আসন্ন স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করার দাবিতে গণ-E MAIL ও X কর্মসূচী
আজ দুপুর ২ টো পর্যন্ত আপনারা mail করতে পারেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে ।
যাদের X অ্যাকাউন্ট আছে তারা ট্যাগ করে লিখুন ।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এই দাবি ছড়িয়ে দিন।
📧 ইমেল আইডি:
[email protected]
[email protected]
✏️ মেল করার সময় নীচে নিজের নাম এবং সাবজেক্ট উল্লেখ করুন।
Format for X -
SLST 2025: 9 years no recruitment. Freshers now forced to compete with experienced candidates as per new gazette,unfair for those with no prior chance. Update vacancies &
now!
Format for mail -
Subject: Demand for Updated Vacancy List & Increased Seats – SLST 2025
Respected Sir,
After nine years without teacher recruitment in West Bengal, thousands of qualified candidates are now forced to compete with experienced aspirants for a very limited number of seats. The published vacancies are not updated subject-wise and do not reflect the actual posts that have remained vacant over these years.
We therefore demand:
1. Immediate publication of an updated subject-wise vacancy list.
2. Increase in the number of seats for every subject.
3. Full transparency in the entire selection process.
This recruitment is the only hope for thousands of unemployed yet qualified youth. We urge you to take urgent action.
Yours faithfully,
.........................
West Bengal SLTST Aspirants
সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচিয়ে রাখতে প্রতি বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা(SSC-SLST) নিতে হবে এবং স্বচ্ছ ভাবে নিয়োগ করতে হবে।
📢 We’re Back Here! 📢
This page has always been part of our official network, and due to restrictions on our main page, we’re resuming activity here to stay connected with all our members and well-wishers.
✅ This page is official and managed by the same organization.
✅ We will continue sharing all updates, announcements, and events here.
✅ Please invite others to follow and stay connected.
- ADMIN ( WEST BENGAL NEW SSC SLST GROUP C/D EKATA MANCHA )
30/08/2024
শিক্ষা ,স্বাস্থ্য ,পাবলিক সার্ভিস কমিশন সহ সমস্ত সরকারি সংস্থা /দপ্তরে শূন্যপদগুলিতে দ্রুত স্বচ্ছভাবে নিয়োগ,কর্মসংস্থান বৃদ্ধি ও কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবিতে আগামী ৩রা সেপ্টেম্বর কলকাতার রাজপথে মহামিছিল সফল করুন । যোগাযোগ : 7908111593
25/02/2023
অবিলম্বে দীর্ঘ 7 বছরের দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে অবিলম্বে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে । একই সাথে সমস্ত স্কুলগুলিতে শিক্ষাকর্মী সহ অন্যান্য সমস্ত শূন্যপদে বিজ্ঞপ্তি সহ সচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । আমরা প্রতিদিনই মঞ্চে আছি , আপনারা আসুন । স্থান : শহীদ মিনার ।
05/07/2022
আজ পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে বিভিন্ন জেলাতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন কয়েক হাজার ছাত্র যুব । দাবি একটাই - *নতুন SSC বিজ্ঞপ্তি* । চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় আজ আশ্বাস দিয়েছেন দ্রুত স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশনের মধ্য দিয়ে সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ হবে ।
28/02/2022
আসুন সবাই ।
21/04/2021
বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন, প্রয়াত কবি শঙ্খ ঘোষ ।
' কবি শঙ্খ ঘোষের জীবনী '
শঙ্খ ঘোষ (৫ ফেব্রুয়ারি, ১৯৩২ ― ২১ এপ্রিল, ২০২১) একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। তিনি কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাসের উত্তরসূরী ছিলেন।
দ্রুত তথ্য: শঙ্খ ঘোষ, জন্ম ...
তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ২০১৬ খ্রিঃ লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান ,জ্ঞানপীঠ পুরস্কার। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি।
প্রাথমিক জীবন
শঙ্খ ঘোষ এর আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তার পিতা মনীন্দ্রকুমার ঘোষ এবং মাতা অমলা ঘোষ। তিনি বাংলাদেশের বর্তমান চাঁদপুরে জেলায় ১৯৩২ খ্রি ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বংশানুক্রমিকভাবে পৈত্রিক বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার বানারিপাড়া গ্রামে। শঙ্খ ঘোষ বড় হয়েছেন পাবনায়। পিতার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায় অবস্থান করেন এবং সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন। ১৯৬০ সালে মার্কিন যুক্তরাস্ট্রে আইওয়া রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়,শিমলাতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন।
গ্রন্হপঞ্জি
কাব্যগ্রন্থ
১. দিনগুলি রাতগুলি (১৯৫৬)
২. এখন সময় নয় (১৯৬৭)
৩. নিহিত পাতালছায়া (১৯৬৭)
৪. শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা (১৯৭০)
৫. আদিম লতাগুল্মময় (১৯৭২)
৬. মূর্খ বড় সামাজিক নয় (১৯৭৪)
৭. বাবরের প্রার্থনা (১৯৭৬)
৮. মিনিবুক (১৯৭৮)
৯. তুমি তেমন গৌরী নও (১৯৭৮)
১০. পাঁজরে দাঁড়ের শব্দ (১৯৮০)
১১.কবিতাসংগ্রহ -১ (১৯৮০)
১২. প্রহরজোড়া ত্রিতাল (১৯৮২)
১৩.মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে (১৯৮৪)
১৪.বন্ধুরা মাতি তরজায় (১৯৮৪)
১৫. ধুম লেগেছে হৃদকমলে (১৯৮৪)
১৬. কবিতাসংগ্রহ - ২ (১৯৯১)
১৭. লাইনেই ছিলাম বাবা (১৯৯৩)
১৮. গান্ধর্ব কবিতাগুচ্ছ (১৯৯৪)
১৯. শঙ্খ ঘোষের নির্বাচিত প্রেমের কবিতা (১৯৯৪)
২০. মিনি কবিতার বই (১৯৯৪)
২১. শবের উপরে শামিয়ানা (১৯৯৬)
২২. ছন্দের ভিতরে এত অন্ধকার (১৯৯৯)
২৩.জলই পাষাণ হয়ে আছে (২০০৪)
২৪. সমস্ত ক্ষতের মুখে পলি (২০০৭)
২৫. মাটিখোঁড়া পুরোনো করোটি (২০০৯)
২৬. গোটাদেশজোড়া জউঘর (২০১০)
২৭. হাসিখুশি মুখে সর্বনাশ (২০১১)
২৮. প্রতি প্রশ্নে জেগে ওঠে ভিটে (২০১২)
২৯. প্রিয় ২৫ : কবিতা সংকলন (২০১২)
৩০. বহুস্বর স্তব্ধ পড়ে আছে (২০১৪)
৩১. প্রেমের কবিতা (২০১৪)
৩২. শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ (২০১৫)
৩৩.শুনি নীরব চিৎকার (২০১৫)
৩৪. এও এক ব্যথা উপশম (২০১৭)
গদ্যগ্রন্থ
১. কালের মাত্রা ও রবীন্দ্রনাটক (১৯৬৯)
২. নিঃশব্দের তর্জনী (১৯৭১)
৩. ছন্দের বারান্দা (১৯৭২)
৪. এ আমির আবরণ (১৯৮০)
৫. উর্বশীর হাসি (১৯৮১)
৬. শব্দ আর সত্য (১৯৮২)
৭. নির্মাণ আর সৃষ্টি (১৯৮২)
৮.কল্পনার হিস্টোরিয়া (১৯৮৪)
৯. জার্নাল (১৯৮৫)
১০. ঘুমিয়ে পড়া এলবাম (১৯৮৬)
১১. কবিতার মুহূর্ত (১৯৮৭)
১২. কবিতালেখা কবিতাপড়া (১৯৮৮)
১৩. ঐতিহ্যের বিস্তার (১৯৮৯)
১৪. ছন্দময় জীবন (১৯৯৩)
১৫. কবির অভিপ্রায় (১৯৯৪)
১৬. এখন সব অলীক ক১৯৯৪)
১৭. বইয়ের ঘর (১৯৯৬)
১৮. সময়ের জলছবি (১৯৯৮)
১৯. কবির মর্ম (১৯৯৮)
২০. ইশারা অবিরত (১৯৯৯)
২১. এই শহর রাখাল (২০০০)
২২. ইচ্ছামতির মশা : ভ্রমণ (২০০২)
২৩. দামিনির গান (২০০২)
২৪. গদ্যসংগ্রহ ১-৬ (২০০২)
২৫. অবিশ্বাসের বাস্তব (২০০৩)
২৬. গদ্যসংগ্রহ - ৭ (২০০৩)
২৭. সামান্য অসামান্য (২০০৬)
২৮. প্রেম পদাবলী (২০০৬)
২৯. ছেঁড়া ক্যামবিসের ব্যাগ (২০০৭)
৩০. সময়পটে শঙ্খ ঘোষ : কবিতা সংকলন (২০০৮)
৩১. ভিন্ন রুচির অন্ধকার (২০০৯)
৩২. আরোপ আর উদ্ভাবন (২০১১)
৩৩. বট পাকুড়ের ফেনা (২০১১)
৩৪. গদ্যসংগ্রহ - ৮ (২০১৩)
৩৫. দেখার দৃষ্টি (২০১৪)
৩৬. আয়ওয়ার ডায়েরি (২০১৪)
৩৭. নির্বাচিত প্রবন্ধ : রবীন্দ্রনাথ (২০১৪)
৩৮. নির্বাচিত প্রবন্ধ : নানা প্রসঙ্গ (২০১৪)
৩৯. নির্বাচিত গদ্যলেখা (২০১৫)
৪০. গদ্যসংগ্রহ - ৯ (২০১৫)
৪১. হে মহাজীবন : রবীন্দ্র প্রসঙ্গ (২০১৬)
৪২. বেড়াতে যাবার সিঁড়ি (২০১৬)
৪৩. অল্প স্বল্প কথা (২০১৬)
৪৪. নিরহং শিল্পী (২০১৭)
৪৮.গদ্যসংগ্রহ-১০ (২০১৮)
৪৬. লেখা যখন হয় না (২০১৯)
৪৭.পরম বন্ধু প্রদ্যুমন (২০১৯)
৪৮. সন্ধ্যানদীর জলে : সংকলন (২০১৯)
ছোট ও কিশোরদের জন্যে লেখা
১. বিদ্যাসাগর (১৯৫৬)
২.সকালবেলার আলো (১৯৭২)
৩.শব্দ নিয়ে খেলা : বানান বিষয়ক বই {কুন্তক ছদ্মনামে লেখা }(১৯৮০)
৪. রাগ করো না রাগুনী (১৯৮৩)
৫. সব কিছুতেই খেলনা হয় (১৯৮৭)
৬. সুপারিবনের সারি (১৯৯০)
৭. আমন ধানের ছড়া (১৯৯১)
৮.কথা নিয়ে খেলা (১৯৯৩)
৯. সেরা ছড়া (১৯৯৪)
১০. আমন যাবে লাট্টু পাহাড় (১৯৯৬)
১১.ছোট্ট একটা স্কুল (১৯৯৮)
১২. বড় হওয়া খুব ভুল (২০০২)
১৩.ওরে ও বায়নাবতী (২০০৩)
১৪. বল তো দেখি কেমন হত (২০০৫)
১৫. অল্পবয়স কল্পবয়স (২০০৭)
১৬. আমায় তুমি লক্ষ্মী বল (২০০৭)
১৭. শহরপথের ধুলো (২০১০)
১৮. সুর সোহাগী (২০১০)
১৯. ছড়া সংগ্রহ (২০১০)
২০. ছোটদের ছড়া কবিতা (২০১১)
২১. ইচ্ছে প্রদীপ (২০১৪)
২২.ছোটদের গদ্য (২০১৭)
২৩. আজকে আমার পরীক্ষা নেই (২০১৮)
বক্তৃতা / সাক্ষাৎকার ভিত্তিক সংকলন
১. অন্ধের স্পর্শের মতো (২০০৭)
২.এক বক্তার বৈঠক : শম্ভু মিত্র (২০০৮)
৩. কথার পিঠে কথা (২০১১)
৪. জানার বোধ (২০১৩)
৪.হওয়ার দুঃখ (২০১৪)
অগ্রন্থিত রচনা সংকলন
১. মুখজোড়া লাবণ্য (২০০৯)
২.অগ্রন্থিত শঙ্খ ঘোষ (২০১৭)
পুরস্কার
১৯৭৭ খ্রিঃ "মূর্খ বড়, সামাজিক নয়" নরসিংহ দাস পুরস্কার।
১৯৭৭ খ্রিঃ "বাবরের প্রার্থনা" র জন্য সাহিত্য একাদেমি পুরস্কার।
১৯৮৯ খ্রিঃ "ধুম লেগেছে হৃদকমলে" রবীন্দ্র পুরস্কার
সরস্বতী পুরস্কার "গন্ধর্ব কবিতাগুচ্ছ"
১৯৯৯ খ্রিঃ "রক্তকল্যাণ" অনুবাদের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার
১৯৯৯ খ্রিঃ বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম পুরস্কার
২০১১ খ্রিঃ ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার।
২০১৬ খ্রিঃ জ্ঞানপীঠ পুরস্কার
12/03/2021
শিক্ষক নিয়োগ ছাড়া যে সমস্ত পদে এখনো ফর্ম পূরণ চলছে ।
02/03/2021
𝐒𝐋𝐓𝐒𝐓 𝐓𝐄𝐓/𝐏 𝐓𝐄𝐓 𝐆𝐊
SUBJECT : BIOLOGY/LIFE SCIENCE
***IMPORTANT QUESTIONS***
28/02/2021
জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছরে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ দিনটিকে প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর রামন এফেক্ট-এর আবিষ্কারের সম্মানে ভারতে পালন করা হয় । ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারিতে রামন এই পরিঘটনা আবিষ্কার করেছিলেন ।
২০২১ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) - ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যত: শিক্ষায় দক্ষতা ও কাজের উপর প্রভাব
25/02/2021
𝐒𝐋𝐓𝐒𝐓 𝐓𝐄𝐓/𝐏 𝐓𝐄𝐓 𝐆𝐊
SUBJECT : ENGLISH
***200 COMMON PHARSAL VERBS***
21/02/2021
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবীতে ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে ঢাকায় আয়োজিত মিছিল । মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা বাঙালি জাতির এক অনবদ্য সৃষ্টি। পৃথিবীতে আর কোনো জাতি নেই যারা ভাষার জন্য এত ত্যাগ স্বীকার করেছে । বর্তমান বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Kolkata