Jadavpur University Karmachari Samsad

Jadavpur University Karmachari Samsad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jadavpur University Karmachari Samsad, Education, Jadavpur University, KOLKATA.

08/09/2026
24/08/2026
23/08/2026

যাদবপুর ইউনিভার্সিটি কর্মচারী সংসদ

মুখ্যমন্ত্রীর যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে মন্তব্যের তীব্র প্রতিবাদ

যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যে আমরা তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই।

যাদবপুরে জাতীয় পতাকা ওঠে না, বন্দেমাতরম গাওয়া হয় না, কিংবা যাদবপুর “জেহাদিদের” আখড়া—এই ধরনের মন্তব্য শুধু অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে অপমান করারও এক ঘৃণ্য প্রচেষ্টা।

স্বদেশি আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় শিক্ষার আদর্শে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান স্বাধীনতা, বিজ্ঞান, যুক্তিবাদ, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক সংস্কৃতির ধারক। রবীন্দ্রনাথের মানবতাবাদ এবং শিল্পাচার্য নন্দলাল বসুর নির্মিত যাদবপুরের প্রতীক এই ঐতিহ্যেরই অংশ। সেই যাদবপুরকে আজ সংকীর্ণ ধর্মীয় জাতীয়তাবাদের চোখে বিচার করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক।

বিশ্ববিদ্যালয়ে মতপার্থক্য থাকবে, রাজনৈতিক বিতর্ক থাকবে, আন্দোলন থাকবে—এটাই গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক চরিত্র। কিন্তু মতের বিরোধকে ‘জেহাদি’ তকমা দিয়ে একটি গোটা প্রজন্মের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মীদের দেশবিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা আমরা মানি না।

যাদবপুরের প্রতিটি ঘটনার সত্যতা অনুসন্ধান হোক, অপরাধ হলে আইন অনুযায়ী ব্যবস্থা হোক। কিন্তু রাজনৈতিক স্বার্থে যাদবপুরকে অপমান, কলঙ্কিত এবং ভয় দেখানোর চেষ্টা বন্ধ করতে হবে।

আজ যাদবপুরের ল্যাবরেটরি, লাইব্রেরি, শ্রেণিকক্ষ, গবেষণা ও পরিকাঠামোর উন্নয়ন দরকার। সরকারের কাছে আমাদের দাবি—কুৎসা নয়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে মন দিন। বিভাজনের রাজনীতি নয়, শিক্ষা ও গণতন্ত্রকে শক্তিশালী করুন। ছাত্র সংসদ নির্বাচন করান, বিধিবদ্ধ সংস্থাগুলিতে নির্বাচন করান। কর্মী নিয়োগের পদ্ধতি শুরু করুন।

সরকারের নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আছে, থাকবে। সেই লড়াই আরও তীব্র হবে। কিন্তু যাদবপুরের ইতিহাস, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক সংস্কৃতিকে আঘাত করার চেষ্টা হলে তার বিরুদ্ধে যাদবপুর ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।

যাদবপুর কোনো ‘জেহাদি আখড়া’ নয়—
যাদবপুর মুক্তচিন্তা, বিজ্ঞান, সংস্কৃতি ও গণতন্ত্রের তীর্থভূমি।

যাদবপুরকে অপমানের জবাব যাদবপুরই দেবে।

23/08/2026

গত 19শে আগস্ট,26 রাত্রিবেলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বাহিনী বর্বর তাণ্ডব চালায়। রবাহুত এই বাহিনী বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করে ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ করে। এমনকি প্রশাসনিক ভবনে আগুন লাগাবারও চেষ্টা করে।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলনের ঐতিহ্যবাহী এই যাদবপুর বিশ্ববিদ্যালয় পূর্বতন সরকারের মতো বর্তমান এই সরকারের কাছেও চক্ষুশূল।
কোন্ অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের দখল নিতে চাইছে? কেন শিল্পী নন্দলাল বসুর নকশায় তৈরী করা বিশ্ববিদ্যালয়ের প্রতীক পা দিয়ে মাড়িয়ে ভাঙা হলো? কেন ছাত্র নির্বাচনের মাধ্যমে সংসদ পরিচালনার ব্যবস্থা না করে, গায়ের জোরে বিশ্ববিদ্যালয় দখল করার এইরকম ঘৃণ্য অপচেষ্টা করা হচ্ছে? এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বশাসন ও মর্যাদা রক্ষায় সাধারণ ছাত্রছাত্রী, কর্মচারী, শিক্ষক সমাজকে একযোগে পথে নামার আহ্বাণ জানাচ্ছে যুক্ত সংগ্রাম পরিষদ।
গোটা দেশের মধ্যে একদম সামনের সারিতে থাকা এই বিশ্ববিদ্যালয় আরো অনেকের মতো তার প্রাপ্য অর্থ থেকে দীর্ঘদিন ধরেই বঞ্চিত। আগের সরকারের আমল থেকেই বিশ্ববিদ্যালয়গুলির মুক্ত চিন্তার পরিবেশকে ধ্বংস করার কাজ চলছে। এখানেও সেই অপচেষ্টা ক্রমাগত চলছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গৈরিক বাহিনীর তাণ্ডবের আমরা তীব্র বিরোধিতা করছি। যারা এই তান্ডব করেছে তাদের উপযুক্ত শাস্তি ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

বিশ্বনাথ রাহা অঞ্জন ঘোষ সভাপতি সা: সম্পাদক

Address

Jadavpur University
Kolkata
700032

Telephone

+919831457204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jadavpur University Karmachari Samsad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jadavpur University Karmachari Samsad:

Shortcuts

Share