20/08/2026
#জাতীয়_বিজ্ঞান_মনস্কতা_দিবস (National Scientific Temper Day)
🎙️আজ আলোচনা সভায় মুখ্য আলোচক রূপে উপস্থিত ছিলেন ড. সুধাপদ বসু, সম্পাদক, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মেদিনীপুর জেলা, সহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা বৃন্দ।
🎯 ভারতে প্রতি বছর ২০ আগস্ট জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস (National Scientific Temper Day) পালিত হয়। সমাজ থেকে কুসংস্কার দূর করা, দৈনন্দিন জীবনে যুক্তিবাদী মানসিকতা তৈরি করা এবং মানুষের মধ্যে প্রশ্ন করার সাহস জাগানোর উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। ২০১৩ সালের এই দিনে কুসংস্কার বিরোধী আন্দোলনের পরিচিত মুখ ও যুক্তিবাদী চিকিৎসক নরেন্দ্র দাভোলকর নিহত হন। তাঁর সেই আত্মত্যাগের স্মৃতি ও আদর্শকে ধরে রাখতেই দিনটি নির্ধারিত হয়।
🌷💐 বেলদা বিজ্ঞান কেন্দ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বিজ্ঞান প্রযুক্তি মিলন মঞ্চ দুই সংস্থার সম্পাদক ও সভাপতি মহোদয় সহ বিজ্ঞান নেতৃত্বদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।