18/08/2026
ভারত তথা বাংলার ঐতিহ্যবাহী যুদ্ধনৃত্য রায়বেঁশে—যার ছন্দে জেগে ওঠে বীরত্ব, শক্তি ও সংগ্রামের চেতনা।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট' (যা ১৯২১ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কারাবাসের প্রেক্ষাপটে রচিত হয়েছিল)-- গান সেই চেতনাকেই আরও তীব্র করে—শৃঙ্খল ভাঙার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং মুক্তির আকাঙ্ক্ষার এক অমর আহ্বান।
রায়বেঁশের দুর্দম ছন্দে আর নজরুলের বিদ্রোহী বাণীতে আজও প্রতিধ্বনিত হয় মুক্তির অদম্য স্পন্দন। 🇮🇳🔥