12/08/2019
মিষ্টি কুমড়োর টক
এটা দেখে আকাশ থেকে পড়বেন না, এটা দক্ষিণবঙ্গের একটা রান্না ডালের মতো পাতলা ঝোল থাকে। তবে যারা টক না চাটনি পছন্দ করেন না তাদের জন্য নয়।
উপকরন
* মিষ্টি কুমড়ো ১ ফালি
* তেতুল (পাতি লেবু সাইজের) ১ দলা
১ কাপ পানিতে ভেজানো
* রসুন মিহি কুচি ১ কোয়া (বড়)
* সরিষা/পাঁচ ফোড়ন ১/৪ চা চামচ
* হলুদ গুড়ো ১/২ চা চামচ
* মরিচ গুড়ো ১/২ চা চামচ
* লবন পরিমান মতো
* চিনি ২ চা চামচ (স্বাদ মতো)
* ভাজা মশলার গুড়ো ১/২ চা চামচ
(জিরা, ধনিয়া, শুকনো মরিচ)
* তেল ২ টেবিল চামচ
প্রনালী
* মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে পরিস্কার করে, ধুয়ে পাতলা করে টুকরো করে নিন।
* তেতুল পানিতে ভিজিয়ে রাখুন, কাত্থ বের করে নিন, খোসা ফেলে দিন।
* তেল গরম করে, সরিষা ফোড়ন দিন, সরিষা ফুটতে শুরু করলে রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে টুকরো করা মিষ্টি কুমড়ো দিন, লবন, হলুদ ও মরিচ গুড়ো দিয়ে কষিয়ে নিন।
* তেতুল গুলানো পানি ও চিনি দিয়ে মিশিয়ে ঢেকে দিন।
* প্রয়োজন হলে পরিমানমতো পানি ও লবন দিন।
* কুমড়ো সিদ্ধ হলে এবং পানি শুকিয়ে অাসলে ভাজা মশলার গুড়ো মিশিয়ে নামিয়ে নিন।
নোট
* স্বাদ অনুযায়ী তেতুল, মিষ্টি ও মরিচ কম বেশী করে নেবেন। যারা কম টক খান তারা তেতুলের পরিমান অর্ধেক দিবেন।
* চাইলে পানি দিয়ে তরকারীর ন্যায় ঝোল রাখতে পারেন।
* অনেকে টকে মরিচ খান না, তারা মরিচ ও রসুন বাদ দিতে পারেন।
* চাইলে কুচো চিংড়ী অথবা পুটি মাছ ভেজে দিতে পারেন।
* সরিষার পরিবর্তে পাচফোড়ন দিতে পারেন।