Jini - Paramita

Jini - Paramita Keeping the goal, keeping the energy, in front of you moving forward.

সময় থাকলে একটু পড়বেন 🖤✨🕛 সাল ২০৮০ 🕛বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি । বেড বক্সের উপর থেকে চশমাটা হাতরে নিলাম আর খা...
06/06/2023

সময় থাকলে একটু পড়বেন 🖤✨

🕛 সাল ২০৮০ 🕛
বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি । বেড বক্সের উপর থেকে চশমাটা হাতরে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনীর ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি, ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদুন তুমি ! বসো বসো। আমি টিউশনে যাবো। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না। অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং, ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যাস্ত থাকতো। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে ৮৬৭৮ টা ম্যাসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না। সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল ৪৭৮৮ জন। কিন্তু এখন চ্যাট লিস্টে আছে ২৮ জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়ত ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের ম্যাসেজ। বন্ধু শরীরটা ভালো নেই। বেশিদিন হয়ত বাঁচব না। ম্যাসেজটা ছিল ৫ বছর আগে। খবর পেয়েছি ৪ বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টিও ৯ বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিং গুলো পড়ে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা, আড্ডা এ সবই পড়ে আছে। ওদের অধিকাংশইই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার ম্যাসেজ। হ্যা আমার সেই পুরোনো "একতরফা" ভালোবাসা। ওর কোন খবরই জানি না। কত ভালোবাসতাম দুজন দুজনকে। কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি । আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটায় ঢুকলাম লাস্ট পোস্ট ছিল ১৬ বছর আগে। তার নাতনীর সাথে ছবি। আরো একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, মেয়ে, ছেলে আর নাতী- নাতনী। খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম - চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া, পড়নে লাল শাড়ী ছিল , ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য। কিন্তু এখন এই ছবি গুলোতে সাদা শাড়ি পড়া, চুলগুলো সব সাদা। কিছু কিছু আবার মেহেদী দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রীনে নিজের ছবিটা দেখলাম। হ্যা আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলত, বুড়ো দাদু। আচ্ছা ও কি আজও বেচে আছে ? জানি না ! ওর আইডিটায় শেয়ার করা একটা পোস্ট পেলাম। একজন ওর আইডির স্ক্রীনশট দিয়ে লিখেছে, এই দাদী গতকাল আনুমানিক বিকেল ৫ টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন , উনি যেনো সর্গ লাভ করেন এই আমার পার্থনা। পোস্ট পড়েই থমকে গেলাম। পাঁচ বছর আগের পোস্ট। ও মারা গেছে তাহলে ? হায়রে !. কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়া দিনগুলো। অজান্তেই চোখের কোনে পানি এলো। এরপর পরিচিত ফ্রেন্ডদের আইডিটা দেখছিলাম। ওদের আইডিটা এখনো প্রানবন্ত। কিন্তু ওরা প্রানবন্ত না। অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলিফি আপলোড দিত ও ২০ বছর আগে ক্যান্সারে মারা গেছে। খবর শুনে দেখতে গেছিলাম। মজার মজার জোক্স পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না। লেখক ফ্রেন্ডটা ৮ বছর আগেও একটা পোস্ট দিয়েছে ওর ছেলে ওকে বৃদ্ধা আশ্রমে ফেলে এসেছে এই নিয়ে। ওর সাথে যোগাযোগ নেই। এরপর আমার আইডিটায় গেলাম। এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না। এইতো অনেক কষ্ট খুঁজে পেয়েছি ৩৩ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম। সেই খানকার কয়েকটা পিক। আরো প্রিভিয়াস পোস্টগুলো পড়ে কখনো হাসলাম। কখনো কাঁদলাম।
হঠাৎ নাতনী ডাক দিল দাদু আমি রেডি। টিউশনে যাব। ল্যাপটপ দাও।
আমি: ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি?
নাতনী: আরে তুমি আদি যুগের মানুষ বোঝো না? আমরা তো ভার্চুয়াল ক্লাস করি।
আমি: ওহ! তা বই খাতা লাগে না?
নাতনী: ধূর! কি বল? ক্লাস করতে বই খাতা লাগে?
আমি: ওহ! লাগে না?
নাতনী: তোমাদের সময় লাগতো?
আমি: হ্যা লাগতো তো। তবে তখন আমরা বইয়ে পড়তাম দেশে ভার্চুয়াল ক্লাস হবে।
নাতনী: হা হা হা। টিউশনে খাতা - কলম লাগতো! দারুন ফানি! আচ্ছা আমি যাই টিউশন শেষে তোমাদের কালের গল্প শুনবো।
হ্যা এখনকার আধুনিক আমরা ২০৮০ সালের আদিম আমরা। আমাদেরও ওই যুগের ছেলে মেয়েরা আদি কালের মানুষ বলবে।

"জানিনাা ২০৮০ সাল পর্যন্ত বাঁচবো কি না ! 😅
যদি বেঁচে থাকি তাহলে টাইমলাইন এ এসে লেখাটা আরো একবারের জন্য পড়বো 🙂❤️, আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করবো"।

Jini Hazra
Jini - Paramita

16/03/2023

আমিও তো চাই বুকের ভিতরে আমাকেও কেউ গুছিয়ে রাখুক যেমন কখানা হাড়ের নীচে একটা হৃদয় খুব যত্নে থাকে। ♥

15/02/2023

নিজের কাজে এতোটাই ডুবে যাও যে, বাকি ফালতু কিছু ভাবার মতো আজুড়ে সময়ই হাতে থাকবে না।❤️
Real sound of nature✨
without edit & filter


Jini Hazra

✨গতবছর নভেম্বরে পাশে ছিলো, এবছর নভেম্বরেও পাশে আছে ; এমন একজন মানুষ আপনার জীবনে থাকলে আপনি সত্যিই অনেক ভাগ্যবান!মানুষটাক...
12/11/2022

✨গতবছর নভেম্বরে পাশে ছিলো, এবছর নভেম্বরেও পাশে আছে ; এমন একজন মানুষ আপনার জীবনে থাকলে আপনি সত্যিই অনেক ভাগ্যবান!
মানুষটাকে যত্ন করে, ভালোবেসে আগলে রাখুন.!✨

28/08/2022

✨কবিতা আমার হৃদস্পন্দনে সুর সেধেছিল সেদিন,
কবিতা আমার কনীনিকা হয়ে, দৃষ্টি করেছে রঙিন,
কবিতা আমার উপশিরাভেদী তেজস্বী সৎ সাহস,
কবিতা কখনও রক্তে গড়া নারী, কিংবা পুরুষ
কবিতা তোমার প্রাণ আছে বলে রোজ অমর হন রবি,
প্রাণ আছে তাই, রোজ জন্মায় শত শত কোটি কবি।
কবিতা তুমি প্রতিবাদী বলে কলমেরা আশাবাদী,
কবিতা তুমি বসন্ত শেষে, ব্যর্থ প্রেমের সাথী।।

কবিতা এখন বিদ্রোহী হয়ে নতুন পথের দিশারী,
কাব্যিক মন অনুসন্ধিৎসু, "ধর্ম নির্ভেদ পূজারী"।
রাজনীতি কত তোমার শ্বাসে বুনেছে বিষের জালি
কবিতা তবুও চির প্রত্যূষে সাজাবে কবির ডালি ।।✨

সেজে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ 💝🎉✨ছবি ~ সংগৃহীত
15/08/2022

সেজে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ 💝🎉✨
ছবি ~ সংগৃহীত

15/08/2022

আজকের এই দিনে সবার কাছে একটাই অনুরোধ দিনের শেষে ভারতের জাতীয় পতাকা রাস্তায় বা ড্রেনে যেন না ফেলা হয়.. প্রত্যেকবার ১৫ আগস্ট এ দিনের শেষে ছোটো ছোটো পতাকা রাস্তায় এবং ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখা যায়..যা সত্যি অনেক খারাপ লাগে দেখতে..কেউ রাস্তায় বা ড্রেনের মধ্যে পতাকা ফেলবেন না, আর আপনার সামনে যদি কেউ রাস্তার মধ্যে পতাকা ফেলে তাঁকেও বারণ করবেন যেন যেখানে খুশী সেখানে ভারতের জাতীয় পতাকা না ফেলে দেয় 🙂🙏

HAPPY INDEPENDENCE DAY

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

15/08/2022

দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপনে গোটা পশ্চিমবঙ্গ সেজে উঠেছে নতুন সাজে 🎉🥰🎉

Address

Kolkata
700011

Alerts

Be the first to know and let us send you an email when Jini - Paramita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jini - Paramita:

Shortcuts

Share

Category