ভূগোল ও ভবিষ্যৎ

ভূগোল ও ভবিষ্যৎ We, along with all enthusiastic learners who love Geography, will use this platform to explore, understand, and appreciate the subject deeply.

With our passion for Geography, we are committed to sharing valuable knowledge.

 #মহারাষ্ট্রে লাভা নির্গমন?প্রায় ৩০০ মিলিয়ন বছর আগে পৃথিবীর সব মহাদেশ একসাথে যুক্ত ছিল একটি সুপারকন্টিনেন্টে-Pangaea। সম...
11/04/2026

#মহারাষ্ট্রে লাভা নির্গমন?

প্রায় ৩০০ মিলিয়ন বছর আগে পৃথিবীর সব মহাদেশ একসাথে যুক্ত ছিল একটি সুপারকন্টিনেন্টে-Pangaea। সময়ের সাথে সাথে এটি ভেঙে Gondwana গঠিত হয়, যার অংশ ছিল ভারত।

🟢প্রায় ১৩০ মিলিয়ন বছর আগে ভারত Gondwana থেকে আলাদা হয়ে উত্তর দিকে দ্রুত এগোতে থাকে-একটি ভাসমান মহাদেশের মতো।

🟢তারপর প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে, Reunion hotspot-এর উপর দিয়ে যাওয়ার সময় ভারতীয় প্লেটে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়। লক্ষ লক্ষ ঘন কিলোমিটার লাভা স্তরে স্তরে জমে তৈরি হয় Deccan Trap-নামে একটি বিশাল ব্যাসল্ট মালভূমি।
🟢একই সময়ে Chicxulub asteroid impact ও এই আগ্নেয়গিরির প্রভাব মিলিয়ে ডাইনোসরদের বিলুপ্তির পেছনে বড় ভূমিকা রাখে।

🟢পরে প্রায় ৫০ মিলিয়ন বছর আগে ভারতীয় প্লেট ইউরেশিয়ার সাথে ধাক্কা খেয়ে সৃষ্টি করে Himalaya।

🟢আজকের Deccan Plateau ভারতের কৃষি, খনিজ ও ভূগঠনের এক গুরুত্বপূর্ণ অংশ-যেখানে পাওয়া যায় উর্বর কালো মাটি (Regur soil)।

* তবে আজকের ভারতে কোনো active hotspot নেই।
*ডেকান ট্র্যাপ extinct volcanic province
*শেষ অগ্নুৎপাত হয়েছে ৬৬ মিলিয়ন বছর আগে
* এখন সেখানে magma chamber সক্রিয় নেই
তাহলে প্রশ্ন হলো এই অগ্নুৎপাতের উৎস কী?

🔴 কোনো বড় বৈজ্ঞানিক বা সরকারি রিপোর্ট এটাকে volcanic eruption বলেনি। তাই যতক্ষন না Research হয় এর সত্যতা জানা প্রায় অসম্ভব। বা হতে পারে এটি Artificial intelligence(AI) generated কোনো Fake Video.

31/03/2026
28/03/2026

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন-দশম শ্রেণী (2 মার্ক্স্)
হিমশৈল কী?
হিমশৈল (Iceberg) হলো সমুদ্র বা মহাসাগরের জলে ভাসমান বিশাল বরফখণ্ড, যা হিমবাহ বা আইস শিট থেকে ভেঙে পড়ে জলে চলে আসে।
*প্রধান বৈশিষ্ট্য:*
1.প্রায় ৯০% অংশ জলের নিচে থাকে, উপরে খুব সামান্য দেখা যায়
2. সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে
3.মূলত মেরু অঞ্চলে (যেমন অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড) সৃষ্টি হয়।

মালনাদ ও ময়দান কী?
1.মালনাদ (Malnad):পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢালে অবস্থিত উঁচু, অরণ্যাচ্ছন্ন ও অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে মালনাদ বলে।
*বৈশিষ্ট্য*
*পাহাড়ি ও উচ্চভূমি
*প্রচুর বৃষ্টিপাত
2.ময়দান (Maidan): পশ্চিমঘাটের পূর্বদিকে অবস্থিত নিম্ন ও সমতল, অপেক্ষাকৃত শুষ্ক মালভূমি অঞ্চলকে ময়দান বলা হয়।
*বৈশিষ্ট্য*
*সমতল বা হালকা উঁচু-নিচু ভূমি
*কম বৃষ্টিপাত

বহুমুখী নদী পরিকল্পনা কী?
বহুমুখী নদী পরিকল্পনা (Multipurpose River Valley Project) হলো এমন একটি সমন্বিত নদী উন্নয়ন প্রকল্প, যেখানে নদীর জলকে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য পরিকল্পিতভাবে বাঁধ, জলাধার, খাল ইত্যাদি নির্মাণ করা হয়।
*মূল উদ্দেশ্য*
বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে একাধিক সুবিধা অর্জন করা হয়, যেমন—
1.সেচের ব্যবস্থা (কৃষিক্ষেত্রে জল সরবরাহ)
2.বিদ্যুৎ উৎপাদন (জলবিদ্যুৎ)
বন্যা নিয়ন্ত্রণ
3.পানীয় জল সরবরাহ
4.নৌপরিবহন উন্নয়ন
মৎস্যচাষ ও পর্যটন উন্নয়ন।
*উদাহরণ*
ভারতের উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনাগুলি হলো—
*দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)
*ভাকরা-নাঙ্গল প্রকল্প(বৃহত্তম)

ড্রামলিন (Drumlin):
A. L. Bloom-এর মতে ড্রামলিন হল উপবৃত্তাকার ক্ষুদ্রাকৃতির উচ্চভূমি। প্রধানত হিমবাহ দ্বারা বাহিত বিভিন্ন আকৃতির নুড়ি, পলি, বালি, বোল্ডার সঞ্চিত হয়ে উল্টানো নৌকার মত ভূমিরূপ গঠন করে একে ড্রামলিন বলে।
বৈশিষ্ট্য:
1.একদিকে ঢাল মসৃণ ও দীর্ঘ(স্ট্রস সাইড)
2.অন্যদিকে ঢাল খাড়া ও ছোট (লি সাইড)
3.সাধারণত হিমবাহের গতির দিকেই লম্বালম্বিভাবে বিস্তৃত থাকে।
4.উচ্চতা সাধারণত কয়েক মিটার থেকে100 মিটার পর্যন্ত হতে পারে।

ডেকান ট্র্যাপ (Deccan Trap):
ডেকান ট্র্যাপ বলতে বোঝায় এমন একটি বিস্তীর্ণ অঞ্চল, যেখানে বহুবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে স্তরে স্তরে জমা হওয়া ব্যাসল্ট লাভা শক্ত হয়ে ধাপসদৃশ (সিঁড়ির মতো) ভূমিরূপ তৈরি করেছে।
বৈশিষ্ট্য :
1.ব্যাসল্ট শিলায় গঠিত
2.স্তরীভূত (layered) গঠন
3.বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রসারিত
মাটির ধরন প্রধানত কালো মাটি (Regur soil), যা তুলো চাষের জন্য উপযোগী।

মৌসুমী বিস্ফোরণ (Monsoon Burst):
ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ুর আগমনের সময় হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হওয়াকে মৌসুমী বিস্ফোরণ বলে।
বৈশিষ্ট্য:
1.হঠাৎ সূচনা – কয়েক দিনের মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন ঘটে।
2.প্রবল বৃষ্টিপাত – শুরুতেই ভারী বৃষ্টি হয়।
3.বায়ুচাপ ও তাপমাত্রার পরিবর্তন – দ্রুত পরিবর্তন দেখা যায়।
4.দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন – এটি এর প্রধান কারণ।
উদাহরণ: কেরল উপকূলে বর্ষার শুরুতে প্রায় এরূপ ঘটনা ঘটতে দেখা যায়।

খুব তাড়াতাড়ি আরো কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসবো।

27/03/2026

আর কয়েকদিন পরেই দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তাই শেষ সময়ের প্রস্তুতিতে আমি তোমাদের ভূগোল বিষয়ের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন(2 মার্কস) ও সাথে উত্তর প্রদান করবো যদি তোমরা কোনো ভাবে উপকৃত হও তাহলে আমাদেরও ভালো লাগবে।
#লোয়েস (Loess):
জার্মান শব্দ 'লোয়েস'-এর অর্থ সূক্ষ্ম পলি (Fine loam)। অতি সূক্ষ্ম বালুকণা (Silt) উৎস অঞ্চল থেকে দূরে অবক্ষিপ্ত

(Deposited) হলে, তাকে লোয়েস (Loess) বলে।
🌍 *প্রধান বৈশিষ্ট্য:*
1.দানার আকার: খুব সূক্ষ্ম (সিল্ট শ্রেণীর)
2.রং: সাধারণত হলদে বা হালকা বাদামী
3.গঠন: আলগা ও ছিদ্রযুক্ত (porous)
4.স্তরবিন্যাস: স্পষ্ট স্তর দেখা যায় না (non-stratified)
5.উৎপত্তি: বায়ুর মাধ্যমে পরিবাহিত (Aeolian deposition)

#ঝুমচাষ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে?
🌱*ঝুমচাষ কীভাবে মৃত্তিকা ক্ষয় বাড়ায়:*
1.বন উজাড় ও উদ্ভিদ আচ্ছাদনের অভাব: ঝুমচাষে প্রথমে বন কেটে পুড়িয়ে ফেলা হয়। ফলে মাটির উপরিভাগে উদ্ভিদের আচ্ছাদন (vegetation cover) নষ্ট হয়ে যায়।
এতে বৃষ্টির জল সরাসরি মাটিতে আঘাত করে এবং ক্ষয় বাড়ায়।
2. মাটির উর্বর স্তর (Topsoil) আগুনে:আগুনে মাটির জৈব পদার্থ পুড়ে যায় ,উপরের উর্বর স্তর দুর্বল হয়ে পড়ে ফলে বৃষ্টির পানিতে সহজেই এই স্তর ধুয়ে যায়।
3. ফসল কাটার পর জমি ফেলে রাখা:কিছু বছর চাষের পর জমি পরিত্যক্ত করা হয়
তখন নতুন উদ্ভিদ জন্মাতে সময় লাগে এই সময়ে খালি জমি ক্ষয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে।

#খাদার ও ভাঙ্গারের মধ্যে পার্থক্যগুলি লেখো।
*খাদার ও ভাঙ্গারের মধ্যে পার্থক্য:*
খাদার (Khadar):
1.গঠনকাল:নবীন পলল দ্বারা গঠিত
2.অবস্থান:নদীর তীরবর্তী নিম্নভূমি
3.বন্যার প্রভাব:প্রায় প্রতি বছর বন্যায় প্লাবিত
4.উর্বরতা:খুব বেশি উর্বর

ভাঙ্গার (Bhangar):
1.গঠনকাল:প্রাচীন পলল দ্বারা গঠিত
2.অবস্থান:নদীর তীর থেকে কিছুটা উঁচু অঞ্চল
3.বন্যার প্রভাব:সাধারণত বন্যামুক্ত
4.উর্বরতা:তুলনামূলক কম উর্বর

#ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো।
*1.লবণসহিষ্ণুতা (Salt Tolerance):* ম্যানগ্রোভ উদ্ভিদগুলি লবনাক্ত জলে বাঁচতে সক্ষম। এদের বলা হয় হ্যালোফাইট (halophyte)। এরা শিকড় বা পাতার মাধ্যমে অতিরিক্ত লবণ বের করে দেয়।
*2.শ্বাসমূল:* ম্যানগ্রোভ গাছে বিশেষ ধরনের শ্বাসমূল বা বায়ুমূল থাকে, যা কাদামাটি থেকে উপরে উঠে আসে। এর মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, কারণ লবণযুক্ত কাদামাটিতে অক্সিজেনের অভাব থাকে।

#সামাজিক বনসৃজন কাকে বলে?
সামাজিক বনসৃজন (Social Forestry) বলতে এমন এক ধরনের বনসৃজন কর্মসূচিকে বোঝায় যেখানে সাধারণ মানুষকে যুক্ত করে গ্রাম, শহর ও আশেপাশের অনাবাদি বা অব্যবহৃত জমিতে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ করা হয়।
🟢প্রধান বৈশিষ্ট্য:
👨‍🏫সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে
🌱 রাস্তার ধারে, খালি জমি, গ্রাম ও শহরে গাছ লাগানো হয়
🌍 পরিবেশ রক্ষা ও ভারসাম্য বজায় রাখা
💰 জ্বালানি কাঠ, ফল, কাঠ ইত্যাদি থেকে অর্থনৈতিক লাভ
*🟠উদ্দেশ্য* :
1.বনসম্পদ বৃদ্ধি করা
2.পরিবেশ দূষণ কমানো
3.গ্রামীণ অর্থনীতি উন্নত করা
4.মাটিক্ষয় রোধ হয়

#নুনাটকস কী?
নুনাটাকস (Nunataks) হলো এমন পাহাড় বা শিলাস্তম্ভ, যা চারদিক থেকে বরফের চাদরে (হিমবাহ বা আইস শিট) আবৃত থাকলেও তাদের চূড়া বরফের উপরে দৃশ্যমান থাকে।

*বৈশিষ্ট্য*:
❄️ চারদিকে বরফে ঘেরা থাকে
⛰️ শুধু শীর্ষ অংশ দৃশ্যমান থাকে
🌍 প্রধানত মেরু অঞ্চল যেমন অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে দেখা।

#নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন?
🟢 *কারন:*
1.রিফট উপত্যকা (Rift Valley):
এই দুই নদী রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়।
ভূতাত্ত্বিক গঠন তাদের প্রবাহকে পশ্চিম দিকে পরিচালিত করেছে।
2.ভূপ্রকৃতির ঢাল (Slope of land): মধ্য ভারতের ভূমির ঢাল পশ্চিমমুখী হওয়ায় নদীগুলি সেই দিকেই প্রবাহিত হয়।
3.আরব সাগরে পতন:
এরা শেষ পর্যন্ত আরব সাগর-এ গিয়ে মিশে যায়(খাম্বাত উপসাগর)

খুব তাড়াতাড়ি আরো কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসবো। ভালো লাগলে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দাও।🙏

Address

Radhamohanpur, Debra, Paschim Medinipur
Kharagpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূগোল ও ভবিষ্যৎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share