Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S

Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S, School, 26 Banerjee Para Road, KOLKATA.

Photos from Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S's post 12/12/2025

আজ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিলো আগুন ছাড়া খাবার বানানোর প্রতিযোগিতার।অংশগ্রহণকারী ২৯ জন একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বানানো খাবার এবং সাথে সেই খাবারের বিচারক দিদিমণিদের ছবি দেওয়া হলো।খাবার এর গুণগত মান এবং উপস্থাপনা সবাইকে আকৃষ্ট করবে।পুরো বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন HDRM বিষয়ের শিক্ষিকা।

Photos from Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S's post 28/11/2025

বিদ্যালয়ের ভূগোল বিষয়ের ছাত্রীদের নিয়ে বিষ্ণুপুর এ শিক্ষামূলক ভ্রমণ।

Photos from Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S's post 14/11/2025

আজ শিশু দিবস উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সমবেত উদ্যোগে ছাত্রীদের জন্য ভাত,মাংস,চাটনি,পাঁপড় এর আয়োজন করা হয়েছিলো।সুস্থভাবে আনন্দের সঙ্গে বড়ো হোক আমাদের ছাত্রীরা।

02/10/2025

পুটিয়ারী ব্রজমোহন তিয়াড়ী গার্লস হাই স্কুলের পক্ষ থেকে বর্তমান ও প্রাক্তন ছাত্রী, শিক্ষিকা ও শিক্ষাকর্মী, অভিভাবক,অভিভাবিকা এবং শুভাকাঙ্ক্ষী সদস্যদের বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।

Photos from Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S's post 28/08/2025

লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে বিদ্যালয়ের ছাত্রীদের চোখ পরীক্ষা করা হলো।এদের বিনামূল্যে চশমাও দেওয়া হবে। লায়ন্স ক্লাবের সদস্যদের অনেক ধন্যবাদ।

Photos from Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S's post 23/08/2025

২২ শে আগস্ট, ২০২৫ তারিখে বিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি একটা অন্যরকম বিষয় দেখলো।বিদ্যালয়ে আজ এসেছিলেন শ্রী লাকি গুপ্তা মহাশয়।ছাত্রীদের সামনে প্রদর্শন করলেন তার অনন্যসুন্দর একক নাটক" মা মুঝে টেগোর বানা দে"।এরপরে অষ্টম ও নবম শ্রেণির ছাত্রীরা বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীদের জানালো বাল্যবিবাহ ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে,নারী ও শিশু পাচার ও সাইবার ক্রাইম থেকে রক্ষা পাওয়ার উপায়, ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, নিজের মনকে ভালো রাখবার উপায় এবং মানবশরীরে রক্তাল্পতা নিবারণ এর পথ।এরই সাথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা আনন্দ পরিসর ক্লাসে শেখা সেলাই দেখালো ও শেখালো ছাত্রীদের।

Photos from Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S's post 15/08/2025

বিদ্যালয়ে ৭৯ তম স্বাধীনতা দিবস পালন

Photos from Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S's post 09/08/2025

বড় বড় গাছ যারা প্রকৃতির সব প্রাণীদের ভালো রেখেছে তাদের ফুল, ফল,ছায়া, অক্সিজেন দিয়ে, আজ তাদেরকেই ভালো রাখবার ও যত্ন করবার শপথ নিয়েছে বিদ্যালয়ের ছাত্রীরা। তাই আম ও নিম গাছের গুঁড়িতে রাখী পরিয়ে আজ পালন হলো "বৃক্ষ রাখীবন্ধন" - আয়োজনে বিদ্যালয়ের ইকো ক্লাব। রাখী বানিয়ে এনেছে একাদশ শ্রেণির ছাত্রী বিদিশা।

Photos from Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S's post 03/08/2025

১৪ থেকে ২০ জুলাই বিদ্যালয়ের ইকো ক্লাবের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়। কর্মসূচী এর মধ্যে ছিলো বনদপ্তর থেকে গাছের চারা সংগ্রহ, পরিবেশ সচেতনতা মূলক বার্তা লেখা ব্যাজ পড়ানো,বিভিন্ন বিদ্যালয়, ছাত্রী এবং স্থানীয় মানুষজনের মধ্যে চারাগাছ বিতরণ এবং চারাগাছ রোপণ। উদ্দেশ্য একটাই প্রকৃতিকে ভালবেসে তাকে ভালো রাখা।

Photos from Putiary Braja Mohan Tewary Girls' High School - H.S's post 05/07/2025

নবীন বরণ ২০২৫... যখন সদ্য প্রবীণ হয়ে ওঠা দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা ,তাদের একাদশ শ্রেণির নবীন দের বরণ করে নিচ্ছে তাদের মতো করে...কবিতায়, গানে , নাচে ও সমাদরে...

25/06/2025

আন্তর্জাতিক যোগ দিবস এ অংশ গ্রহণ করবার জন্য আমাদের বিদ্যালয় ভারত সরকার থেকে এই সার্টিফিকেট পেয়েছে।বিদ্যালয়ের জন্য এটি একটি অত্যন্ত গর্বের বিষয়।

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


26 Banerjee Para Road
Kolkata
700041