30/03/2025
ঈদ মোবারক! 🌙✨
تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
অনুবাদ : আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।আমিন 🤲🤲
এই পবিত্র উৎসব আপনার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আপনাদের সকলের ঈদ হোক আনন্দময় ও বরকতময়
01/03/2025
𝙍𝙖𝙢𝙖𝙙𝙖𝙣 𝙆𝙖𝙧𝙚𝙚𝙢 𝙩𝙤 𝙀𝙫𝙚𝙧𝙮𝙤𝙣𝙚 𝙛𝙧𝙤𝙢 𝙏𝙖𝙧𝙞𝙠𝙪𝙡 𝙃𝙖𝙮𝙖𝙩 𝙄𝙣𝙨𝙩𝙞𝙩𝙪𝙩𝙚.
𝑴𝒂𝒚 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒍 𝒉𝒂𝒗𝒆 𝒂 𝒃𝒍𝒆𝒔𝒔𝒆𝒅, 𝒑𝒆𝒂𝒄𝒆𝒇𝒖𝒍 𝒎𝒐𝒏𝒕𝒉 𝒘𝒊𝒕𝒉 𝒚𝒐𝒖𝒓 𝒇𝒂𝒎𝒊𝒍𝒚 𝒂𝒏𝒅 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔!
🌙 #𝙍𝙖𝙢𝙖𝙙𝙖𝙣𝙈𝙪𝙗𝙖𝙧𝙖𝙠
25/12/2024
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Rakibul Molla, Julfiker Siddique, Ruhi Parveen
22/12/2024
Tarikul Hayat institute - "M.A" এর M.A দ্বিতীয় বর্ষ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রিয় Md Hasan স্যার কে সংবর্ধিত করা হলো।
22/12/2024
M.A (M.M) দ্বিতীয় বর্ষ ছাত্র-ছাত্রীদের আজ Tarikul Hayat institute - "M.A" এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার মুহূর্তে।
22/12/2024
পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড ২০২৪ এর আলিম ও ফাজিল পরীক্ষায় প্রথম থেকে দশের মধ্যে rank করা ছাত্র-ছাত্রীদের আজ Tarikul Hayat institute - "M.A" এর পক্ষ থেকে সংবর্ধিত করার মুহূর্তে।
1. মাহবুব হাসান মন্ডল
2. শামীম গোলদার
3. রুকাইয়া সুলতানা
4. আবু রাইহান
19/12/2024
তরিকুল হায়াত ইনস্টিটিউট এর - “বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিকনিক”
*Date : 22 December 2024 Sunday*
*Venue: Aminpur Bazar*
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আমাদের ইনস্টিটিউটের উদ্যোগে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আমাদের পিকনিকের আয়োজন করা হচ্ছে।
তরিকুল হায়াত পরিবারের সকল ছাত্র-ছাত্রী (বর্তমান ও প্রাক্তন) এর উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
বিগত বছরগুলোতে যেভাবে আমরা একসঙ্গে ওই দিনটা আনন্দ , খেলাধুলা , কৃতি সংবর্ধনা ও (পিকনিক) খাওয়া-দাওয়া করে সুন্দর মুহূর্ত কাটিয়েছি এ বছরও সেই আয়োজন করা হয়েছে তাই প্রত্যেকের উপস্থিতি বিশেষভাবে কামনা করছি।
*আমরা প্রত্যেকেই জানি একটা অনুষ্ঠান করতে গেলে তার একটা বাজেট নির্ধারণ করতে হয় কতজন উপস্থিত থাকবে এবং কি কি খাওয়া দেওয়ার ব্যবস্থা থাকবে এইসব বিষয়গুলি, তাই যে সকল আমাদের তরিকুল হায়াত ইনস্টিটিউটের প্রিয় প্রাক্তন ছাত্র-ছাত্রী তোমরা যারা উপস্থিত থাকবে তোমরা নিজেদের নাম ফোন অথবা মেসেজ করে নথিভুক্ত করো।
🔵 অনুষ্ঠানের জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
12/12/2024
السلام عليـــــــــــــــــکم ورحمةالله وبرکاتــــــه
তরিকুল হায়াত ইনস্টিটিউট এর - “বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিকনিক”
Date : 22 December 2024 Sunday
Venue: Aminpur Bazar
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আমাদের ইনস্টিটিউটের উদ্যোগে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আমাদের পিকনিকের আয়োজন করা হচ্ছে।
তরিকুল হায়াত পরিবারের সকল ছাত্র-ছাত্রী (বর্তমান ও প্রাক্তন) এর উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
বিগত বছরগুলোতে যেভাবে আমরা একসঙ্গে ওই দিনটা আনন্দ , খেলাধুলা , কৃতি সংবর্ধনা ও (পিকনিক) খাওয়া-দাওয়া করে সুন্দর মুহূর্ত কাটিয়েছি এ বছরও সেই আয়োজন করা হয়েছে তাই প্রত্যেকের উপস্থিতি বিশেষভাবে কামনা করছি।
আমরা প্রত্যেকেই জানি একটা অনুষ্ঠান করতে গেলে তার একটা বাজেট নির্ধারণ করতে হয় কতজন উপস্থিত থাকবে এবং কি কি খাওয়া দেওয়ার ব্যবস্থা থাকবে এইসব বিষয়গুলি, তাই যে সকল আমাদের তরিকুল হায়াত ইনস্টিটিউটের প্রিয় প্রাক্তন ছাত্র-ছাত্রী তোমরা যারা উপস্থিত থাকবে তোমরা আগামী 15 ডিসেম্বরের মধ্যে তোমরা নিজেদের নাম ফোন অথবা মেসেজ করে নথিভুক্ত করিও।
🔵 অনুগ্রহ করে সবাই 15 ডিসেম্বরের মধ্যে নিজেদের নামটা নথিভুক্ত করবে।
🔵 অনুষ্ঠানের জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
আমাদের ইনস্টিটিউটের বর্তমান ছাত্র মাহবুব এর কাছে তোমরা নামটা লিখিয়ে দিও।
9932428208 Md Mahabubuzzaman
পিকনিকের টাকা এই নাম্বারে পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট আমাকে পাঠাবে। ( Phonpe)
আবেদনে তোমাদের প্রিয় তরিকুল হায়াত ইনস্টিটিউটের পরিচালক - হাসানুজ্জামান স্যার Md Hasan
9733080409
29/10/2024
মানুষ কে পড়াশোনা করতে দেখলে আমার ভালো লাগে, গ্র্যাজুয়েশনের পর কেও যখন বলে মাস্টার্স করছি, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, মাস্টার্সের পর কেও যখন বলে পিএইচডি করছি, এম ফিল করছি, নেট, সেটের প্রস্তুতি নিচ্ছি, বি.এড, এম.এড, ডাবল মাস্টার্স, ট্রিপল মাস্টার্স এই সবকিছু আমি মন দিয়ে শুনি, অথবা অন্য যে কোনো শাখায় যাঁরা পড়াশোনা করছে অদম্য লড়াই জারি রেখেও, রাতদিন টিউশন করে, অথবা কাজ থেকে ফিরে রাত্রি বেলায় তাঁদের আমার ভালো লাগে।
"পড়ে কি হবে?" বলার হাজার টা লোক আমাদের চারপাশে থাকা সত্বেও যারা সবকিছুর মাঝে কেবল পড়াশোনা টাকেই বেছে নিলো তাঁরা সবাই আমার প্রিয়। পড়ে কি হবে তাঁরা বুঝেছে তাই তাঁরা আরও আরও আরও পড়তে চায়। তাঁদের এই ইচ্ছা জীবিত থাকুক আজীবন, সফলতা ছুঁয়ে যাক আমাদের সবার সমস্ত ইচ্ছা।
26/10/2024
আমার শিক্ষক হাসানুজ্জামান Md Hasan দীর্ঘদিন যাবত তরিকুল হায়াত কোচিং সেন্টার পরিচালনা করেন। গতকাল উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং ছিল। শিক্ষক হাসানুজ্জামান রাজারহাট সংলগ্ন গলাশিয়া সেবক সংঘ উচ্চ বিদ্যালয় পছন্দ করেছেন। দীর্ঘ 8 থেকে 9 বছরের আইনি লড়াইয়ের মধ্য দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। হাসানুজ্জামান স্যার কাউন্সিলিং এর পরই হাতে রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন।
আলহামদুলিল্লাহ, আশা করব আর কয়েক দিনের মধ্যেই তিনি স্কুলে জয়েন করবেন। কিন্তু দুঃখের বিষয় অনেক প্রতিভাবন ছাত্র-ছাত্রী বঞ্চিত হতে যাচ্ছে। তরিকুল হায়াত গাইড সেন্টারের মধ্য দিয়ে প্রতি বছর কিছু রত্ন সমাজের বুকে বার হয়। জানিনা সেগুলো আর আগামী দিনে দেখতে পাবো কিনা। হাসানুজ্জামান স্যার সরকারি চাকরিতে জয়েন করলে তিনি তো আর কোচিং সেন্টার চালাবেন না। আর সেটা সরকারি নিয়মের পরিপন্থী। এ যাবত কালে কয়েক হাজার ছাত্রছাত্রী অষ্টম শ্রেণি থেকে এমএ পর্যন্ত হাসানুজ্জামান স্যার এর তত্ত্বাবধানে অধ্যায়ন করত বা করেছে। তারা আর আগামী দিনে হাসানুজ্জামান স্যার সান্নিধ্য পাবে না। এটা অত্যন্ত বেদনার। কিন্তু সর্বোপরি স্যার দীর্ঘদিনের লড়াইয়ের মধ্য দিয়ে আজকে জয়ী হিসাবে নিয়োগ পেতে চলেছেন। এর জন্য স্যার কে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।