03/08/2020
#করোনা_সংক্রমণ_নিয়ন্ত্রণ_ও_ক্লাস_চালুর_পরিস্থিতি_না_সৃষ্টি_হওয়া_পর্যন্ত_স্কুল_কলেজে_ভর্তি_নয়................................
বন্ধু,
কয়েকদিন আগেই ফল প্রকাশ হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের। আমাদের স্কুল শিক্ষার একটা বড় অধ্যায় পার করলাম আমরা।
সাধারণ ভাবে এই সময়টা স্বপ্ন দেখার সময়। স্বপ্ন আগামী দিনের। স্বপ্ন ভবিষ্যৎ জীবনের।
#স্বপ্ন_নয়_দুঃস্বপ্নে_আমরা
যদিও স্বপ্ন নয় দুঃস্বপ্নেই রয়েছি আমরা। প্রতিদিন খবরের কাগজে আর টিভির সংবাদে করণা সংক্রমনের যে চিত্র ফুটে উঠেছে তা ভয়াবহ।
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুও। বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর বিশেষজ্ঞ বিজ্ঞানীরা বলেছেন দেশে কোভিড সংক্রমণ ৬ কোটির বেশি হবে।পশ্চিমবঙ্গে ১০ লক্ষ মানুষ হবেন আক্রান্ত। পাল্লা দিয়ে বাড়বে মৃত্যুও। ইতিমধ্যেই সরকারি ব্যবস্থায় চিকিৎসা পরিকাঠামোর যা অবস্থা, তাতে আগামী দিনে কতজন মানুষ চিকিৎসা পাবে তা এক বিরাট প্রশ্ন। হয়তো পথে-ঘাটে চিকিৎসাহীন অবস্থাতেই মানুষের মৃত্যু দেখতে চলেছি আমরা। সংক্রমণের সেই চিত্র কল্পনা করে বেশ ভয় হচ্ছে আমাদের। #স্কুল_কলেজে_ভর্তির_সরকারি_ঘোষণা_প্রসঙ্গে_আমাদের_কিছু_প্রশ্ন
দেশে সংক্রমনের এই অবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য শিক্ষা মন্ত্রক
পাশ করা ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে ভর্তির নির্দেশিকা ঘোষণা করেছেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে #আমাদের_প্রশ্নঃ----
১)সংক্রমণের এই স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করা ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের জন্য খুব নিরাপদ কি?
২)সরকার বলছে ভর্তি প্রক্রিয়া অন লাইনে হবে। সেক্ষেত্রে বাড়িতে বসে অনলাইনে ফর্ম ফিলাপ আর ভর্তির সুযোগ কতো জনের আছে? যাদের নেই তাদের সাইবার কাফেতে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। বর্তমান অবস্থায় তা কি খুব নিরাপদ?
৩)একজন ছাত্রছাত্রী সংক্রমিত হলে তার পরিবারও সংক্রমণের আওতায় চলে আসবে। ফলে ছাত্র অভিভাবকদের স্বাস্থ্যের কথা খেয়ালে রেখে ভর্তি প্রক্রিয়া স্থগিত করা উচিত নয় কি?
৪)সরকার বলছে ছাত্ররা নয়। সংক্রমণের এই অবস্থায় অভিভাবকদের ভর্তির জন্য আসতে হবে। প্রশ্ন হলো অভিভাবকরা সংক্রমিত হতে পারে না কি? আর একজন অভিভাবক সংক্রমিত হলেত তার পরিবারের বাকি সদস্য ও পরিবারের ছাত্রটিও সংক্রমণের আওতায় চলে আসার সম্ভাবনা থাকে।
৫)সরকার বলেছিল উচ্চ মাধ্যমিকে না হওয়া পরীক্ষাগুলি প্রসঙ্গে সরকারের সিদ্ধান্ত কারও পছন্দ না হলে সেই ছাত্রছাত্রী পরে সেই পরীক্ষাগুলি দিতে পারবে। সরকার তার ব্যবস্থা করবেন। অথচ আমরা দেখলাম সরকার সে প্রতিশ্রুতি পালন না করেই ফল ঘোষণা করল। এবং ভর্তির নির্দেশিকাও দিল। এক্ষেত্রে সরকার ছাত্রছাত্রীদের প্রতারিত করলেন না কি? এই অবস্থায় পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষাগুলি নিয়ে ফল প্রকাশ করে তারপর ভর্তি প্রক্রিয়া শুরু করা যেত না কি?
৬)সরকার বলছে এখন এই পরিস্থিতিতে কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস শুরু করা সম্ভব নয়। তাহলে ছাত্রছাত্রীদের এই পরিস্থিতিতে ভর্তি হতে বাধ্য করা হচ্ছে কেন? তাহলে কি ছাত্রছাত্রীদের কাছ থেকে ব্যাপক ফি আদায়ের মাধ্যমে সরকারী লুঠ, ভর্তির মরসুমে কলেজে কলেজে চলা দুর্নীতি চক্র, ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলোর পান্ডাদের লক্ষ লক্ষ টাকা ঘুরপথে আদায়ের সুযোগ, কম্পিউটার সেন্টারগুলির ব্যবসার পথ নিশ্চিত করতেই কি ভর্তির এতো তড়িঘড়ি? দেশের কোচিং ব্যবসায়ীদের সুবিধা করে দিতেই কি এই দ্রুততা!?
৭)এখন ভর্তি প্রক্রিয়া চালু করা মানে ছাত্রছাত্রী অভিভাবক ও ভর্তি প্রক্রিয়ায় যুক্ত স্কুল কলেজের শিক্ষা শিক্ষা কর্মীদেরও বিপদগ্রস্ত করা নয় কি?
#আমাদের_আবেদনঃ
এই অবস্থায় সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের কাছে আমাদের আবেদন সংক্রমণের এই পরিস্থিতিতে ভর্তি প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করতে হবে এই দাবি আমরা কেন্দ্র ও রাজ্য শিক্ষা দপ্তরের কাছে জানাচ্ছি। আপনারাও এই দাবির পাশে দাঁড়ান। হ্যাঁ ভবিষ্যৎ নিয়ে ভাবনা করাটা জরুরী। তার থেকেও সুস্থ্য ভাবে বেঁচে থাকার ভাবনাটা জরুরী নয় কি? বেঁচে থাকলেত ভবিষ্যৎ। সরকারের ভর্তির নির্দেশিকা ঘোষণা করাটা আমাদের মৃত্যু ফাঁদ। আসুন আমরা সবাই মিলে বলি #সংক্রমণ_নিয়ন্ত্রণ_ও_ক্লাস_চালুর_পরিস্থিতি_না_সৃষ্টি_হওয়া_পর্যন্ত_স্কুল_কলেজে_ভর্তি_নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষাগুলি নেওয়ার ভিত্তিতে ফল প্রকাশ করে ভর্তির নির্দেশিকা দিতে হবে এই দাবি জানাই।
ধন্যবাদের সাথে