08/2026

হীরকজয়ন্তী বর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে একান্ত শারীরিক অসুবিধার কারণে বিদ্যালয়ের উন্নতির কান্ডারী যে প্রাক্তন দিদিরা আসতে পারেন নি
তাঁদের বাড়িতে গিয়ে সম্বর্ধিত করে এলেন বর্তমান দিদিরা । পরিস্থিতি অনুকূল না থাকায় কিছু প্রাক্তন দিদির সংবর্ধিত হওয়ার ছবি পাওয়া যায়নি।
বিদ্যালয়ের সবার পক্ষ থেকে প্রাক্তন দিদিদের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই🙏🙏

27/07/2026

দেশপ্রেম রক্তের প্রতিটি ফোঁটায়....

'কার্গিল  বিজয় দিবস '  স্মরণে আমাদের NCC র ছাত্রীরা
26/07/2026

'কার্গিল বিজয় দিবস ' স্মরণে আমাদের NCC র ছাত্রীরা

সমাপ্ত হলো বর্ষ -ব্যাপী হীরক জয়ন্তী বর্ষের  উদযাপন অনুষ্ঠান ।সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশ...
23/07/2026

সমাপ্ত হলো বর্ষ -ব্যাপী হীরক জয়ন্তী বর্ষের উদযাপন অনুষ্ঠান ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের বিশিষ্ট আধিকারিক , মাননীয় শ্রী অর্ণব সরকার মহাশয়। বেলেঘাটা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কুণাল ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওনাদের সঙ্গে এক মঞ্চে থেকে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিদ্যালয়ের একেবারে প্রথম ব্যাচের প্রাক্তনী মাননীয়া মধুশ্রী মুখোপাধ্যায়। সেই সঙ্গে একেবারে সর্বকনিষ্ঠ ২০২৬ সালের ক্লাস সিক্সের ছাত্রী কুমারী অনন্যা বন্দ্যোপাধ্যায় ও প্রদীপ প্রজ্জ্বলন করলো।
অনুষ্ঠানের শুরুর ঠিক আগে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা জেলার মাননীয় বিদ্যালয় পরিদর্শক (S/E) শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায় মহাশয় ও সহ বিদ্যালয় পরিদর্শক শ্রী শঙ্খদীপ বসু ও সুদীপ্তা ম্যাডাম । ওনাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
DI স্যার স্মার্ট ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মাননীয় বিধায়ক কুণাল ঘোষ মহোদয় বিদ্যালয়ের টয়লেট সংস্কারের জন্য এলাকা উন্নয়ন তহবিল থেকে ১২ লক্ষ ৮ হাজার টাকা অনুদানের ঘোষণা করেন। বিধায়ক মহাশয় কে বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হীরকজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আমাদের ছাত্রীদের নাচ, গান, আবৃত্তি, যন্ত্রবাদন এবং প্রাক্তনীদের হাতে হলো ছয় দশকের প্রতীকী বৃক্ষরোপণ। প্রাক্তন দিদি /ছাত্রী আর নতুন দিদি / ছাত্রীদের বিভিন্ন ছবির কোলাজের
দেয়াল আলোকচিত্র পত্রিকা "সমন্বয়" এর উদ্বোধন হলো আলুমনি অ্যাসোসিয়েশন এর দুই স্তম্ভ দেবযানী ও অনিন্দিতা ম্যাডামের হাত ধরে।

আর, যাঁদের অবদানে আমাদের বিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, সেই শ্রদ্ধেয়া প্রাক্তন শিক্ষিকা বৃন্দ , উজ্জ্বল প্রাক্তন ছাত্রী বৃন্দ , বর্তমান শিক্ষিকা ও শিক্ষা কর্মী বৃন্দ কে এক এক করে সম্বর্ধনা জানিয়ে ও শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ হলো।
বিশিষ্ট নৃত্য শিল্পী শ্রদ্ধেয়া মঞ্জুশ্রী চাকি সরকারের সৃষ্ট নাচের গ্রুপ "ড্যানসার্স গিল্ড" নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন।

সাবাশ টাকি গার্লস 👏👏 রাজ্য ব্যাপী রক্তদান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় কলকাতার ৫৪ টি স্কুল কে হারিয়ে আমাদের  টাকি গার্লসের...
13/07/2026

সাবাশ টাকি গার্লস 👏👏

রাজ্য ব্যাপী রক্তদান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় কলকাতার ৫৪ টি স্কুল কে হারিয়ে
আমাদের টাকি গার্লসের একাদশ শ্রেণির ছাত্রী অভীপ্সা ও অনুষ্কা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে। এরপর এরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। গাইড দিদি হিসেবে সব সময় সঙ্গে ছিলেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা শ্রীমতি মধুমিতা দাস । ওদের
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য অনেক শুভ কামনা রইলো।💐💓

সবার শুভেচ্ছা প্রার্থনীয় 🙏

Bengal Girls Battalion  দ্বারা আয়োজিত  কাঁচরাপাড়া এয়ারফোর্স স্টেশনে দশদিনের (11/06/26থেকে 20/06/26) ক্যাম্প এ আমাদের ...
11/07/2026

Bengal Girls Battalion দ্বারা আয়োজিত কাঁচরাপাড়া এয়ারফোর্স স্টেশনে দশদিনের (11/06/26থেকে 20/06/26) ক্যাম্প এ আমাদের NCC র মেয়েরা...

আনন্দের খবর যে, আমাদের মেয়েরা, DST ড্রিল কম্পিটিশন এ থার্ড ও কালচারাল পারফরমেন্সের সোলো ড্যান্স কম্পিটিশন এ সেকেন্ড হয়েছে আর কাছি টানাটানিতে রানার্সআপ হয়েছে ।।
মেয়েদের সঙ্গে CTO হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের শারীরশিক্ষার দিদি
শ্রীমতি মুনমুন দাস ।

এক পক্ষ কাল ব্যাপী  ড:শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন ...আমাদের ছাত্রীরা অত্যন্ত নিষ্ঠা ও শ্রদ্ধাজ্ঞাপন এ...
07/07/2026

এক পক্ষ কাল ব্যাপী ড:শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন ...
আমাদের ছাত্রীরা অত্যন্ত নিষ্ঠা ও শ্রদ্ধাজ্ঞাপন এর সঙ্গে সঙ্গে Interhouse Quiz Competition, Speech Competition, Poster Drawing, বিভিন্ন Cultural Program প্রভৃতির মাধ্যমে উদযাপন করলো

***** আমাদের ছাত্রীদের জাতীয় স্তরেও জয়জয়কার 👏👏প্রথমে জেলা, তারপরে রাজ্য স্তরে ও  শেষে জাতীয় স্তরে(ডিস্ট্রিক্ট লেভেল,...
03/07/2026

***** আমাদের ছাত্রীদের জাতীয় স্তরেও জয়জয়কার 👏👏

প্রথমে জেলা, তারপরে রাজ্য স্তরে ও শেষে জাতীয় স্তরে(ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল ও ন্যাশনাল লেভেল) যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে আমাদের সবাইকে গৌরবান্বিত করেছে দশম শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কা দত্ত ।

প্রবল আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা ও তার গর্বিত পরিবার কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 🌷❤️

26/06/2026

প্রার্থনা 🙏

Address

299/C APC Road
Kolkata

Opening Hours

Monday 10:30am - 4pm
Tuesday 10:30am - 4pm
Wednesday 10:30am - 4pm
Thursday 10:30am - 4pm
Friday 10:30am - 4pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taki House Government Sponsored Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category