RKM Rahara Alumni Association

RKM Rahara Alumni Association The official Page of the Alumni Association of RKM Rahara

29/10/2024

Hiring Alert:

Position: HR & admin
Qualification : MBA ( preferred)
Experience: 2yrs to 3 years
Location: Lake Town, Kolkata
Industry: Textile
Budget: 20 K per month
Preferably immediate joiners.
Please send cv to [email protected]

29/10/2024

Hiring Alert:

Position: Sales Executive
Qualification: Graduate
Experience: 3-5 yrs experience in Beverage Sales
Location: Kolkata, Hooghly, Nadia,North & South 24 Parganas
Industry: Packaged Drinking Water
Budget: 25K per month

preferably immediate joiners.

Please send cv to [email protected]

10/08/2023
আমাদের ১৯৭৭ ব্যাচের কৃতী প্রাক্তনী শ্রী ভাস্কর দেব মুখোপাধ্যায় হিমাচল প্রদেশে পর্বতারোহনে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত ...
27/09/2021

আমাদের ১৯৭৭ ব্যাচের কৃতী প্রাক্তনী শ্রী ভাস্কর দেব মুখোপাধ্যায় হিমাচল প্রদেশে পর্বতারোহনে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন।

ওঁর পরিবার ও পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাই।

প্রতিকূল পরিস্থিতিতেই পরিচয় পাওয়া যায় প্রকৃত নেতার। রহড়া রামকৃষ্ণ মিশনে প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই বিভিন্ন অর্থনৈতিক ও স...
09/09/2021

প্রতিকূল পরিস্থিতিতেই পরিচয় পাওয়া যায় প্রকৃত নেতার।

রহড়া রামকৃষ্ণ মিশনে প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের ছাত্ররা পড়াশোনা করতে আসে। করোনাকালে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল ক্লাসরুম কে ছাত্রের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে অবিরাম পরিশ্রম করেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ। আর এই কর্মকান্ডে সুযোগ্য নেতৃত্ব দিয়েছেন হাইস্কুলের প্রধান শিক্ষক স্বামী মুরলীধরানন্দ মহারাজ।

সকল শিক্ষক ও মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই।

রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম-- ১. মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক মেধা তালিকায় নিয়মিত স্থান।২. জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম...
05/09/2021

রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম--

১. মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক মেধা তালিকায় নিয়মিত স্থান।
২. জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান।
৩. সামগ্রিক রেজাল্টে প্রথম সারির স্কুল।
৪. ছাত্রদের ডিসিপ্লিনড জীবনযাপন।
৫. সামগ্রিকভাবে উন্নততর মানুষ হওয়ার আধার।

আমাদের বিদ্যালয়ের যে সকল বিষয়ে আমরা গর্বিত বোধ করি, সেই সকল সাফল্যধারায় যে প্রনম্য মানুষেরা প্রতিনিয়ত জীবনীশক্তি ঢেলে চলেছেন সেই শিক্ষকদের আজ আমরা প্রণাম জানাই।

আপনাদের জন্যই আমাদের অস্তিত্ব। আপনারা ছিলেন বলেই আমরা আজকের গর্বিত প্রাক্তনী।

প্রণাম।

*শ্রেষ্ঠ বিদ্যালয়-২০২১*২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ...
02/09/2021

*শ্রেষ্ঠ বিদ্যালয়-২০২১*

২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিচারে আরো একবার সেরা বিদ্যালয় পুরস্কার পেতে চলেছে রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চবিদ্যালয়।

বিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মচারী, ছাত্রগণ ও তাদের অভিভাবকগণ এবং সকল প্রাক্তনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বর্জ্যতাপ থেকে বিদ্যুৎ তৈরির উপায় দিলেন ভারতীয় এক বিজ্ঞানী। নাম প্রীতম সাধুখাঁ। প্রসঙ্গক্রমে প্রীতম রহড়া রামকৃষ্ণ মিশনের...
15/08/2021

বর্জ্যতাপ থেকে বিদ্যুৎ তৈরির উপায় দিলেন ভারতীয় এক বিজ্ঞানী। নাম প্রীতম সাধুখাঁ।

প্রসঙ্গক্রমে প্রীতম রহড়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে করা তাঁর এই রিসার্চ বিশ্বখ্যাত নেচার জার্নালে প্রকাশিত হয়।

গর্ব কি আর সাধে হয়! সাফল্য তোমার সঙ্গী হোক।

মেধা ও প্রতিভার উত্তরাধিকার: আজ থেকে ৪১ বছর আগে ১৯৮০ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয় শ্রী তপন মিশ্র। যাদবপুর বি...
06/08/2021

মেধা ও প্রতিভার উত্তরাধিকার:

আজ থেকে ৪১ বছর আগে ১৯৮০ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয় শ্রী তপন মিশ্র। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বি টেক পাশ করে পরবর্তীতে ISRO এর বিজ্ঞানী হিসেবে সুপরিচিত হন।

আজ ২০২১ সালে আবার চার দশক পর আমাদের বিদ্যালয় থেকে পাঞ্চজন্য দে জয়েন্টে প্রথম হয়েছে।

মাঝে প্রায় প্রতি বছরেই সামগ্রিকভাবে আমাদের ফল খুব ভালো হলেও মেধাতালিকায় কাঙ্খিত সাফল্য অধরাই ছিল। খরা কাটল।

এই সাফল্যে যারপরনাই খুশী হয়েছেন আমাদের কৃতী প্রাক্তনী তপন দা। বর্তমানে কর্মসূত্রে গুজরাটের বাসিন্দা তিনি। কিন্তু এই আনন্দের খবরে এতটাই খুশী তিনি যে সামনের সপ্তাহেই তিনি স্কুলে আসছেন। আসছেন পাঞ্চজন্য এর সাথে সময় কাটাতে। ওকে উদ্বুদ্ধ করতে। সাথে উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং কৃতি প্রাক্তনীরা।

একেই বোধহয় বলে 'মেধার উত্তরাধিকার' যার টানে সুযোগ্য উত্তরসূরীকে কাছে টেনে নিতে দেশ-কালের বাধা অতিক্রম করে ছুটে আসছেন তপন দা। শ্রী তপন মিশ্র।

আজ আমরা গর্বিত-- ছবিতে যে মানুষটিকে দেখা যাচ্ছে, তিনি ডঃ মলয়েন্দু সাহা। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান।...
06/08/2021

আজ আমরা গর্বিত--

ছবিতে যে মানুষটিকে দেখা যাচ্ছে, তিনি ডঃ মলয়েন্দু সাহা। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান।

তিনি ঘোষণা করলেন যে এবারের WBJEE পরীক্ষায় প্রথম হয়েছে শ্রী পাঞ্চজন্য দে।

এঁদের দুজনের মিল হল এঁরা দুজনেই রহড়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী-- ১৯৭৬ এবং ২০২১ ব্যাচ।

06/08/2021

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এবার প্রথম হয়েছে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে।

অভিনন্দন। আগামী জীবনে আরো সাফল্য আসুক।

Address

Khardah
700118

Alerts

Be the first to know and let us send you an email when RKM Rahara Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to RKM Rahara Alumni Association:

Shortcuts

Share