Nalanda Education

Nalanda Education

Share

Digital Creator

23/05/2026

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজ গুরুত্বপূর্ণ আপডেট দিলেন ঐ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।
সকলের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সকলকে এর কাছে পৌঁছে দিন।
ও সবাইকে সঠিক তথ্যটি দিন

23/05/2026

⚠️ #গুরুত্বপূর্ণ_সতর্কবার্তা_ও_জনস্বার্থে_বার্তা ⚠️

পশ্চিমবঙ্গে চলমান -এ বহু মানুষের নাম বাদ পড়েছে । এই পরিস্থিতিতে সাধারণ মানুষ অত্যন্ত উদ্বিগ্ন ও মানসিক চাপে রয়েছেন। অনেকেই করার পর -এর দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন।

কিন্তু বাস্তব পরিস্থিতি হলো — Tribunal-এ ইতিমধ্যেই বিপুল সংখ্যক মামলা জমা পড়েছে। বহু ক্ষেত্রে ধীরে ও নীরবে প্রক্রিয়া চলছে। ফলে মামলার নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগতে পারে। এই বাস্তবতা সকলের পরিষ্কারভাবে জানা দরকার।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো — এই আতঙ্ক ও অসহায়তার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা তোলার অভিযোগ সামনে আসছে। কেউ “নিশ্চিতভাবে নাম ফিরিয়ে দেওয়ার গ্যারান্টি”, কেউ “High Court থেকে সাথে সাথে Order করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি”, আবার কেউ “ভিতরের যোগাযোগ” দেখিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করছে।

⚠️ দয়া করে সতর্ক থাকুন —
❌ কোনো ব্যক্তি বা দালালের “১০০% গ্যারান্টি” বিশ্বাস করবেন না।
❌ শুধুমাত্র ভয় দেখিয়ে টাকা দাবি করলে তার বিরুদ্ধে সচেতন হোন।
❌ কোনো মামলা বা আইনি প্রক্রিয়ার ফল আগে থেকে কেউ নিশ্চিত করতে পারে না।
❌ Online Appeal, Tribunal ও Court — প্রতিটি প্রক্রিয়ার নিজস্ব আইনগত ধাপ রয়েছে।

মনে রাখবেন, এই ট্রাইবুনালে মামলা দেরীতে হচ্ছে এই ক্ষেত্রে High Court সাধারণত প্রত্যেক মামলায় সরাসরি চূড়ান্ত নির্দেশ দেয় না। তবে বিশেষ জরুরি পরিস্থিতি, মানবিক কারণ, গুরুতর আইনগত ত্রুটি বা অস্বাভাবিক বিলম্ব দেখানো গেলে আদালত Tribunal-কে দ্রুত শুনানির নির্দেশ দিতে পারে।

এই সময় আবেগ নয়, সচেতনতা ও সঠিক আইনগত পরামর্শ সবচেয়ে জরুরি। নিজের Documents, Appeal details ও সমস্ত কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করুন। গুজব নয়, আইনগত সত্যের উপর ভরসা রাখুন।

বি:দ্র: জনস্বার্থে প্রচারিত।

23/05/2026

🏛️ Know Your Department | Personnel & Administrative Reforms (P&AR) Department, Government of West Bengal

পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় দপ্তর হল Personnel & Administrative Reforms Department (P&AR)। রাজ্যের প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করে তোলার ক্ষেত্রে এই দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📌 Secretariat থেকে শুরু করে Block Level পর্যন্ত সরকারি Human Resource Management-এর মূল দায়িত্ব পালন করে এই দপ্তর। IAS, WBCS (Executive), West Bengal Secretariat Service এবং Common Cadre Wing-এর আধিকারিক ও কর্মীদের পোস্টিং, বদলি, পদোন্নতি, সার্ভিস রেকর্ড, ক্যারিয়ার প্রগ্রেশনসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় P&AR Department-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

💻 রাজ্যে e-Governance বাস্তবায়নের অন্যতম প্রধান চালিকাশক্তিও এই দপ্তর। State Data Centre, State Wide Area Network (SWAN), State Portal, e-Form, SSDG (State Service Delivery Gateway) সহ বিভিন্ন ডিজিটাল অবকাঠামো গড়ে তুলে সরকারি পরিষেবাকে সাধারণ মানুষের কাছে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে P&AR Department।

📚 Administrative Training Institute (ATI), Bidhannagar-এর মাধ্যমে সরকারি আধিকারিক ও কর্মচারীদের নিয়মিত Training, Capacity Building ও Performance Enhancement-এর ব্যবস্থাও এই দপ্তর পরিচালনা করে। পাশাপাশি State Vigilance Commission, Lokayukta, Anti-Corruption Directorate, West Bengal Information Commission এবং Resident Commissioner’s Office, New Delhi-এর Administrative Department হিসেবেও দায়িত্ব পালন করে।

⚖️ Right to Information Act, 2005 কার্যকর করার ক্ষেত্রেও এই দপ্তর নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করে। প্রশাসনে Transparency ও Accountability নিশ্চিত করা, Public Grievance Redressal ত্বরান্বিত করা এবং Administrative Reforms বাস্তবায়নের ক্ষেত্রেও এই দপ্তরের বিশেষ ভূমিকা রয়েছে।

🔍 Vigilance Monitoring, Service Records Maintenance, Inter-Departmental Coordination, IT & ICT Policy Support এবং Digital Governance-এর মাধ্যমে আধুনিক প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে Personnel & Administrative Reforms Department।

👤 Minister-in-Charge: Shri Suvendu Adhikari
👤 Additional Chief Secretary (Additional Charge): Shri Rajesh Pandey, IAS
👤 Nodal Officer: Sri Partha Ghosh, Joint Secretary

📍 অফিস: Nabanna, 7th Floor,
325 Sarat Chatterjee Road, Mandirtala, Shibpur, Howrah – 711102.

23/05/2026

#চুক্তিভিত্তিক_কর্মীদের_জন্য_বড়_পদক্ষেপ
বিশেষ করে বিভিন্ন পঞ্চায়েত ।

🔥🔥রাজ্য সরকারি দফতরে আউটসোর্সিং বা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে এবার বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। বিভিন্ন সরকারি দফতরে কর্মরত এই ধরনের চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রকৃত প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনও আর্থিক অসঙ্গতি বা দুর্নীতি হয়েছে কিনা, তা চিহ্নিত করতে একটি ব্যাপক 'ম্যানপাওয়ার অডিট' শুরু করেছে রাজ্য সরকার।
✅ নবান্ন সূত্রে খবর, বিভিন্ন সরকারি অফিসে ঠিক কত সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী বহিরাগত এজেন্সির মাধ্যমে কাজ করছেন, তাঁদের কাজের ধরণ ঠিক কী, কতদিন ধরে তাঁরা কর্মরত রয়েছেন এবং আউটসোর্সড এজেন্সিগুলির মাধ্যমে তাঁদের বেতন বাবদ রাজ্য কোষাগার থেকে প্রতি মাসে ঠিক কত টাকা খরচ হচ্ছে, তার একটি নিখুঁত ও স্বচ্ছ খতিয়ান তৈরি করার লক্ষ্যেই সেই বিশেষ অডিট করা হচ্ছে।
✔️ কেন এই আকস্মিক অডিট? আর্থিক তছরুপের আশঙ্কা

দীর্ঘদিন ধরেই বিভিন্ন বেসরকারি ভেন্ডর বা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এবং সরকারি তহবিলের অপব্যবহার নিয়ে নানা মহল থেকে অভিযোগ উঠছিল।

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ীস নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন আগে ওয়েবেল বিভিন্ন ভেন্ডর বা বেসরকারি এজেন্সির কাছ থেকে কর্মী সংগ্রহ করে সরকারি দফতরে পাঠাত। কিন্তু ২০২৩ সালের পর থেকে ওয়েবেল সেরকম কর্মী পাঠানোর টেন্ডারে অংশগ্রহণ করা বন্ধ করে দেয়। পরিবর্তে বর্তমানে কর্মিবর্গ বিভাগেপ অধীনে থাকা 'ওয়েবেল টেকনোলজি লিমিটেড' বিভিন্ন সরকারি দফতরে কর্মী সরবরাহের দায়িত্ব সামলাচ্ছে। এই হাতবদলের পর এবং সামগ্রিক নিয়োগের কাঠামোয় কোনও গলদ রয়েছে কিনা, তা পরিষ্কার করতেই এই অডিটের সিদ্ধান্ত।

🔥স্ক্যানারে বাংলা সহায়তা কেন্দ্র (BSK ::--

রাজ্য সরকারের এই অডিট প্রক্রিয়ায় সবচেয়ে বেশি নজরে রয়েছে 'বাংলা সহায়তা কেন্দ্র' বা বিএসকে। সাধারণ মানুষকে বিনামূল্যে সরকারি পরিষেবা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের ২৩টি জেলা জুড়ে প্রায় ৪,০০০ বাংলা সহায়তা কেন্দ্র চালানো হয়। প্রশাসনিক তথ্য অনুযায়ী, প্রতিটি বিএসকেতে তিনজন চুক্তিভিত্তিক কর্মী নিযুক্ত থাকেন এবং এই সমস্ত কর্মীই থার্ড পার্টি ভেন্ডরের মাধ্যমে নিয়োগ করা হয়েছে।
✅✔️আদৌও দরকার আছে? সন্দিহান শীর্ষ আধিকারিক

ওই রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক দাবি করেছেন যে সাধারণ মানুষকে ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য যেখানে ইতিমধ্যেই 'কমন সার্ভিস সেন্টার' -এর মতো ব্যবস্থা চালু ছিল, সেখানে নতুন করে বিএসকে খোলার কোনও জরুরি প্রয়োজন ছিল না। বর্তমানে বহু বিএসকেতে কাজ অত্যন্ত কম বা প্রায় নেই বললেই চলে। ফলস্বরূপ, কাজ ছাড়া এই বিপুল সংখ্যক (প্রায় ১২,০০০) কর্মীকে প্রতি মাসে বেতন দেওয়ার কারণে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রতি বছর একটি বড় অঙ্কের অর্থের অপচয় হচ্ছে।

22/05/2026
22/05/2026

সঠিক বিচার হোক সত্যের জয় হোক একজন মা এর চোখের কান্না যেনো মিথ্যা না হয়

22/05/2026

ফেক নোটিশ দেখে আপনারা বিভ্রান্ত হবেন না।
সর্বদাই অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

WBSSC , 22.05.2026।

22/05/2026

DBT-এর পূর্ণরূপ হলো Direct Benefit Transfer। সহজ কথায় বলতে গেলে, এটি হলো সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান বা সুবিধা পাঠানোর একটি ব্যবস্থা।
এর মূল বিষয়গুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
১. DBT আসলে কী?
আগে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা (যেমন: বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষি অনুদান বা স্কলারশিপ) বিভিন্ন হাত ঘুরে পৌঁছাত, যার ফলে অনেক সময় মাঝপথে টাকা আটকে যেত বা দেরিতে পৌঁছাত। DBT পদ্ধতিতে সরকার সরাসরি উপভোক্তার আধার কার্ডের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়।
২. এটি কীভাবে কাজ করে?
আধার লিঙ্কিং: আপনার আধার কার্ডটি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে।
সরাসরি স্থানান্তর: সরকার যখন কোনো প্রকল্প বা ভাতার টাকা ছাড় করে, তা প্রযুক্তিগতভাবে (NPCI বা National Payments Corporation of India-এর মাধ্যমে) সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যায়।
মাঝারি উপাদানের অনুপস্থিতি: এতে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের প্রয়োজন হয় না, ফলে টাকা সরাসরি এবং দ্রুত পৌঁছায়।
৩. DBT-এর প্রধান সুবিধা
স্বচ্ছতা: টাকা কার অ্যাকাউন্টে যাচ্ছে তা সরকারি রেকর্ডে পরিষ্কার থাকে।
দ্রুততা: টাকা পাওয়ার জন্য আপনাকে আর বারবার দপ্তরে বা পোস্ট অফিসে যেতে হয় না।
দুর্নীতি হ্রাস: ভুয়া উপভোক্তা বা মাঝপথে টাকা চুরির সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায়।
৪. আপনি কীভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্ট DBT-এর জন্য তৈরি কি না?
আপনার ব্যাংক অ্যাকাউন্টটি DBT-এর জন্য সক্রিয় কি না তা জানার সবচেয়ে ভালো উপায় হলো:
আপনার ব্যাংক শাখায় গিয়ে জিজ্ঞেস করা যে আপনার অ্যাকাউন্টটি 'Aadhaar Enabled' এবং 'DBT Enabled' কি না।
আপনি চাইলে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা 'mAadhaar' অ্যাপ থেকেও আধার-ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস চেক করতে পারেন।

22/05/2026

🚍 -এর সমস্ত মহিলাদের জন্য ১ জুন থেকে রাজ্য পরিচালিত সব বাসে সম্পূর্ণ ফ্রি যাত্রার ঘোষণা।

• স্বল্প দূরত্ব ও দীর্ঘ দূরত্ব — সব রুটেই এই সুবিধা মিলবে।
• জনসেবার জন্য ব্যবহৃত সব ধরনের সরকারি বাসে এই নিয়ম কার্যকর হবে।

🪪 স্মার্ট কার্ড চালু করা হচ্ছে:

প্রতিটি মহিলা উপভোক্তাকে একটি QR-কোড যুক্ত স্মার্ট কার্ড দেওয়া হবে, যেখানে ছবি ও নাম থাকবে।

কার্ডের জন্য সংশ্লিষ্ট BDO/SDO অফিসে আবেদন করতে হবে।
আবেদনের সময় AADHAAR, Voter Card, পাসপোর্ট, PAN CARD, ড্রাইভিং লাইসেন্স, স্কুল/কলেজ আইডি ইত্যাদির মতো বৈধ পরিচয়পত্র ও সাম্প্রতিক ছবি জমা দিতে হবে।

স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত, মহিলারা যেকোনো বৈধ ফটো আইডি দেখিয়ে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন এবং কন্ডাক্টরের কাছ থেকে ‘Zero Value Ticket’ সংগ্রহ করতে হবে।
সকলের সাথে শেয়ার করে ,সকলকে সঠিক খবরটি পৌঁছে দেন

21/05/2026

কেরালা রাজ্যের কান্নুর জেলার বাসিন্দা ২৪ বছর বয়সী আইনজীবী থানিয়া নাথান সি (Thanya Nathan C) কেরালা বিচার বিভাগীয় পরিষেবার পরীক্ষায় (Kerala Judicial Service Examination) সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন এবং তিনি রাজ্যের প্রথম দৃষ্টিহীন নারী বিচারক হতে চলেছেন। তিনি সম্প্রতি বিচার বিভাগীয় পরিষেবার পরীক্ষায় ‘Persons with Benchmark Disabilities’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন।

21/05/2026

১০০ টা vacancy কিভাবে UR/SC/ST/OBC/EWS এর মধ্যে distribution হবে এটা তার ই List।

33% Reservation Women der jonno thakbe.....

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Kolkata