24/09/2025
গলাবাঁধা"
লেখা: রাজেন্দ্র পাইন
অদ্ভূত এক মানুষ
রেলবগিতে দাঁড়িয়ে,
গলায় বাঁধা
লেদারের একটা সুন্দর বেল্ট!
দীর্ঘ শরীর প্রায় ফুটে ছয়,
ফর্সা বটে ,বাদামী- সাদা চুলের বোঝা আছ ঘেঁটে,
কাটা হয়নি বেশ কিছুকাল।
ভর্তি দাড়িতে মিষ্টি গাল,
কেমন যেন অঙ্গভঙ্গি
মনে হয় অজানা কোনো এক "এজেন্ট"!
মাঝেমধ্যে ফোন করছে
কিন্তু ফোন নিয়ে নয়,
নতুন প্যান্টটের স্টিকার দিয়ে মাথা খারাপ হলে যা হয়।
সামনে যাদের দেখছে---
ইশারা করে হাসছে-----
স্যালুট ঠুকছে আঙ্গুল ছুঁয়ে কপাল।
পরনে তার খাঁকি প্যান্ট ,
দাবার ছকের ন্যায় লালচে কালোর
শার্টে,
ছেঁড়া ফাটা নেই এক্কেবারে।
হয়ত কাজের থেকে ফিরছে বলে
এমনটা মনে হচ্ছে তারে!
তবু অবাক আমি ,
তাই বলে গলায় বাঁধবে বেল্ট তুমি!
মানুষ নাকি অ্যালসেশিয়ান!
প্রশ্ন অনেক ঘুরছে,
কাজের চাপ নাকি দুঃখ অনুতাপ!
মজার জন্য নাকি নতুন কোনো ফ্যাশন !
ব্যস্ত সময়, ব্যস্ত মানুষ
কি এসে যায় কারো কিছু হলে!
সবাই আমরা এমনি পাগল,
বিড়বিড় করি সময় পেলে।
চাহিদাগুলো আছে বলে
ছুটছি খালি কাজের তালে
অদৃশ্য এক বেল্ট যে বাঁধা গলায়,
দেখা যায় না কেবল চোখে খুলে,
দেখা যায় যেটা ভদ্ররা বলে "টাই"।
# # # # # # # # # # # # # #