Lectures of Swami Sarvapriyananda

Lectures of Swami Sarvapriyananda "Lectures of Swami Sarvapriyananda" is a Fan Page for sharing Maharaj's speeches and thoughts.
(2)

জয় রামকৃষ্ণ 🌼🙏
18/08/2026

জয় রামকৃষ্ণ 🌼🙏

At the World Yoga Festival 2026. 🕉️🙏
12/08/2026

At the World Yoga Festival 2026. 🕉️🙏

Rev. Swami Sarvapriyananda Ji Maharaj at the World Yoga Festival 2026. 🕉️🙏

📸 Beautifully captured by Emily Endean

আমার মনে হয়, আমাদের সমাজের যে একটি সনাতন গঠন-ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস-এর একটি বড় মনস্তাত্ত্বিক দিক আ...
12/08/2026

আমার মনে হয়, আমাদের সমাজের যে একটি সনাতন গঠন-ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস-এর একটি বড় মনস্তাত্ত্বিক দিক আছে। এই তত্ত্ব মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে-ছাত্রাবস্থা, গৃহস্থের জীবন, প্রৌঢ়ত্ব কাটিয়ে গিয়ে শেষে মানুষকে সমাজ, স্বজন, সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে অন্তর্মুখ হতে বলে এই গঠন। বানপ্রস্থ অবধি স্বামী-স্ত্রীর একসঙ্গে থাকা চলে, সন্ন্যাসে কিন্তু একদম একাকী থাকতে হয়। ভেবে দেখলে, এই যে নিঃসঙ্গতা, একাকিত্ব-তা কিন্তু নিতান্ত খারাপ জিনিস নয়, বরং অনেকাংশে তা আমাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার দাবি রাখে। ভাবনাটা কিছুটা এরকম যে, একটা সময়ের পর জগৎ থেকে আমি সরে দাঁড়াব;তখন আমার সম্বল শুধু এবং শুধুমাত্র আমার ঈশ্বর, আর কিছু নয়। কখন আমার সঙ্গে কথা বলতে লোক আসবে, সেজন্য হাঁ করে বসে থাকা নেই; কেউ ফোন করবে, তার জন্য অপেক্ষা নেই। সুতরাং, মনের এবং বাইরের পরিবেশ-পরিস্থিতির ওপর যে নির্ভরতা এতদিন ছিল, তার থেকে মুক্তি পাওয়া যায়। অথচ, বর্তমানে এটুকুও বিশেষ কারো মধ্যে দেখা যায় না। কিন্তু ভেবে দেখুন, যাকে আপনি ধরেই রাখতে পারবেন না, তাকে জোর করে টেনে রেখে কি কোনো লাভ আছে? বিদেশের চেয়েও ভারতে এটি বেশি দেখা যায়। ছেলেমেয়ে বড় হয়েছে, তাদের নিজেদের পরিবার হয়েছে, কিন্তু বাবা-মায়েরা তাদের ছেড়ে বেরিয়ে পুরোপুরি আসতে পারছেন না-নানা অনুষঙ্গে নিজেদের যুক্ত রেখে তাঁরা যেন বাঁচার উদ্দেশ্য খুঁজতে থাকেন।

📙 বেদান্ত যাপন
✍️ স্বামী সর্বপ্রিয়ানন্দ

॥ श्रीरामकृष्णार्पणमस्तु ॥
12/08/2026

॥ श्रीरामकृष्णार्पणमस्तु ॥

পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষাব্যবস্থায় এক নতুন আশার সূচনা
পশ্চিমবঙ্গ সরকারের School Education Department-এর বিজ্ঞপ্তি অনুযায়ী,
স্বামী আত্মপ্রিয়ানন্দজী মহারাজ,
স্বামী শাস্ত্রজ্ঞানন্দজী মহারাজ,
স্বামী তত্ত্বসারানন্দজী মহারাজ, এবং
প্রফেসর রম্যা তারাকাদ ভেঙ্কটেশ্বরন 🙏
—কে West Bengal Central School Service Commission-এর সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

তিন বিদগ্ধ সন্ন্যাসীর উপস্থিতিতে আমাদের রাজ্যের বিদ্যালয় ও শিক্ষাব্যবস্থার হৃত-গৌরব পুনরুদ্ধারের প্রত্যাশায়। 🙏

॥ श्रीरामकृष्णार्पणमस्तु ॥

(কমেন্ট বক্সে মূল অর্ডার কপি দেওয়া হল)

জয় রামকৃষ্ণ 🕉️🙏
06/08/2026

জয় রামকৃষ্ণ 🕉️🙏

বারাণসীতে রামকৃষ্ণ মিশনের যে হাসপাতাল আছে, সেখানকার এক মহারাজের কথা বলি। অবশ্য আমার সঙ্গে তাঁর প্রত্যক্ষ সাক্ষাৎ কখনো হয়নি, অন্য এক প্রবীণ সন্ন্যাসীর কাছে আমি এই ঘটনা শুনেছি। বেশকিছু বছর আগেকার কথা-বারাণসীতে সেই মহারাজের কাছে ব্যক্তিগত নানা সমস্যার কথা নিয়ে তরুণ সন্ন্যাসীরা উপস্থিত হতেন। মহারাজ তাঁদের বলতেন, "তোমরা যে কী এত সমস্যার কথা বল আমি বুঝি না। রাগ, লোভ, ইচ্ছা সন্ন্যাসজীবনের নানা সঙ্কট-কী এসব? আমি যখন তোমাদের বয়সে সন্ন্যাসী হয়ে প্রথম এই হাসপাতালে এলাম, সকাল থেকে রাত অবধি আমাদের কাজ ছিল অসংখ্য রোগীর সেবা করা-তাঁদের কষ্ট, যন্ত্রণা যেটুকু সম্ভব লাঘব করতেই হবে। আমাদের মতো তরুণ সন্ন্যাসীদের তখন দম ফেলার সময় থাকত না। সারাদিন ধরে হাসপাতালে অক্লান্তভাবে শুধু কাজ আর কাজ! বিকালের দিকে খাওয়ার সময় পেলে এক বার আসতাম, কখনো সেটুকুও সময় পেতাম না; বা এতই দেরি হয়ে যেত যে, কোনোমতে ঐ রেখে দেওয়া ঠান্ডা খাবার নাকে-মুখে গুঁজে আবার কাজে ছুটতাম। বেশিরভাগ দিনই সন্ধ্যার প্রার্থনায় যাওয়ার সময় থাকত না। সব কাজকর্ম সেরে, রাতে সামান্য কিছু খেয়ে অবশেষে যখন শুতাম-সুইচ অফ করে দিলে আলো যেমন এক মুহূর্তে নিভে যায়, আমার ঘুমও ঠিক ওভাবেই এসে যেত। দিনের পর দিন এই কাজের মধ্য দিয়ে আমার জীবনের চল্লিশটি বছর কেটে গেল, কই এক বারের জন্যও তো তোমরা যেসব সমস্যার কথা বলছ, তা অনুভব করার অবকাশ আমি পেলাম না!" ভাবতে পারছেন, নিজের যাবতীয় ক্ষুদ্রাতিক্ষুদ্র, তুচ্ছ সমস্যা থেকে মুক্ত এমন একটি কর্মব্যস্ত জীবন কত বড় আশীর্বাদ!

📙 বেদান্ত যাপন
✍️ স্বামী সর্বপ্রিয়ানন্দ 🙏

Hon'ble Prime Minister Shri Narendra Modi with Most Revered Srimat Swami Gautamananda Ji Maharaj in the inauguration of ...
02/08/2026

Hon'ble Prime Minister Shri Narendra Modi with Most Revered Srimat Swami Gautamananda Ji Maharaj in the inauguration of Viveka Smaraka at Sri Ramakrishna Ashrama, Mysuru.

A memorable moment where the timeless ideals of Swami Vivekananda continue to inspire the nation.

Hon'ble Prime Minister Shri Narendra Modi with Most Revered Srimat Swami Gautamananda Ji Maharaj in the inauguration of Viveka Smaraka at Sri Ramakrishna Ashrama, Mysuru.

A memorable moment where the timeless ideals of Swami Vivekananda continue to inspire the nation.

❤️
01/08/2026

❤️

প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ নির্মিত একখণ্ড (Monolithic) মার্বেল পাথরের ১৮ ইঞ্চি উচ্চতার শ্রীশ্রীস্বামী বিবেকানন্দের মূর্তিটি শীঘ্রই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে।

নিজের সামাজিক মাধ্যমে অরুণ যোগীরাজ জানিয়েছেন, এই শিল্পকর্ম নির্মাণের দায়িত্ব দেওয়ার জন্য তিনি রামকৃষ্ণ মঠের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তাঁর ভাষায়, স্বামী বিবেকানন্দের চিরন্তন আদর্শকে শিল্পের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ পাওয়া তাঁর কাছে এক বিরাট সম্মান ও বিনয়ের বিষয়।

স্বামীজীর আদর্শ আজও ভারতকে এবং সমগ্র বিশ্বকে শক্তি, আত্মবিশ্বাস ও মানবসেবার পথে অনুপ্রাণিত করে চলেছে। এই মূর্তি সেই চিরন্তন প্রেরণারই এক সুন্দর শিল্পরূপ।

🙏 স্বামীজীর বাণী ও আদর্শ আরও বহু হৃদয়ে আলো জ্বালিয়ে যাক।

"রামকৃষ্ণ-সঙ্ঘ শুধু সাধু-ব্রহ্মচারীদের নিয়ে নয়, শুধু দীক্ষিত ভক্তদের নিয়ে নয়, যারাই শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রীমা ও স্বাম...
24/07/2026

"রামকৃষ্ণ-সঙ্ঘ শুধু সাধু-ব্রহ্মচারীদের নিয়ে নয়, শুধু দীক্ষিত ভক্তদের নিয়ে নয়, যারাই শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রীমা ও স্বামীজীর ভাবাদর্শে বিশ্বাসী ও অনুরাগসম্পন্ন তাঁদের সকলকে নিয়েই এই সঙ্ঘ এবং সেই বিরাট সমষ্টিই প্রকৃত সঙ্ঘ শরীর।"

– স্বামী বীরেশ্বরানন্দ
এক দিব্য জীবন (পৃষ্ঠা ৮৯)

18/07/2026

পুরীধামে অবস্থানকালে স্বামী তুরীয়ানন্দ একদিন ৺জগন্নাথদেব দর্শনে যান। অরুণ স্তম্ভের পাশ দিয়া তিনি সিঁড়িতে উঠিতেছিলেন। এমন সময় দেখিলেন সিঁড়ির অন্য পাশ দিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামিতেছেন। গলায় ফুলের মালা এবং দেহে সাধারন জামাকাপড়। ঠাকুরকে দেখিবামাত্রই তিনি ছুটিয়া গিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। কিন্তু যখন তিনি প্রণামান্তে ঠাকুরের পদস্পর্শ করিবার জন্য হাত বাড়াইলেন তখন ঠাকুর অদৃশ্য হলেন! ইহাতে তাঁহার চমক ভাঙ্গিল। মনে পড়িল ঠাকুর তো সশরীরে নাই! যাঁহাকে তিনি দর্শন করিতে মন্দিরের যাইতেছিলেন তিনি পূর্বেই তাঁহাকে কৃপাপূর্বক দর্শন দিলেন। হরি মহারাজ অনুভব করিলেন ৺জগন্নাথদেবই রামকৃষ্ণরূপে অবতীর্ণ হইয়াছিলেন। এই জন্যই বোধহয় ঠাকুর পুরী যান নাই। তিনি বলিতেন, পুরী গেলে তাঁহার শরীরত্যাগ হইবে।

– স্বামী তুরীয়ানন্দ (জীবনী) - স্বামী জগদীশ্বরানন্দ।

#রামকৃষ্ণ

18/07/2026

প্রত্যক্ষদর্শী হরিপদবাবু জানিয়েছেন : “মাহেশে লোকের ভিড় দেখে তাঁকে (ঠাকুর শ্রীরামকৃষ্ণকে) দোতলায় রাখা হল। বাড়িটি ত্রিতল [বর্তমানে বাড়িটির অস্তিত্ব নেই];... দোতলার বারান্দায় দাঁড়িয়ে তিনি রথ দেখছেন। বলরাম সুভদ্রা, জগন্নাথ তিন ঠাকুর রথে উঠলেন-শাঁখ কাঁসর ঘণ্টা বাজনা সঙ্গে সঙ্গে বাজতে লাগল-চারিদিকে হরিধ্বনি। ঠাকুর একেবারে নিচে নেমে ফটকের দরজার সামনে এসে দাঁড়ালেন। ভিড় আগলাবার জন্য আমরা সম্মুখে দাঁড়িয়েছিলাম। রথ টানবার জন্য গৌড়গয়লারা এসে রথের দড়ি ধরেছে-টান পড়বে-যাত্রীরাও দড়ি ধরেছে এমন সময় ঠাকুর আমাদের ঠেলে ছিটকে তীরের মতো রথের দিকে ছুটে গেলেন। আমরা পেছনে ছুটে চললাম। এদিকে ঠাকুর একেবারে ভিতরে রথের চাকার কাছে জোড় হাতে জগন্নাথ দর্শন করে চোখের জলে ভাসছেন। আমরা কাছে গিয়েও ভিড় ঠেলে ভিতরে যেতে পারছি না। প্রায় জন পঞ্চাশ গৌড়গয়লারা যারা রথ টানে একেবারে ভিতরে ঠাকুরকে ঘিরে দাঁড়াল। রথটানা স্থগিত হল। আমরা নিকটেই দেখছি-ঠাকুর যুক্তকরে বলছেন 'তুহু জগন্নাথ জগতে কহায়সি। জগবাহির নহি মুঞি ছার। প্রভু তুমি জগন্নাথ-জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া।' সে অপূর্ব ভাব!”

‘উদ্বোধন' পত্রিকা (আশ্বিন ১৩৬৩), ৫৮ বর্ষ
৯ম সংখ্যা, পৃঃ ৫৫২-৫৫৩

#রামকৃষ্ণ #রথযাত্রা

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lectures of Swami Sarvapriyananda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category