Subhaspalli Janakalyan Vidyayatan

Subhaspalli Janakalyan Vidyayatan Established in1955. Subhaspalli Janakalyan Vidyayatan is one of premier Educational Institute in Kha

Subhaspalli Janakalyan Vidyayatan is one of premier Educational Institute in Kharagpur.This is the official page of institute

ফাইনাল ফুটবল ম্যাচের পর একটি বিশেষ প্রীতিভোজ এর দিনে আমাদের ছেলেমেয়েরা... প্রীতিভোজ টি আয়োজন করেছিলেন USA নিবাসী শ্রী ...
20/11/2025

ফাইনাল ফুটবল ম্যাচের পর একটি বিশেষ প্রীতিভোজ এর দিনে আমাদের ছেলেমেয়েরা... প্রীতিভোজ টি আয়োজন করেছিলেন USA নিবাসী শ্রী নিলয় রায়চৌধুরী ও সুম্পা রায়চৌধুরী।

বিদ্যালয়ের তরফ থেকে সমস্ত ছাত্র ছাত্রী দের জানাই শিশু দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, মান...
14/11/2025

বিদ্যালয়ের তরফ থেকে সমস্ত ছাত্র ছাত্রী দের জানাই শিশু দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, মানুষের মতো মানুষ হয়ে উঠিস।

বিদ্যালয়ে উদযাপিত হলো 79 তম স্বাধীনতা দিবস...
15/08/2025

বিদ্যালয়ে উদযাপিত হলো 79 তম স্বাধীনতা দিবস...

টা টা বাই বাই আবার যেনো দেখা পাই...
09/08/2025

টা টা বাই বাই
আবার যেনো দেখা পাই...

সামনের বছর আবার আসবে দাদা দিদিরা...
09/08/2025

সামনের বছর আবার আসবে দাদা দিদিরা...

গতকাল ছিল 22শে শ্রাবণ। রাখি পূর্ণিমা দিবসের আগের দিন। 1905 এ বঙ্গভঙ্গের প্রস্তাবের প্রতিবাদে যিনি রাখি পরিয়ে একতার বার্...
09/08/2025

গতকাল ছিল 22শে শ্রাবণ। রাখি পূর্ণিমা দিবসের আগের দিন। 1905 এ বঙ্গভঙ্গের প্রস্তাবের প্রতিবাদে যিনি রাখি পরিয়ে একতার বার্তা দিয়েছিলেন সেই রবি ঠাকুরের প্রয়াণ দিবস। এ এক অদ্ভুত সমাপতন। অন্যান্য বছরের মতো বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রছাত্রীরা গিয়েছিল পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় গুলিতে ছোট ছোট ভাই বোনেদের হাতে রাখি বেঁধে দিতে। রাখি পরে আর চকলেট পেন পেয়ে ছোটদের খুশী ছিলো দেখার মতো।এরপর বিদ্যালয়ে ফিরে ছাত্রছাত্রীরা একে অপরের হাতে রাখি পরিয়ে বিশ্বকবির শুরু করা সেই ঐতিহ্য কে আরো এক পা এগিয়ে নিয়ে গেলো। প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি। সকলের জন্য এদিন ছিলো মিষ্টিমুখের ব্যবস্থা।

বাংলার নবজাগরণের পুরোধা শ্রী ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের  এর প্রয়াণ  দিবস উপলক্ষে বিদ্যালয়ে  শ্রদ্ধা নিবেদনের কিছ...
29/07/2025

বাংলার নবজাগরণের পুরোধা শ্রী ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এর প্রয়াণ দিবস উপলক্ষে বিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদনের কিছু ছবি ভাগ করে নেওয়া হলো সবার সাথে ||

আজ  বিদ‍্যালয়ে প্রাক্তন সহ-শিক্ষক শিশু কুমার পাত্র মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল  প্রদীপ প্রজ্বলন ও সংগীতে...
23/07/2025

আজ বিদ‍্যালয়ে প্রাক্তন সহ-শিক্ষক শিশু কুমার পাত্র মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রদীপ প্রজ্বলন ও সংগীতের আবহের মধ্য দিয়ে ।। শিক্ষার্থী থেকে শিক্ষক মহাশয় প্রত‍্যেকেই শিশু বাবুর শিক্ষকতা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
যদিও বিদায় শব্দটি হৃদয়কে ভারাক্রান্ত করে, তবুও ঈশ্বরের কাছে কামনা করি ; আপনার পরবর্তী কর্মজীবন এবং ব্যক্তিজীবন সমৃদ্ধিতে পূর্ণ হোক।
তাই বিদায় দিনে আপনাকে জানাই —“আপনার জন্য আমাদের-বিদ‍্যালয়ের দরজা সবসময় খোলা থাকবে। আপনি আমাদের বিদ‍্যালয়- জীবনের অংশ, আমাদের পরিবার।
আপনার পরবর্তী জীবনের জন্য রইল অনেক শুভকামনা ।ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করি।
রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় শেষ করি :-
যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন,.
যা পাই নি বড়ো সেই নয়।
চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন.
চিরবিচ্ছেদ করি জয়।

প্রতিবেদন: মাননীয় প্রধান শিক্ষক শ্রী গৌতম চক্রবর্তী মহাশয়।

এই পৃথিবীতে তাঁর নশ্বর দেহের স্থায়িত্ব ছিলো মাত্র ৩৯ বছর , ৫ মাস ও ২৪ দিন।১৯০২ সালের ৪ঠা জুলাই, তিনি শ্রীরামকৃষ্ণ লোকে য...
08/07/2025

এই পৃথিবীতে তাঁর নশ্বর দেহের স্থায়িত্ব ছিলো মাত্র ৩৯ বছর , ৫ মাস ও ২৪ দিন।১৯০২ সালের ৪ঠা জুলাই, তিনি শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করেন।
শ্রীরামকৃষ্ণ বলেছিলেন “নরেন নিজেকে জানলে আর এ দেহ রাখবে না।”
তিনি জাতির গর্ব, সেবাধর্মের মূর্ত প্রতীক ও যুবশক্তির নিকট মৃত সঞ্জীবনী মন্ত্র।

স্বামী বিবেকানন্দই ভারতবর্ষ, ভারতবর্ষ ই স্বামী বিবেকানন্দ।

नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये ।
सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॥

(নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দসূরয়ে |
সচ্চিত্‍সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে ||)

(Salutation to that king of renouncers and controllers of passions, the sage, Vivekananda, who was of the essence of Sacchidananda, the spiritual perceptor, the remover of distress.)

(শ্রীমান্‍, সন্ন্যাসিরাজ, সচ্চিদানন্দস্বরূপ, ত্রিতাপহারী, সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার |)

তাঁর তিরোধান দিবসে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানানোর কিছু মুহূর্ত ভাগ করে নেওয়া হল সবার সাথে।

ছবি ও প্রতিবেদন: শ্রী সুমন কল্যাণ ধাড়া স্যার।

আন্তর্জাতিক যোগা দিবসের প্রাক্কালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো একটি বিশেষ কর্মসূচি। যোগা প্রশিক্ষক নূপুর ম্যাডাম বাচ্চ...
20/06/2025

আন্তর্জাতিক যোগা দিবসের প্রাক্কালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো একটি বিশেষ কর্মসূচি। যোগা প্রশিক্ষক নূপুর ম্যাডাম বাচ্চাদের যোগ ব্যায়াম এর উপকারিতা বোঝালেন, তৈরি করে দিলেন একটি দৈনিক যোগা রুটিন। বিদ্যালয়ের তরফ থেকে নূপুর ম্যাডাম কে অশেষ ধন্যবাদ জানাই।

নবীনবরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত...
19/06/2025

নবীনবরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত...

"তোমারে  স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু , হে প্রিয়তম । সভ্যতার শ্মশান - শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও...
09/05/2025

"তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে
হে বন্ধু , হে প্রিয়তম । সভ্যতার শ্মশান - শয্যায়
সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় ;
প্রণলক্ষ্মী নির্বাসিতা । রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে
সুন্দরেরে বিদ্ধ ক'রে , মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন
বর্বর রাক্ষস হাঁকে , ' আমি শ্রেষ্ঠ , সবচেয়ে বড় ।'
দেশে দেশে সমুদ্রের তীরে - তীরে কাঁপে থরোথরো
উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ ।

প্রাণ রুদ্ধ , প্রাণ স্তব্ধ । ..........এত দুঃখ , এ দুঃসহ ঘৃণা - ......
এ- নরক সহিতে কী পরিতাম , হে বন্ধু , যদি না
লিপ্ত হত রক্তে মোর , বিদ্ধ হত গূঢ় মর্মমূলে
তোমার অক্ষয় মন্ত্র । অন্তরে লাভিছে তব বাণী
তাই তো মানি না ভয় , জীবনেরই জয় হবে , জানি ।।
বুদ্ধদেব বসু

গ্রীষ্মের ছুটির আবহে বিদ্যালয়ে যাপিত রবীন্দ্র জয়ন্তী...

Address

Kharagpur ; Subhaspally Near Kalimandir
Kharagpur
721301

Telephone

+913222258475

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subhaspalli Janakalyan Vidyayatan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Subhaspalli Janakalyan Vidyayatan:

Shortcuts

Share

Category