16/12/2025
সালামুন আলাইকুম,,,
আলহামদুলিল্লাহ! আজ আমাদের আল-হুজ্জাত পত্রিকার জামাদিউস সানী সংখ্যা প্রকাশিত হলো।
জামাদিউস সানীর এই পবিত্র মাসে আমরা নিয়ে এসেছি হযরত ফাতেমা যাহরা (সা.আ.)–এর আদর্শের আলো এবং ইমাম মাহ্দী (আ.)–এর প্রতীক্ষার চেতনায় হৃদয় জাগিয়ে তোলার এক বিনম্র প্রয়াস।
এই সংখ্যায়—
কুরআন ও হাদীসের আলোকে
ফাতেমা যাহরা (সা.আ.)-এর জীবন ও শিক্ষা, মাতৃত্বের সর্বোচ্চ মর্যাদা, দ্বীনি সমাজ গঠনে যাহেরার অনুপ্রেরণা, এবং ইমাম মাহ্দী (আ.)-এর আদর্শ সমাজের চিন্তাধারার সাথে যাহেরার নূর— সব মিলিয়ে এমন কিছু লেখা,যা আমাদের সত্য, ন্যায় ও ইমামতের পথে নতুন করে ভাবতে শেখায়।
আমাদের উদ্দেশ্য একটিই--
ফাতেমা যাহরা (সা:আ:) ও ইমাম মাহ্দী (আ:ফা:)-এর নূর পৌঁছে যাক হৃদয়ে হৃদয়ে, আর সমাজে জেগে উঠুক হেদায়েতের আলো।
তাই পড়ুন, ভাবুন, এবং ছড়িয়ে দিন ইসলামের এই আলোকিত বার্তা।
*আল-হুজ্জাত পত্রিকা*
আল-হুজ্জাত মাসিক পত্রিকা_ (অনলাইন সংস্করণ)_ জামাদিউস সানী সংখ্যা
আরবি : জামাদিউস সানী, ১৪৪৭ হিজরী ইংরেজি : ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ __________________________________________ সম...
21/11/2025
সালামুন আলাইকুম,,,
*📚আল-হুজ্জাত পত্রিকার জামাদিউল আওয়াল সংখ্যা প্রকাশিত 📚*
জামাদিউল আওয়ালের এই পবিত্র মাসে আমরা নিয়ে এসেছি সমাজে ইমামে জামানা আ: এর আলো পৌঁছে দেওয়ার এবং হৃদয়ে হেদায়েত জাগিয়ে তোলার এক বিনম্র প্রচেষ্টা।
এই সংখ্যায়—
কুরআন ও আহলে বাইত (আ.)-এর বার্তাতে
ইমাম মাহদী (আ.)-এর প্রতীক্ষার শিক্ষা,
ইমাম জাইনুল আবেদিন (আ.)-এর আদর্শ,
ফাতিমা ও মাহদীর নূর—
সব মিলিয়ে রয়েছে এমন কিছু চিন্তা, যা সমাজকে স্মরণ করিয়ে দিতে পারে সত্য, নৈতিকতা ও ইমামতের পথে চলার আহ্বান।
আমাদের উদ্দেশ্য শুধু একটি—
হৃদয়ে পৌঁছে যাক হেদায়েতের সুর, সমাজে ছড়িয়ে পড়ুক শিক্ষার আলো ও ইমামের চেতনার বার্তা।
তাই পড়ুন, ভাবুন, এবং পৌঁছে দিন ইসলামের এই বার্তা আপনার চারপাশে।
*আল-হুজ্জাত পত্রিকা*
আল-হুজ্জাত মাসিক পত্রিকা_ (অনলাইন সংস্করণ)_ জামাদিউল আওয়াল সংখ্যা
আরবি : জামাদিউল আওয়াল, ১৪৪৭ হিজরী ইংরেজি : নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ __________________________________________ সম...
21/10/2025
সালামুন আলাইকুম,,,
*আলহুজ্জত পত্রিকা — রবিউস সানী সংখ্যা প্রকাশিত!*
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
আলহামদুলিল্লাহ, আজ প্রকাশিত হলো *আলহুজ্জত* পত্রিকার *রবিউস সানী* সংখ্যা অনলাইন সংস্করণ।
এই সংখ্যার মূল থিম — *কুরআন ও আহলে বাইত(আঃ)-এর বার্তা* এবং *কবিতায় দ্বীনি বার্তা*
*এ সংখ্যায় স্থান পেয়েছে —*
শেখ মুর্তজা আনছারি (রহঃ)-এর জীবন ও শিক্ষা;
ইমাম মাহ্দী (আঃ)-এর ইমামত ও ঈদে জাহরার তাৎপর্য;
ইয়াতিমে দো আলম ও আমাদের অন্তরের প্রতীক্ষা;
ইমাম মাহদী আঃ এর শাসন:এক আধ্যাত্মিক বিস্ময়;
মানুষ ও মাহ্দবী উদ্দেশ্য নিয়ে গভীর ভাবনা।
*আর কবিতায় —*
আখেরি নবুয়াত;
নিঃশব্দ প্রতিজ্ঞা;
মানবতা; ও
নোবেল তুমি কার
*এটি শুধু একটি পত্রিকা নয়, বরং এক আধ্যাত্মিক আহ্বান—জ্ঞানের পথে, ভালোবাসার পথে, এবং ইমাম মাহ্দী (আঃ)-এর প্রতীক্ষার পথে।*
🙏 পাঠ করুন, চিন্তা করুন, ভাগ করে নিন আলো।🙏
*আলহুজ্জত পত্রিকা — এক কলম, এক প্রতীক্ষা।*
এই পত্রিকা টি পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন:---
https://alhujjatpatrika.blogspot.com/2025/10/blog-post.html
17/09/2025
গত কাল আল হুজ্জাত আঃ একাডেমী ও আঞ্জুমানে নাসেরানে মাহদী আঃ এর বার্ষিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।মিটিং এর আলোচ্য নানা বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল,গেল বছরে বাংলার আযাদারী বিষয়ে কিছু আলাপ-আলোচনা।সেই সঙ্গে আল হুজ্জাত আঃ একাডেমী র উদ্যোগে বকচরা ৭২ তাবুতের সাফলতা এবং আগামী বছর ৭২ তাঁবুতকে কীভাবে আরো সফল করা যায় সে সম্পর্কে আলোচনা।মূল আলোচনার শেষে আল হুজ্জাত আঃ একাডেমী র পরিচালক মাওলানা কাজিম আলি(আশিক হুসাইন)সাহেব বাংলার আযাদারদের সঙ্গে কিছু আলীমে দ্বীন দের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।তিনি এটাও বলেন,মোমীন-মোমেনা এবং আলীম প্রত্যেকেই নিজেদের করা কাজ নিয়েই আমরা একদিন ইমামে যামানা আঃ এর সম্মুখে উপস্থিত হবো।তিনি নিশ্চয়ই আমাদের করা কর্মের যোগ্য প্রতিদান দেবেন। সেদিন আমরা আমাদের কর্মকে নিজে চোখে দেখবো এবং কর্ম অনুযায়ী প্রতিদান গ্রহণ করবো ।
26/08/2025
https://alhujjatpatrika.blogspot.com/2025/08/blog-post.html
আল-হুজ্জাত মাসিক পত্রিকা_ (অনলাইন সংস্করণ)_ সফর সংখ্যা
আরবি : সফর, ১৪৪৭ হিজরী ইংরেজি : আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ __________________________________________ সম্...