Akarbaid L B S High School

Akarbaid L B S High School Education is The Manifestation of Perfection Already in Man.

স্বাধীনতার দিন। স্কুলের অনুষ্ঠান। পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে ছাত্রীদের গোটা মাঠ জুড়ে সমবে...
16/08/2026

স্বাধীনতার দিন। স্কুলের অনুষ্ঠান। পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে ছাত্রীদের গোটা মাঠ জুড়ে সমবেত নৃত্য পরিবেশন।

ভালো থাক আমাদের ছাত্রছাত্রীরা। জীবনে সফল হোক। নিজের, নিজেদের পরিবারের তথা বিদ্যালয়ের নাম উজ্জ্বল করুক।

জয় হিন্দ। বন্দেমাতরম্।

14/08/2026

অনাবিল আনন্দ।

আগামীকাল স্বাধীনতা দিবস। তার আগে একটু গুছিয়ে নেওয়ার পালা, প্রস্তুত হবার পালা। কাল সকালেই পতাকা উত্তোলন। ৮০ তম স্বাধীনত...
14/08/2026

আগামীকাল স্বাধীনতা দিবস। তার আগে একটু গুছিয়ে নেওয়ার পালা, প্রস্তুত হবার পালা। কাল সকালেই পতাকা উত্তোলন। ৮০ তম স্বাধীনতা দিবসের আগের বিকেলে।

হর ঘর তিরঙ্গা
14/08/2026

হর ঘর তিরঙ্গা

 #শহীদ___স্মরণে"ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান"আজ শহীদ ক্ষুদিরাম বসুর চলে যাওয়ার দিন।
11/08/2026

#শহীদ___স্মরণে
"ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান"

আজ শহীদ ক্ষুদিরাম বসুর চলে যাওয়ার দিন।

"স্মরণে বিশ্বকবি"
08/08/2026

"স্মরণে বিশ্বকবি"

¤¤¤ নোটিশ ¤¤¤আজ বিদ্যালয়ে একটি অভিভাবক সভার আয়োজন করা হয়। সেখানে HPV ভ্যান ভ্যাকসিন বিষয়ে সচেতনতার আলোচনা করেন চাকোলতো...
06/08/2026

¤¤¤ নোটিশ ¤¤¤

আজ বিদ্যালয়ে একটি অভিভাবক সভার আয়োজন করা হয়। সেখানে HPV ভ্যান ভ্যাকসিন বিষয়ে সচেতনতার আলোচনা করেন চাকোলতোড় হাসপাতাল থেকে আগত প্রতিনিধিরা। 14 থেকে 15 বছরের মধ্যে যে ছাত্রীদের বয়স, তাদের এই ভ্যাকসিন সরকার থেকে বিনামূল্যে দেওয়া হবে।

এই কারণে আগামী 11/08/2026 ( মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গনে বেলা এগারোটা থেকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। সেখানে এই ভ্যাকসিন দেওয়া হবে।

এছাড়াও, সর্বসাধারণের জন্য বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হবে। একজন / দুজন ডাক্তারবাবু সেখানে সর্বসাধারণের স্বাস্থ্য পরীক্ষা করবেন।

এই কারণে ছাত্রীদের তো আসতে হবেই। তাছাড়া সাধারণ মানুষও কোনো ধরনের অসুস্থতা বোধ করলে ডাক্তার দেখাতে আসতে পারেন।

ছাত্রীদের সাথে সেদিন আধার কার্ড এবং নিজেদের মোবাইল ফোন নিয়ে আসতে হবে। কারন এই ভ্যাকসিন নেবার জন্য মোবাইলে একটি ওটিপি যাবে। আর সেদিন বিদ্যালয়ে আসার আগে ভারী খাবার খেয়ে আসতে হবে। ভ্যাকসিন খালি পেটে নেওয়া যাবে না।

এই নোটিশটি সকলে শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারেন।

ধন্যবাদ।

"কে লইবে মোর কার্য...?"প্রধান শিক্ষক মহাশয়ের অবসরের পর স্বাভাবিক ভাবেই বিদ্যালয়ের কাজকর্ম চালিয়ে নিয়ে যাওয়া ও বিদ্যাল...
02/08/2026

"কে লইবে মোর কার্য...?"

প্রধান শিক্ষক মহাশয়ের অবসরের পর স্বাভাবিক ভাবেই বিদ্যালয়ের কাজকর্ম চালিয়ে নিয়ে যাওয়া ও বিদ্যালয়ের পরিচালনার জন্য কারও হাতে সে ভার অর্পণ করা হয়, এটাই চিরাচরিত প্রথা।

আজ পয়লা অগাস্ট ২০২৬ বিদ্যালয়ে সেই কাজই চলছে। প্রসঙ্গত বলে রাখা উচিত হবে যে কিরিটি বাবুর অবসরের পর বিদ্যালয়ের সবথেকে পুরোনো যোগদান করা শিক্ষক মহাশয় শ্রী রঞ্জিত কুমার মন্ডল ভারপ্রাপ্ত প্রধান হলেন। পরিভাষায় এই পদটিকে T. I. C (Teacher in Charge) বলা হয়। আর এই কার্যভার হস্তান্তরের কাজটিকে বলা হয় "Hand Over - Take Over". কাজটি অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ ও ধৈর্যের। সেই কাজে সহায়তা করছেন বিদ্যালয়ের আর এক সিনিয়র শিক্ষক মহাশয় শ্রী দয়াময় মাহাতো স্যার।

কথায় আছে, সব ভালো যার শেষ ভালো। ইংরাজীতে কথাটি হলো All's well that ends well. মোদ্দা কথাটি হলো জীবনচক্রের নিয়মে একদিন ...
31/07/2026

কথায় আছে, সব ভালো যার শেষ ভালো। ইংরাজীতে কথাটি হলো All's well that ends well. মোদ্দা কথাটি হলো জীবনচক্রের নিয়মে একদিন সমাপ্তি ঘটে সবকিছুরই। সকলকেই যেতে হয় অবসরে। মন বলতে চায়, "যেতে পারি কিন্তু কেন যাবো?" আর আশেপাশের সকলেই বলতে চায়, "যেতে নাহি দিব।"

কিন্তু কঠোর কঠিন তথা নীরস সরকারী নিয়মে আমরা সবাই বাঁধা। সেই একই কারনে সুদীর্ঘ এবং সফল শিক্ষকতার জীবনের পর আজ, একত্রিশে জুলাই দুহাজার ছাব্বিশ তারিখে তাঁর কর্মজীবনের শেষ দিন পেরিয়ে গেলেন অকড়বাইদ লাল বাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কিরিটি ভূষণ মাহাত মহাশয়। আজ তাঁর অবসর গ্রহনের দিন।

যদিও তাঁর অফিসিয়াল ফেয়ার ওয়েল আজ ছিল না। সে আরও এক অন্য দিনে অনুষ্ঠিত হবে। তবু আজ শেষ দিনে প্রধান শিক্ষক মহাশয় তার পক্ষ থেকে স্নেহের ছাত্রছাত্রীদের জন্য লাঞ্চ উপহার দিলেন। আর সহকর্মীবৃন্দ তাঁকে ঘিরে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটিতে তাঁকে ঘিরে একটু গল্পস্বল্পে, হাসি ঠাট্টায় মেতে উঠলেন।

বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর সুন্দর, সুস্থ অবসর জীবন কামনা করি। আপনি খুব ভালো থাকুন স্যার।

সাথে রইল কিছু ছবি। 👇

দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের সূচী
18/07/2026

দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের সূচী

Address

Akarbaid
Kenda
723102

Opening Hours

Monday 10:30am - 5pm
Tuesday 10:30am - 5pm
Wednesday 10:30am - 5pm
Thursday 10:30am - 5pm
Friday 10:30am - 5pm
Saturday 10:30am - 2pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akarbaid L B S High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Akarbaid L B S High School:

Shortcuts

Share

Category