11/06/2024
একবার পড়ার অনুরোধ করছি 🙏🙏
একদিন ভগবান শ্রীকৃষ্ণ ভিখারী রূপ ধারণ করে একটি বড় লোকের বাড়িতে গিয়েছিলেন, প্রভু বলে উঠলো কেউ আছো আমাকে দুটি ভাত খেতে দেবে তখন ঘরের ভেতর থেকে একজন বেরিয়ে এসে বলল দূর হয়ে যাও। প্রভুকে দূর দূর করে তাড়িয়ে দিল,
প্রভু তার দুয়ার থেকে চলে গেল ,তারপরে গেল একটা গরীবের বাড়িতে যার নুন আনতে পান্তা ফুরায় এই গরীব কুটিরে সংসারে তিনটি লোক ছিল স্বামী-স্ত্রী আর তাদের একটি পুত্রসন্তান ছিল সেই গরিব-দুঃখীদের গোয়ালে একটা গরুও ছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ভিখারী রূপ ধারণ করে বললেন - মাগো আমাকে দুটি ভাত খেতে দেবে আমি তিন দিন ধরে উপবাস রয়েছি পেটে আমার কিছু নেই। বড়ই খিদের জ্বালায় কষ্ট পাচ্ছি ,বউটা তখন তাকে দেখে খুব দয়া হল কেনই বা হবে না খিদের জ্বালা যে তারাও বোঝে। অর্ধেক দিন তারাও না খেয়ে থাকে। গরিব বউ টি সেদিন রান্না করেছিল ভাত আর আলু সিদ্ধ। বউটি তখন প্রভুকে হাত ধরে তার কুটিরে নিয়ে গেলেন, গোয়াল ঘর থেকে কটা খড় নিয়ে এলেন। সেই খড়গুলো মাটিতে বিছিয়ে দিয়ে প্রভুকে বসালেন তারপর প্রভুকে সেবা করতে দিলেন- ভাত আলু সিদ্ধ নুন সাথে দিলেন একটি কাঁচা লঙ্কা। বউটি চোখের জল মুছতে মুছতে বলল বাবা এর থেকে বেশি দেবার মত আমার সাধ্য নেই তুমি এগুলো খাও প্রভু মুখ থেকে কোন কথা বললেন না চুপচাপ সেবা করে উঠলেন ,প্রভু একবার ও বউ টি কে জিজ্ঞাসাও করলে না যে তোমার সন্তানের ভাত আছে কিনা । সেদিন বউটি যা ভাত রান্না করেছিল তার সব প্রভুর সেবায় দিয়ে দিয়েছে তারা সেদিন উপবাস রইলো, প্রভু যখন চলে গেলেন নারদ মনি প্রভুকে দেখে বললেন হে প্রভু আমি আপনাকে চিনতে পেরে গেছি। আমার চোখে আর ফাঁকি দিতে পারবেন না । আপনি ভিখারি ছদ্মবেশে ধরা পড়ে গেছেন নারদ মুনির প্রভুকে বললেন হে প্রভু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যান । প্রভু বললেন হে নারদ মনি তুমি কি জানতে চাও প্রভু আপনি বড়লোকের বাড়িতে গেলেন সেখানে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিল তাহলে তাকে কি আশীর্বাদ করলেন ?আর যে গরীব দুখিরা আপনাকে সেবা করল তাকে কি দিয়ে আশীর্বাদ করলেন ?প্রভু তখন বলল - যে বড় লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে তাকে বলেছি তোর আরো গাড়ি বাড়ি টাকা-পয়সা গয়না গাটি হোক। আর যে দুঃখীরা আমাকে সেবা করল তাকে বলেছি- তোর বংশে কেউ থাকবে না তুই তোর স্বামী সন্তান এমন কি গরুটাও মরবে, নারদ মুনি এ কথা শুনে চমকে গেলেন বললেন হে প্রভু, এ আপনার কেমন বিচার ,যে আপনার সেবা করলো না তাকে বললেন তোর সব হবে আর যে দুঃখীরা আপনার সেবা করল তাদেরকে বললেন মরতে । প্রভু তখন বললেন হে নারদ মুনি বড় লোকেরা শুধু টাকা পয়সাই পাবে। তারা কি আমাকে পাবে?.........পাবে না।
আর গরিব দুখিরা মরে গিয়ে আমার চরণে ঠাঁই পাবে তাহলে নারদ মুনি তুমি এবার বল কোনটা দামি ?টাকা পয়সা ?না .......আমার চরণ? নারদ মুনি তখন বলে উঠলেন- নারায়ন নারায়ন । প্রভু তোমার লীলা বোঝা বড় দায়। তাই বলছি হে ভক্তগণেরা কোনদিন ভিখারী আসলে তাড়িয়ে দিও না। ভিখারি কে এক মুস্টি চাল দিও।
(লেখা: ভক্ত শিখা পাল এর লেখা)