12/05/2026
একাদশ শ্রেণিতে ভর্তির বিভাগভিত্তিক বিষয়গুলি দেওয়া হলো 👇
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sinthi Ramakrishna Sangha Vidyamandir, High School, 76B, Kalicharan Ghosh Road, KOLKATA.
12/05/2026
একাদশ শ্রেণিতে ভর্তির বিভাগভিত্তিক বিষয়গুলি দেওয়া হলো 👇
08/05/2026
ভবিষ্যত জীবন তোমাদের আরও সফল হোক
শুভেচ্ছা ও অভিনন্দনসহ
সিঁথি রামকৃষ্ণ সঙ্ঘ বিদ্যামন্দির
26/03/2026
আজ (19/03/2026)আমাদের বিদ্যামন্দিরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পাইকপাড়া 'মোহিত মৈত্র মঞ্চে'।
অনুষ্ঠান শুরু হয়েছিল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক ড: দীপঙ্কর ঘোষ মহাশয়ের সহযোগিতায় বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় খগেন্দ্র চন্দ্র দে মহাশয়ের ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধান স্বামী সুরাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিদ্যামন্দিরের প্রাক্তন ছাত্র সুদূর কানাডা নিবাসী শ্রী মুকুল প্রামাণিক মহাশয়,তাঁরই আর্থিক সহযোগিতায় 2025 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিদ্যামন্দিরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী শিক্ষার্থীদের দেওয়া হলো যথাক্রমে দশ হাজার, আট হাজার, ছয় হাজার ও চার হাজার টাকা আর্থিক পুরস্কার। এরসাথে পঞ্চম থেকে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো।
2026 সালের উচ্চমাধ্যিক পরীক্ষার ছাত্রছাত্রীদের দেওয়া হলো বিদায় সম্বর্ধনা।
এছাড়া ছিল বিদ্যামন্দিরের শিক্ষার্থীদের নিবেদিত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মূল আকর্ষণ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য - 'বাল্মিকী প্রতিভা'।
22/02/2026
অমর একুশ
২১শে ফেব্রুয়ারি এক গৌরবময় ও স্মরণীয় দিন। এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা শহরে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা আন্দোলন করেন। পুলিশের গুলিতে অনেক সাহসী তরুণ শহীদ হন। তাঁদের আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা তার ন্যায্য মর্যাদা পায়। পরে UNESCO ১৯৯৯ সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষার মর্যাদা রক্ষার শপথ নেওয়ার দিন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর দিন।
19/02/2026
আজ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি পূজা। ফাল্গুনী শুক্লা দ্বিতীয়াতে চারিদিকে আনন্দের বন্যা। এই মাহেন্দ্রক্ষনে দিব্যত্রয়ীর চরণ কমলে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। তাঁদের আশীর্বাদ বর্ষিত হোক আমাদের উপর - এই প্রার্থনা । মহাসমারোহে বিদ্যালয়ে পালিত হল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম উৎসব । ঠাকুরের প্রিয় খিচুরী ও পরমান্ন প্রসাদ বিদ্যালয়ের জীবন্ত গদাধরদের খাওয়ানো হলো । জগন্নামাতার কাছে প্রার্থনা করি তাদের জীবন উঠুক ভরে হাসি-গানে-হিল্লোলে আর নির্মল ভালোবাসায় ।
শ্রদ্ধা নিবেদনে : সিঁথি রামকৃষ্ণ সঙ্ঘ বিদ্যামন্দির।
25/01/2026
সিঁথি রামকৃষ্ণ সঙ্ঘ বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় স্বর্গীয় খগেন্দ্র চন্দ্র দে মহাশয়ের মৃত্যুবার্ষিকীতে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় মাননীয় ডঃ দীপঙ্কর ঘোষ মহাশয়, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ আজ যথাযথ সম্মানের সাথে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন।
23/01/2026
বাগদেবীর আরাধনায় বিদ্যামন্দির পরিবার
14/01/2026
৪২-তম জাতীয় যুব দিবস
স্বামীজীর ভাবধারাকে পাথেয় করে এগিয়ে চলার অঙ্গীকার করার দিন । ছাত্র-ছাত্রীদের তাঁর আদর্শে উদ্বুদ্ধ করে দেশের ও দশের কল্যাণে ব্রতী করার দিন ।
রামকৃষ্ণ মিশন আয়োজিত অনুষ্ঠানে (বেলুড় মঠ) অংশগ্রহণের জন্য আমরা সম্মানিত , আমরা কৃতজ্ঞ ।
মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে, তার বিকাশই ধর্ম।
ধর্ম এমন একটি ভাব-যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে ।
ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা। সৎ হওয়া আর সৎ কর্ম করা-এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম।
পরধর্ম বা পরমতের প্রতি শুধু দ্বেষভাবশূন্য হলেই চলবে না, আমাদেরকে ওই ধর্ম বা মতকে আলিঙ্গন করতে হবে; সত্যই সকল ধর্মের ভিত্তি।
কারও নিন্দা করো না, সাহায্য করতে পার তো কর; যদি না পার, হাত গুটিয়ে নাও; সকলকে আশীর্বাদ কর, সকলকে নিজ নিজ পথে চলতে দাও।
পরোপকারই ধর্ম, পরপীড়নই পাপ।
- স্বামী বিবেকানন্দ
আজ ৪২-তম জাতীয় যুব দিবস, স্বামীজীর ভাবধারাকে পাথেয় করে এগিয়ে চলার অঙ্গীকার করার দিন । ছাত্র-ছাত্রীদের তাঁর আদর্শে উদ্বুদ্ধ করে দেশের ও দশের কল্যাণে ব্রতী করার দিন ।
রামকৃষ্ণ মিশন আয়োজিত অনুষ্ঠানে (বেলুড় মঠ) অংশগ্রহণের জন্য আমরা সম্মানিত , আমরা কৃতজ্ঞ ।