30/08/2026
গত শুক্রবার রাখি পূর্ণিমার রেশ কাটতেই, এই রবিবারে আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে আয়োজন করেছিলাম এক সুন্দর "ইকো-ফ্রেন্ডলি রাখি তৈরি কর্মশালা"। 🎨✂️
প্লাস্টিক বর্জন করে নানা রঙের পেপার (কালারিং পেপার) ও সুতো দিয়ে খুদে হাতগুলো দারুণ সব সৃজনশীল রাখি তৈরি করল। তাদের মিষ্টি হাসি আর রঙের এই মেলবন্ধন রবিবারের সকালটাকে ভরিয়ে তুলেছিল একরাশ আনন্দে। 💚
আমাদের খুদে শিল্পীদের সেই রঙিন মুহূর্তের কিছু ছবি শেয়ার করলাম। ওদের তৈরি এই পরিবেশবান্ধব পেপার রাখিগুলো কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাবেন! 👇📸