Mowamari Tattanath Vidyapith

Mowamari Tattanath Vidyapith PLEASE POST THE MATTERS RELATED TO SCHOOL ADMINISTRATION , EDUCATION, CULTURE ETC. NO POLITICALY BIASED MATTERS BE POSTED A GOVT. MOWAMARI , DIST. ONLY .

AIDED SECONDARY SCHOOL ( XII CLASS) RECOGNISED BY W.B.B.S.E. & W.B.C.H.S.E. THIS IS THE OFFICIAL FACEBOOK ACCOUNT OF MOWAMARI TATTANATH VIDYAPITH,
P.O. COOCH BEHAR-736134 ( PHONE - 03582-27545) . PLEASE TAG THE MATTERS RELATED TO SCHOOL ADMINISTRATION ,
EDUCATION , CULTURE ETC. NO POLITICALY BIASED MATTERS BE
TAGGED IN IT.

চন্দ্রযান-৩ এর এই সাফল্য ও সাম্প্রতিক কালের ISRO-র অভূতপূর্ব উন্নতির পর আপনি হয়তো ভাবছেন যে আপনার সন্তানও যদি এর অংশ হ'ত...
24/08/2023

চন্দ্রযান-৩ এর এই সাফল্য ও সাম্প্রতিক কালের ISRO-র অভূতপূর্ব উন্নতির পর আপনি হয়তো ভাবছেন যে আপনার সন্তানও যদি এর অংশ হ'ত! বিভিন্ন জায়গা থেকে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ছে তারা তো ওখানে যেতেই পারে, কিন্তু শুরু থেকেই ওদের সুপারভিশন ও মোটোতে পড়তে চাইলে, যেখান পরবর্তীতে খুব 'সহজেই' শুধু ISRO নয় NASA বা স্পেসX এরও অংশ হওয়া যায়,তা হ'ল IIST।

(Indian Institute of Space Science and Technology)

শুধুমাত্র মহাকাশ নিয়ে এশিয়ার প্রথম ইন্সটিটিউশন যা কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। ২০০৭ সালে যার উদ্বোধন হয়। এখান থেকে পাশ করলে ISRO- র স্পেস সায়েন্টিস্ট হওয়া যায়। এটি ভারত সরকারের Department of Space এর অধীনে এবং পুরো সেট আপটিই ISRO-র করা।

এখানে B.Tech,M.Tech এবং Ph.D. ডিগ্রী করানো হয়।

এখানে যা যা পড়ানো হয়...
১. 4-Year B.Tech. (Aerospace Engineering)(৬৬টি সিট)

২. 4-Year B.Tech. ((Electronics and Communication Engineering (Avionics))(৬৬টি সিট)

৩. 5-Year Dual Degree (Master of Science /Master of Technology)(২২টি সিট)

এই ডুয়েল ডিগ্রীর ক্ষেত্রে ৫ বছর পর স্টুডেন্টদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের বি.টেক. ডিগ্রী ও তার স্পেশালাইজেশন অনুযায়ী নীচের সাব্জেক্টগুলিতে M.Sc. বা M.Tech. ডিগ্রী দেওয়া হয়-

১. M.Sc. in Astrophysics and Astronomy

২. M.Sc. in Solid State Physics

৩. M.Tech. in Earth System Science

৪. M.Tech in Optical Engineering

ডুয়েল ডিগ্রীর ক্ষেত্রে কেউ নিজে থেকেই "exit" করতে পারবেনা ৬টি সেমেস্টারের পর শুধুমাত্র বি.টেক. ডিগ্রী নেওয়ার আশায়। কিন্তু তার প্রগ্রেস খারাপ হলে বোর্ড অফ ম্যানেজমেন্ট ও অ্যাকাডেমিক কাউন্সিলের বিবেচনা এবং পরামর্শে ডিরেক্টরের সিদ্ধান্তে তাকে মাস্টার্সে প্রমোট না করিয়ে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের বি.টেক. ডিগ্রী দিয়েই ছেড়ে দিতে পারে।

বর্তমানে বি.টেক. ডিগ্রীতে ভর্তির জন্য JEE-Advanced পরীক্ষার র‍্যাঙ্ক আর এম.টেক.-এ সরাসরি ভর্তির জন্য GATE পরীক্ষার র‍্যাঙ্ক দেখা হয়। Ph.D. করতে গেলে CSIR -NET ছাড়াও নিজেরা ইন্টার্ভিউ /লিখিত পরীক্ষা নেয়।

যদিও ২০০৭-০৯ পর্যন্ত এরা IIT-JEE র‍্যাঙ্ক দেখতো এবং ২০১০-১২ পর্যন্ত এরা নিজেরা এন্ট্রান্স (ISAT) নিত।

তাহলে আপনার সন্তানকে ভারতের এই স্বপ্নের প্রতিষ্ঠান এবং গর্বের প্রকল্পগুলির অংশ হিসেবে দেখতে চাইলে JEE Advanced এর জন্য আজ থেকে প্রস্তুত করতে পারেন।

08/02/2023
08/02/2023
Some glimpses of Annual Sports 2023
08/02/2023

Some glimpses of Annual Sports 2023

বিদ্যাং দেহি নমস্তুতে..🙏
26/01/2023

বিদ্যাং দেহি নমস্তুতে..🙏

সরস্বতী পূজার  প্রস্তুতি চলছে..সবার আমন্ত্রণ রইলো।  🙏
25/01/2023

সরস্বতী পূজার প্রস্তুতি চলছে..
সবার আমন্ত্রণ রইলো। 🙏

Address

Koch
736134

Telephone

+913582274545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mowamari Tattanath Vidyapith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mowamari Tattanath Vidyapith:

Shortcuts

Share

Category