01/02/2026
28/01/2026 তারিখ ভারতীয় রেডক্রস সোসাইটির কাটোয়া মহকুমা শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের স্কুলের ছাত্রী শ্রাবন্তী থান্ডার ও সায়ন্তিকা থান্ডার ১০০ মিটার রানে প্রথম এবং মামনী থান্ডার শট পুটে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
29/01/2026
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কিছু সুন্দর মুহূর্ত
29/01/2026
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬
28/01/2026
আজ স্কুলে Health awareness camp এর কিছু ছবি....
26/01/2026
আজ বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন এর কিছু মুহূর্ত।
24/01/2026
ভারতীয় রেডক্রস সোসাইটির কাটোয়া মহকুমা শাখা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ঋষিমা মজুমদার সংগীতে প্রথম স্থান, ষষ্ঠ শ্রেনীর ছাত্রী মৃন্ময়ী পাল নৃত্যে দ্বিতীয় স্থান, নবম শ্রেণীর ছাত্রী সৃজনী দেবনাথ আবৃত্তিতে দ্বিতীয় স্থান,নবম শ্রেণীর ছাত্রী জয়িতা ব্যানার্জী পাঠে দ্বিতীয় স্থান, ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ইপ্তেসাম সুলতানা আবৃত্তিতে প্রথম, পঞ্চম শ্রেণীর ছাত্রী জিনিয়া আফরিন আবৃত্তিতে তৃতীয় স্থান, দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা মন্ডল সঙ্গীতে প্রথম স্থান, ষষ্ঠ শ্রেণির ছাত্রী শুভাঙ্কিতা দেবনাথ নৃত্যে তৃতীয় স্থান, নবম শ্রেণীর ছাত্রী অরিঘ্না মন্ডল পাঠ ও বক্তৃতায় দুটোতেই প্রথম স্থান এবং পঞ্চম শ্রেণীর ছাত্রী অভিজা মোদক প্রশ্নোত্তরে তৃতীয় স্থান, অধিকার করেছে।ওদের জন্য আমরা গর্বিত।
24/01/2026
বিদ্যালয়ে ২৩ শে জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন.....
18/09/2025
শোকবার্তা
আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সম্মানিত শিক্ষিকা কবিতা দি ( কবিতা সরকার ) গতকাল পরলোকগমন করেছেন। আমরা গভীর শোকাহত।
শিক্ষিকা হিসেবে তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, অনুপ্রেরণা ও মানসিক শক্তির উৎস। তাঁর আন্তরিকতা, ধৈর্য আর স্নেহ আজও আমাদের মনে অম্লান।
বিদ্যালয় ও শিক্ষার্থীদের প্রতি তাঁর অবদান আমরা কখনো ভুলবো না।
তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।