চুপকথা

চুপকথা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চুপকথা, Education, NEWTOWN AA-III, KOLKATA.

16/09/2024

11/06/2023

তাকে ভোগ করা যায় কিন্তু ভালোবাসা যায়না
তাকে লাল শাড়ি তে মানায়,
কিন্তু মাথায় লাল ওড়না টা তার জন্য নয়!
হাতে লাল চুড়ি তার সৌন্দর্য বাড়ায়,
কিন্তু তা লাল পলা হয়ে ওঠা কখনো সম্ভব না!
খোলা চুলে সে আবেদনময়ী,
কিন্তু অর্ধাঙ্গিনীর ঘাড়ের কাছের আলতো খোঁপা তাকে মানায় না!
তার চকচকে লাল টিপ তাকে অন্যদের থেকে আলাদা করে,কিন্তু সেই কাপড়ের টিপ কখনো সিঁদুরের টিপের মর্যাদা পায় না!
ঠোঁটের লাল রঙে সে অন্যকে আকৃষ্ট করতে পারে,কিন্তু তার সাদা কালো জীবনে
রঙের কোনো ছোঁয়া সে পায় না!
তার বক্ষযুগল আপনার বড়ো পছন্দের,কিন্তু তার নীচে চাপা পড়ে যাওয়া ধুকপুক করতে থাকা হৃদয় টা নাপসন্দের তালিকায়!
তার খোলা পিঠে সারা রাত নখের এলোপাথারি দাগ শোভা পায়,কিন্তু ঘোমটার নীচে ঝুলতে থাকা কাপড়ের
অবশিষ্ট অংশটি সে দাগ ঢাকতে পারে না।
সে আপনাকে সুখ দিতে পারে,কিন্তু নিজের জীবনে শান্তি আনতে পারে না।
সে আপনার বিছানা গরম করতে পারে,কিন্তু অন্তরের জ্বালা কে জুড়োতে পারে না!
সে একজন বেশ্যা হতে পারে,কিন্তু স্ত্রী হতে পারে না!

28/05/2023

#হালছেড়োনাবন্ধুবরংকণ্ঠছাড়োজোরে

জীবনে একসাথে থাকার মানুষ দরকার, ফোটো তে তো সবাই একসাথে থাকতে পারে, আসল সেই যে সময়ে অসময়ে তোমার সাথে থাকবে। যদি না থাকে, তবে আর কি একলা চল 🙂
আমার সাথে কেউ নেই এইসব ভেবে মনের বোঝা বাড়িয়ে জীবনের অভিজ্ঞতা খারাপ করে কি লাভ। So forget এভরিথিং। এনজয়। জিন্দেগী না মিলেগী দোবারা। একটাই জীবন দোস্ত । তাও কিনা নষ্ট করবে মনের বোঝা বাড়িয়ে?
যদি কথা বলার জন্য কাউকে না পাও তাহলে আমায় বোলো, নাহলে লেখো, মনের সব কষ্ট খাতার পাতায় উজাড় করে দাও। তারপর তাকে জ্বালিয়ে দাও। মনে করবে নিজের সব কষ্ট জ্বালিয়ে দিলে আর সেই জ্বলে যাওয়া ছাই জন্ম দেবে এক ফিনিক্স পাখির....... এক নতুন তুমি....

"দিনবদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেলো না।
হাল ছেড়ো না বন্ধু,
বরং কন্ঠ ছাড়ো জোরে,
দেখা হবে তোমায় আমায়
অন্য গানের ভোরে। "

10/03/2023

অনুভূতিগুলো একটা সময়ে জমতে জমতে ফেটে পড়বে,
সখগুলো বয়সের সাথে "বয়স নেই আর!!!" এর কাতারে চাপা পড়বে

আবেগগুলো, "ছিঃ!! লজ্জা করেনা এখন!!!" এর ভাজে হারিয়ে যাবে,

আকাঙ্ক্ষাগুলো, "হয়নি যখন আর হবেও না,যাহ..."
ভাবনার জেদে মরে যাবে,
স্বপ্নগুলোর, "আমি অধিকার রাখিনা " কিংবা "তুই কে??এর অপমানে মাথা কাটা যাবে,

ইচ্ছেগুলো, " থাক, বাদ দেই,।।। আমার না হোক, অন্য
কারো হোক, আমি তাদের মুখের হাসি দেখেই বাকিটা
সময়ে নিজের জয় উদযাপন করে নেবো, "

আর ভালবাসাগুলো,,, "
এলাকা মেলে না, রাতের
দূরপাল্লার বাসের হর্ণ মেলে না, ইন্টারনেট কানেকশান মেলে না, মুদি দোকান মেলে না, সেলুনটাও উঠে গেছে হয়তো,,,কিংবা মাগরিব এর আজানের সময়টাই হয়তো আর মেলে না ভৌগোলিক পার্থক্যের তফাতে।
তো কি? বেচে আছি তো???
আজও ভালবাসি,
দেখ বোকা,
শ্বাস চলছে এখনো,
আর শোন, ওপারে জলদি আসিস তো,,
দরজায় দাড় করিয়ে বেশিদিন রাখিসনা।
" কথাতে কথা দেয়া থাকবে।
✍️শতাব্দী

02/03/2023

আজ অনেকদিন পর দেখা,
তুমি বলেই বসলে, “কি রে কেমন আছিস...!”
আমি হাসিমাখা মুখে বললাম, “ঠিক যেমনটা দেখছিস আমায়।”

তুমি একবুক দুঃখ নিয়ে বললে, 'পুরোটাই তো বদলে গেছিস, শুধু তোর মুখের ঐ মিষ্টি হাসিটা আজও একইরকম আমাকে ভাবায়।”

আজ অনেকদিন পর তোমার সাথে দেখা,
তবু আমি বলতে পারবো না আমি বদলাইনি বলতে পারবো না একই আছি, একই...

25/02/2023

# বসন্তএসেগেছে ❤️💛❤️💛

"শহর জুড়ে যেন প্রেমের মরশুম"

না, রোজ এ শহরে প্রেমের মরশুম থাকে না ।

থাকে ভিড় বাসের ঘেমো গন্ধ, থাকে রাস্তার পাশের বস্তিটায় জলের লাইনে মারামারি, থাকে রেললাইনের পাশে দমবন্ধ গুমোট ঘরে, একবেলা খেয়ে বেঁচে থাকা পরিবার।
তবু প্রেম থাকে, এ শহরের গলি গালার আঁনাচে -
কাঁনাচে!
মরশুম থাকুক না থাকুক, এ শহরে প্রেম বেঁচে ছিল, আছে আর থাকবে ।

25/02/2023

সুইসাইড করতে গেলে কোনো 'নোট না লেখাই উচিত দোষারোপ করে আর মৃত্যুর পরে কী পাবেন?

খুব দামি সেন্ট মেখে পোশাকে আশাকে জমকালো হয়ে... তারপর......

- লিখবার ইচ্ছাই যদি হয় তো লিখবেন--
"চলে যেতে ইচ্ছে হল, তাই"......

25/02/2023

যদি যোগ্য ছেলেকে বিয়ে করো " ভালোই মাল পটিয়েছিস
যদি সাধারণ ছেলেকে বিয়ে করো " আর কাউকে পেলো না ?"

সুন্দরী মেয়েকে বিয়ে করলে " দেখতে সুন্দর তাই ছেলে পটেছে।
যদি অসুন্দর মেয়ে হয় এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে।

যদি সায়েন্স নিয়ে পড়ো" এখন সবাই সায়েন্স পায় । " যদি আর্টস নিয়ে পড়ো মাথায় গোবর পোৱা।"

যদি চায়ের দোকানে আড্ডা মারো " ঐটুকুই তো দৌড়। " যদি KFC তে আড্ডা মারো লোক দেখানো।

যদি কম বয়েসে বিয়ে করো " আরেকটু সময় নিতে পারতিস। "
যদি বেশি বয়েসে বিয়ে করো " এতো বুড়ি বয়েসে করলি ?

যদি সৎ হও" ন্যাকামো", যদি অসৎ হও" ছিঃ " !

যদি সরকারি চাকরী পাও" লোক দিয়ে ঢোকানো। যদি সরকারি চাকরী না পাও, দম নেই বল। "

মুখ বুজে সব সহ্য করলে মেরুদণ্ড নেই " প্রতিবাদ করলে " অসভ্য'
SO BE LIKE YOU

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


NEWTOWN AA-III
Kolkata
700135

Opening Hours

Monday 6:30am - 10:30pm
Tuesday 6:30am - 10:30pm
Wednesday 6:30am - 10:30pm
Thursday 6:30am - 10:30pm
Friday 6:30am - 10:30pm
Saturday 8am - 9:30pm