Metropolitan Institution Main For Girls

Metropolitan Institution Main For Girls Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Metropolitan Institution Main For Girls, Education, 39 Sankar Ghosh Lane, KOLKATA.

17/12/2025

হোক খেলা, এ খেলায় যোগ দিতে হবে
আনন্দকল্লোলাকুল নিখিলের সনে।
সব ছেড়ে মৌনী হয়ে কোথা বসে রবে
আপনার অন্তরের অন্ধকার কোণে!
জেনো মনে শিশু তুমি এ বিপুল ভবে
অনন্ত কালের কোলে, গগনপ্রাঙ্গণে--
যত জান মনে কর কিছুই জান না।
বিনয়ে বিশ্বাসে প্রেমে হাতে লহ তুলি
বর্ণগন্ধগীতময় যে মহা-খেলনা
তোমারে দিয়াছে মাতা; হয় যদি ধূলি
হোক ধূলি, এ ধূলির কোথায় তুলনা!
থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা--
কেমনে মানুষ হবে না করিলে খেলা!

খেলা
রবীন্দ্রনাথ ঠাকুর
(সোনার তরী)

17/12/2025

খেলায় এগিয়ে আমরাও...

09/12/2025

"ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন মানেই মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেইন ফর গার্লস"

09/12/2025

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে "ঐতিহ্যবাহী আধুনিকতার জনক" বলা হয় কারণ তিনি সনাতন ঐতিহ্য ও শাস্ত্রের গভীর জ্ঞানকে কাজে লাগিয়ে কুসংস্কার দূরীকরণ করে, আধুনিক চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন করে তুলেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তাই 'ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী' (Traditional Moderniser) ।
তাঁর প্রতিষ্ঠিত আমাদের স্বপ্নের বিদ্যালয়ের অংশ হতে পেরে আমরা গর্বিত।

09/12/2025

"Our School, Our Dream"
Metropolitan Institution Main for Girls

16/11/2025

শিশু দিবস 2025

16/11/2025

শিশু দিবস 2025

এ বিশ্বকে এ-শিশুর বাসযােগ্য করে যাবাে আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
ক’রে যাবাে আশীর্বাদ,
তারপর হব ইতিহাস॥

07/11/2025

বন্দে মাতরম্ ("বন্দনা করি মায়") বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৮২ সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গানজাতীয়।১৯০৯ সালে শ্রীঅরবিন্দ Mother, I bow to thee! শিরোনামে বন্দে মাতরম্ গানটির ইংরেজি অনুবাদ করেন।১৯৫০ সালে গণপরিষদ এটিকে ভারতের জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করে।চলতি বছরের ৭ নভেম্বর ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম্‌ - এর ১৫০ বছর পূর্ণ হচ্ছে। এর অর্থ ‘মা তোমাকে বন্দনা করি’।

স্তোত্ররূপে গৃহীত অংশ:
বন্দে মাতরম্
সুজলাং সুফলাং
মলয়জশীতলাং
শস্যশ্যামলাং
মাতরম্।
শুভ্র-জ্যোৎস্না-পুলকিত-যামিনীম্
ফুল্লকুসুমিত-দ্রুমদলশোভিনীম্,
সুহাসিনীং সুমধুরভাষিণীম্
সুখদাং বরদাং মাতরম্।

সত্যেন্দ্রনাথ দত্ত কর্তৃক বঙ্গানুবাদ:[
বন্দনা করি মায়!
সুজলা, সুফলা, শস্যশ্যামলা, চন্দন-শীতলায়!
যাঁহার জ্যোৎস্না-পুলকিত রাতি
যাঁহার ভূষণ বনফুল পাঁতি,
সুহাসিনী সেই মধুরভাষিণী–সুখদায়–বরদায়!
বন্দনা করি মায়!

07/11/2025

বন্দেমাতরম

Address

39 Sankar Ghosh Lane
Kolkata
700006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Metropolitan Institution Main For Girls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Metropolitan Institution Main For Girls:

Shortcuts

Share

Category