Arjuni Palli Unnayani Gyan Mandir H.S

Arjuni Palli Unnayani Gyan Mandir H.S ⭐⭐⭐⭐⭐

ভারতের জাতীয় প্রতীক  🇮🇳 🐅 🪷                  Arjuni Palli Unnayani Gyan Mandir H.S Arjuni Palli Unnayani Gyan Mandir Me...
28/04/2026

ভারতের জাতীয় প্রতীক 🇮🇳 🐅 🪷










Arjuni Palli Unnayani Gyan Mandir H.S
Arjuni Palli Unnayani Gyan Mandir
Medinipur মেদিনীপুর

Madhyamik Result 2026Arjuni Palli Unnayani Gyan Mandir H.S
25/04/2026

Madhyamik Result 2026
Arjuni Palli Unnayani Gyan Mandir H.S








Madhyamik Pass Scholarship 2026মাধ্যমিক স্কলারশিপ লিস্ট ২০২৬Link : https://www.skillbangla.in/2026/03/madhyamik-pass-sch...
02/03/2026

Madhyamik Pass Scholarship 2026
মাধ্যমিক স্কলারশিপ লিস্ট ২০২৬
Link : https://www.skillbangla.in/2026/03/madhyamik-pass-scholarship-2026.html
পশ্চিমবঙ্গের যেসব ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ স্কলারশিপগুলির সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো।

৩০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ? অপেক্ষার অবসান হতে চলেছে! #মাধ্যমিকফল২০২৫      #পরীক্ষারফল
24/04/2025

৩০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ? অপেক্ষার অবসান হতে চলেছে!

#মাধ্যমিকফল২০২৫ #পরীক্ষারফল

03/01/2024

𝐌𝐚𝐝𝐡𝐲𝐚𝐦𝐢𝐤 𝟐𝟎𝟐𝟒: ঠিক এক মাস বাকি মাধ্যমিক পরীক্ষার, এর মাঝেই নতুন নির্দেশ দিলেন মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি

Madhyamik 2024: আর খুব বেশি সময় হাতে নেই। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। এত দুর্নীতি ও প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যেও মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)। বুধবার মুর্শিদাবাদে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মধ্য শিক্ষা পর্ষদ নতুন নির্দেশিকা প্রকাশ করল।

মধ্য শিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা
১. এ বছর প্রশ্নপত্রে কোড ব্যবহার করা হবে।
2. পরীক্ষার সময় কোনো সিভিক ভলান্টিয়ারকে নিরাপত্তার দায়িত্বে প্রবেশ করতে দেওয়া হবে না।
3. যে বিদ্যালয়ে ‘সীমানা প্রাচীর’ বা সিসিটিভি নেই, সেখানে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র করা হবে না।
4. জরুরী সহায়তা দল গঠন করা হয়েছে।
5. এটা নজর রাখতে হবে যে অনেক সময় পরিচারক বা চতুর্থ শ্রেণীর কর্মচারীরা পরীক্ষার আসন কক্ষে কুরিয়ার হিসাবে কাজ করেন।

মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এটি চলবে সকাল ১১:৪৫ থেকে বিকাল ৩:০০ পর্যন্ত। এ বছর প্রায় সাত লাখ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে।























👨‍🎓 এই মুহূর্তে শিক্ষা দপ্তরের সবচেয়ে বড় আপডেট! রাজ্যের প্রতিটি স্কুলে লাগু হবে নয়া নিয়ম 📖পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য বির...
12/09/2023

👨‍🎓 এই মুহূর্তে শিক্ষা দপ্তরের সবচেয়ে বড় আপডেট! রাজ্যের প্রতিটি স্কুলে লাগু হবে নয়া নিয়ম 📖

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য বিরাট সিদ্ধান্ত জানাল স্কুল শিক্ষা দফতর। রাজ্য সরকারের নির্দেশে সমস্ত স্কুল পড়ুয়াদের পোশাক এবার একরঙা হচ্ছে। এর আগেই রাজ্য সরকারের তরফে স্কুল ইউনিফর্ম সংক্রান্ত ঘোষণা করা হয়েছিল। তবে এবার কাজে নামল স্কুল শিক্ষা দফতর। রাজ্যের জেলায় জেলায় আরম্ভ হল স্কুল ইউনিফর্ম বিলির কাজ।

এর আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, রাজ্য সরকার পোষিত বিদ্যালয় গুলির ছাত্র ছাত্রীদের ইউনিফর্ম হবে নীল-সাদা রঙের। সেই উদ্যোগে এবার বিশেষ তৎপর হয়েছে স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে একরঙা ইউনিফর্ম বিলির কাজ। ধাপে ধাপে ব্যবস্থা নিয়ে সমস্ত স্কুলে ইউনিফর্ম বিলি সম্পন্ন করতে উদ্যোগী রাজ্য। অতি দ্রুত যাতে ছেলেমেয়েদের হাতে তাঁদের ইউনিফর্ম পৌছে যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি মালদহের একটি স্কুলে আয়োজিত আনুষ্ঠানে ইউনিফর্ম তুলে দেওয়া হল ছাত্র ছাত্রীদের হাতে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সাধুবাদ জানানো হলেও বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি স্কুলগুলি তাঁদের স্বতন্ত্রতা হারাবে। রাজ্যের বহু স্কুল শতবর্ষ পুরনো। তাঁদের নিজস্ব ঐতিহ্য রয়েছে। অনেক সময় ইউনিফর্ম দেখে চেনা হয় কোন ছাত্রছাত্রী কোন স্কুলে পড়েন। তবে সরকারের সিদ্ধান্ত মতো সমস্ত স্কুলের একরঙা পোশাক হলে সেই বৈচিত্র্য হারাবে। তাই রাজ্য সরকারের সিদ্ধান্তে পাল্টা মত প্রকাশ করেছেন অনেকে।

একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়াশোনায় বড় পরিবর্তন আনল বোর্ড! বছরে দুবার পরীক্ষা, পড়তে হবে দুটি ভাষা*********সারা দেশে লাগু হয়েছে...
06/09/2023

একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়াশোনায় বড় পরিবর্তন আনল বোর্ড! বছরে দুবার পরীক্ষা, পড়তে হবে দুটি ভাষা

*********

সারা দেশে লাগু হয়েছে জাতীয় শিক্ষানীতি। আর সেই শিক্ষানীতির সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম তৈরি করেছে কেন্দ্র। এই নতুন পাঠ্যক্রমে যে নিয়মগুলির উল্লেখ করা হয়েছে তা কার্যকর হলে দেশে শিক্ষার ধরণ অনেকটাই বদলে যাবে বলে আশা করছেন বিদ্বজ্জনেরা। একাদশ, দ্বাদশ শ্রেণীর পঠনপাঠনে তেমনই বেশ কিছু নিয়ম চালু করা হচ্ছে। বছরে দুবার পরীক্ষা থেকে দুই ভাষায় পড়াশোনা। একনজরে জেনে নিন কী কী নির্দেশ দিচ্ছে বোর্ড।

কেন্দ্রীয় বোর্ডগুলির তরফে জানানো হয়েছে, এবার থেকে বছরে দুবার করে পরীক্ষা নেওয়া হবে। একই কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষানীতিতেও। একটি বড় পরীক্ষাকে ভেঙে দুটি সেমিস্টারে ভাগ করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। কেন্দ্রীয় বোর্ডগুলি জানিয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি করে ভাষা পড়তে হবে। যার মধ্যে একটি হবে ভারতীয় ভাষা। অন্যদিকে, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিছুদিন আগেই বাংলা ভাষা ও আঞ্চলিক ভাষার উপর গুরুত্ব আরোপ করেছে রাজ্যের শিক্ষানীতি।

এছাড়া, কেন্দ্রীয় বোর্ডগুলি পড়াশোনার ক্ষেত্রে টেক্সট বুক পড়ানোর ধরণে পরিবর্তন আনছে। ২০২৪ সালের পাঠ্যক্রমের জন্য নতুন পাঠ্যপুস্তক আনার চিন্তাভাবনা চলছে। এছাড়া, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা ‘স্ট্রিম’ কেন্দ্রীক না রেখে বিষয় নির্বাচন উন্মুক্ত রাখা হচ্ছে। অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যে কোনো বিষয় বেছে নিতে পারবেন ছাত্রছাত্রীরা। সর্বোপরি, শিক্ষার্থীরা যাতে পরীক্ষা প্রস্তুতির পর্যাপ্ত সময় পান ও তারা পঠনপাঠনে আরও আগ্রহী হয়ে ওঠেন তার জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ নিতে পারে বোর্ডগুলি।























































𝐖𝐁𝐂𝐇𝐒𝐄: উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! ছাত্রছাত্রীদের জন্য অনলাইন পোর্টাল খুলতে চলেছে শিক্ষা সংসদ**********রাজ্যের...
06/09/2023

𝐖𝐁𝐂𝐇𝐒𝐄: উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! ছাত্রছাত্রীদের জন্য অনলাইন পোর্টাল খুলতে চলেছে শিক্ষা সংসদ
**********

রাজ্যের স্কুল ও কলেজস্তরের পড়াশোনা সম্বন্ধীয় যাবতীয় কাজকর্ম পরিচালিত হয় অনলাইন মাধ্যমে। রুটিন দেওয়া থেকে শুরু করে রেজাল্ট দেখা সবটাই এখন ঘরে বসে করতে পারেন ছাত্রছাত্রীরা। এমনকি অ্যাডমিট কার্ড প্রদান ও পরীক্ষা সম্পর্কিত খুঁটিনাটি তথ্য জানতে অনলাইন পোর্টালের উপর নির্ভর করতে হয়। কিন্তু পরীক্ষার কোনও ডকুমেন্ট হারিয়ে গেলে এতদিন পর্যন্ত সংসদের সল্টলেকের দফতরে উপস্থিত হতে হত পড়ুয়াদের। তবে এবার সেক্ষেত্রেও অনলাইন পরিষেবার সুবিধা আনতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সম্প্রতি সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী মাস থেকে একটি অনলাইন পোর্টাল চালু করতে চলেছে সংসদ। এই পোর্টালের মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত যে কোনও ডকুমেন্টের ডুপ্লিকেট পাওয়ার জন্য আবেদন করা যাবে। এই ‘অনলাইন স্টুডেন্ট পোর্টাল’ চালু হচ্ছে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। ফলে এবার কোনোও গুরুত্বপূর্ণ নথি হারিয়ে গেলে আর চারিদিকে ছোটাছুটি করতে হবে না ছাত্রছাত্রীদের। বাড়িতে বসেই নথির প্রতিলিপি চেয়ে আবেদন জানাতে পারবেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে পোর্টাল চালুর বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছিলেন সংসদ সভাপতি। তখনই বলা হয়, পোর্টালটি চালুর কাজ দ্রুত গতিতে চলছে। আর এবার সেই পরিকল্পনার বাস্তবায়নের পথে হাঁটল রাজ্য। গুরুত্বপূর্ণ নথিগুলি যেমন মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ও সার্টিফিকেট হারিয়ে গেলে তাঁর প্রতিলিপি পাওয়া আরও সহজ হল। নির্দিষ্ট নিয়ম মেনে অনলাইনে আবেদন করলে কিছু সময়ের ব্যবধানেই পেয়ে যাবেন ডকুমেন্টের প্রতিলিপি।
























































27/04/2022

স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ! রাজ্য সরকারের নতুন নির্দেশিকা 📵

ক্লাসে বসে ফোন থেকে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো, কিংবা ল্যাবে বসে গান শোনার অভ্যাস, শিক্ষকদের বিরুদ্ধে মাঝেসাঝে এমন কিছু অভিযোগ শোনা যায় অভিভাবক- অভিভাবিকাদের কাছ থেকে। এমনকি এই অভিযোগ রাজ্য স্কুলশিক্ষা দপ্তরে জমাও পড়েছে বহুবার। কিন্তু এবার শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আনলো রাজ্য সরকার।

স্কুলের মধ্যে পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে অনেক আগে থেকেই। কিন্তু ক্লাসঘরে শিক্ষকদের মোবাইল ব্যবহার কতটা যুক্তিযুক্ত, সেই বিতর্কটা ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার স্কুলের ক্লাসঘরে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ল্যাব এবং লাইব্রেরীতেও শিক্ষক-শিক্ষিকা তথা শিক্ষাকর্মীদের মোবাইল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোবাইল ব্যবহার করা যাবে শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত কাজে। তবে সেক্ষত্রেও স্কুলের লিখিত অনুমতি লাগবে। স্কুল শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অধিকাংশ ছাত্র- ছাত্রী তথা অভিভাবকদের মতে এই নিয়ম অনেক আগে জারি হলে বেশি ভালো হতো। তবে শিক্ষকদের একাংশের মতামত, মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ছাত্র- ছাত্রীদের বিভিন্ন ছবি, ভিডিও দেখানো হয়; ফলে ছেলে মেয়েরা খুব সহজে কঠিন বিষয় সহজে বুঝতে পারে। কিন্তু এই নিষেধাজ্ঞা জারি হলে ছাত্র- ছাত্রীদের প্রয়োজনে কোনো ছবি কিংবা ভিডিও দেখানো যাবে না। ফলে তাদের বুঝতে অসুবিধা হবে।
রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে 'অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসস।' সব মিলিয়ে এই নিয়ম লাগু হলে ছাত্র- ছাত্রীদেরই উপকার হবে বলে দাবি অভিভাবকদের। শিক্ষা দফতরের তরফে আরও জানানো হয়েছে, যদি কোন শিক্ষক টিউশন কিংবা কোন অযৌক্তিক ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে রাজ্যের শিক্ষাদপ্তর তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।

27/04/2022

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হল উচ্চমাধ্যমিকে।

ঘটনাটি হাওড়া জেলার বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের। পরীক্ষা চলাকালীন এই মারাত্মক ভুল কর্তৃপক্ষের নজরে পড়েনি।

এদিন উচ্চমাধ্যমিকের শারীর শিক্ষার পরীক্ষা ছিল। এই বিষয়ে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা ছিল। বাকী নম্বর প্রাকটিক্যাল পরীক্ষার জন্য বরাদ্দ। সকাল ১০ টা থেকে ১২ পর্যন্ত দুই ঘণ্টা পরীক্ষা হয়। তবে, স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব হীনতার কারনে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায়, একাদশ শ্রেণির প্রশ্নপত্র বিতরণ করা হয়।

অভিযোগ, প্রশ্নপত্র পাওয়ার পর ছাত্রছাত্রীরা সিলেবাস বর্হিভূত প্রশ্ন দেখে পরীক্ষকের কাছে বিষয়টি সম্পর্কে অভিযোগ জানায়। কিন্তু পরীক্ষক তাদের কথায় গুরুত্ব দেননি। পরীক্ষার শেষে খাতা গোছানোর সময় পরীক্ষক ভুল বুঝতে পারেন। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। এই ঘটনায় পরীক্ষা পর্যবেক্ষক, , বিদ্যালয় কর্তৃপক্ষের ঘাড়ে দোষ চাপান। স্কুল কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করেছেন। পরে, ছাত্রছাত্রীদের পুনরায় পরীক্ষা দিতে হয়। ঐদিন দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত সঠিক প্রশ্নপত্রে ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়।

তবে শেষ পর্যন্ত পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা পরীক্ষার্থীদের ডেকে পুনরায় দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। উচ্চমাধ্যমিকের মতো একটা এত বড় বোর্ড পরীক্ষায় স্কুল কর্তৃপক্ষের এরূপ দায়িত্বহীনতায় অভিভাববক তথা পরীক্ষার্থীরা হতাশ। পরীক্ষার পর্যবেক্ষণ সিস্টেম নিয়ে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে।

27/04/2022

প্রচন্ড গরমে জীবন অতিশয় হয়ে উঠছে আমজনতার । সূর্যের প্রবল তাপে কাহিল হয়ে যাচ্ছে শরীর । এই পরিস্থিতিতে স্কুল কিভাবে হবে , ছাত্র ছাত্রীদের তীব্র গরম থেকে রক্ষা করে কিভাবে স্কুল চালিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে । পূর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন , এ নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে এবং পুরো ব্যাপারটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে । তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই । এদিন নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরকে পরামর্শ দেন রাজ্যের স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটি ঘোষণা করা হোক আগামী 2 রা মে থেকে । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান , প্রচন্ড গরম সহ্য করতে পারছে না পড়ুয়ারা । টিফিন খেতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে । এছাড়াও বিদ্যুৎ , জলের সমস্যা এলাকাভিত্তিক ভাবে রয়েছে । অনেকের নাক দিয়ে রক্ত পড়ছে । অজ্ঞান হয়ে যাচ্ছে । এই পরিস্থিতিতে যদি শিক্ষা দপ্তরের আপত্তি না থাকে তাহলে গ্রীষ্মের ছুটি এগিয়ে 2 রা মে থেকে দেওয়া যেতে পারে । তবে , কতদিন পর্যন্ত ছুটি থাকবে ঐ বিষয়ে তেমন কিছু বলেননি তিনি । এ বিষয়ে শিক্ষা দপ্তরকে পর্যালোচনা করতে নির্দেশ দেন তিনি । তবে জুনের ১৫- ২০ তারিখ পর্যন্ত ছুটি থাকতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও যেন গরমের ছুটি 2 রা মে থেকে ঘোষণা করা হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন তিনি ।

Address

Khargapur
ZIPCODE

Telephone

+917872457013

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arjuni Palli Unnayani Gyan Mandir H.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category