09/07/2024
ঃবিজ্ঞপ্তিঃ
আমাদের বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি স্মারক পত্রিকা প্রকাশিত হবে। এই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী মহাশয়/মহাশয়গণের কাছে নাতিদীর্ঘ, মৌলিক লেখা চাওয়া হচ্ছে। বিষয় হতে পারে কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প, নাটক, ভ্রমণ কাহিনী, রম্যরচনা ইত্যাদি। লেখা বাংলায় অথবা ইংরেজিতে পরিষ্কার হস্তাক্ষরে অথবা ছাপা অক্ষরে সাদা কাগজে লিখে জমা দিতে হবে। ভাষাপ্রয়োগ ও বানানের দিকে সতর্ক থাকতে হবে। লেখার নিচে বর্তমান ছাত্রছাত্রী হলে নাম, শ্রেণি, সেকশন, রোল নাম্বার, ঠিকানা এবং ফোন নাম্বার এবং প্রাক্তন ছাত্রছাত্রী হলে নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ‘প্রাক্তন ছাত্র/ছাত্রী (অষ্টম/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশের সাল)‘ কথাটি লিখতে হবে। প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী হলে অবশ্য শুধুমাত্র নাম এবং বন্ধনীতে ‘প্রাক্তন শিক্ষক/শিক্ষিকা/শিক্ষাকর্মী‘ লিখলেই চলবে। লেখা জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ জুলাই, দু‘হাজার চব্বিশ (৩০/০৭/২০২৪)। জমা দিতে হবে বিদ্যালয়ের অফিসে সরাসরি অথবা ডাকযোগে এই ঠিকানায়, শতবার্ষিকী স্মারক পত্রিকা কমিটি, কেতুগ্রাম এস এ এম ইনস্টিটিউশন, গ্রাম+পোস্ট-কেতুগ্রাম, জেলা-পূর্ব বর্ধমান, পিন কোড-৭১৩১৪০. ডাকযোগে লেখা উক্ত সময়ের মধ্যে পৌঁছনো চাই।
লেখা নির্বাচনের ক্ষেত্রে বিদ্যালয়ের পত্রিকা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। লেখার গুণগত মান ও মৌলিকত্ব এ ব্যাপারে অগ্রাধিকার পাবে। ছাপার অক্ষরে পূর্বে প্রকাশিত কোন লেখা চলবে না। কুম্ভিলকবৃত্তি (Plagiarism) কঠোরভাবে বর্জনীয়।
এই পত্রিকার জন্য সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষের নিকট শুভেচ্ছাবার্তা আহ্বান করা হচ্ছে। এছাড়াও আগ্রহী ব্যক্তিবর্গের কাছে ন্যূনতম সাম্মানিকে বিজ্ঞাপন চাওয়া হচ্ছে। সম্পূর্ণ তথ্যের জন্য বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
আপনাদের সহযোগিতা আমাদের পাথেয়।
ধন্যবাদসহ,
শতবার্ষিকী স্মারক পত্রিকা কমিটি
কেতুগ্রাম এস এ এম ইনস্টিটিউশন