04/03/2026
আজি বসন্ত জাগ্রত দ্বারে...
"Education is the most powerful weapon which you can use to change the world."
------ Nelson Mandela
04/03/2026
আজি বসন্ত জাগ্রত দ্বারে...
23/02/2026
আজ সকাল থেকেই স্কুলের ছাত্রছাত্রীদের ভীষণ আনন্দ। কারণ আজ ওদের প্রিয় সুধা দিদিমণি ওদের সঙ্গে সারাদিন থাকবে। দুই দিদিমণি অন্য স্কুলে বদলি হবার পর থেকেই ওদের মন খারাপ। তবু ওদের বোঝানো হয়েছে যে, যেহেতু অন্য স্কুলে দিদিমণি নেই তাই সুধা দিদিমণিকে ও তনুজা দিদিমণিকে অন্য স্কুলে যেতে হয়েছে। আবার দরকার হলেই দিদিমণিরা আমাদের স্কুলে ফিরে আসবেন। আসলে আমাদের স্কুল মানেই সকলে জানে সুধা দিদিমণির স্কুল...আমাদের সকলের আগে দিদিমণি এই স্কুলে যোগদান করেছিলেন...প্রায় একযুগ আগে। কিন্তু হঠাৎ বদলির চিঠি এসে সব গোলমাল করে দিয়েছিল। জীবন মানেই মেনে নেওয়া, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া।
সব খারাপ খবরের মাঝেই একটাই ভালো খবর যে দিদিমণিও শুরুর মনখারাপ কাটিয়ে উঠে ছাত্রছাত্রীদের টানে মাঝে মধ্যেই আমাদের বিদ্যালয়ে উপস্থিত থাকছেন। আজ যেমন ছাত্র ছাত্রীদের জন্য ভাত, সব্জি ডাল, চিকেন কারি ও চাটনি সহযোগে মধ্যাহ্ণ ভোজনের আয়োজন করেছিলেন (এবং নিজহাতে রান্নাও করেছিলেন )। শুধু তাই নয় স্কুলের রান্নার সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যাদের হাতে উপহার তুলে দেন।
পড়াশোনা শেষে সকল ছাত্রছাত্রী মিলে হৈ হৈ করে খেলা করে ,ভীষণ ভালো এক সুখস্মৃতি নিয়ে সকলে বাড়ি ফিরলো। জীবন ক্ষণস্থায়ী ...কিন্তু সেই ক্ষণস্থায়ী জীবনে এই সুখস্মৃতিরা দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায়।
20/09/2025
আজ (20/09/25) আমাদের স্কুলের drawing class এ...
15/08/2025
স্বাধীনতা দিবস...
08/08/2025
আজ আমাদের বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন ...
08/07/2025
শিশু শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গি বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য আলোচনা সভা।
03/07/2025
প্লাস্টিক দূষণের বিরুদ্ধে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজকের পদযাত্রা...অংশগ্রহণে আমাদের বিদ্যালয়।
18/06/2025
এটা প্রমাণিত যে, নিয়মিত যোগব্যায়াম আমাদের মানসিক চাপ কমাতে, সুস্থ ভাবে জীবন যাপন করতে সাহায্য করে। তাই প্রতিটি শিশু-শিক্ষার্থীর সচেতনতা বৃদ্ধির জন্য আজ বিশ্ব যোগ-দিবসে আনন্দ সহকারে আমাদের বিদ্যালয়ের সকলে মিলে যোগাসন অনুশীলন।
26/04/2025
প্রবল গরমে আজ সকলের জন্য তরমুজ...
16/04/2025
স্বাস্থ্যকেন্দ্রের দিদিমণিদের সহযোগিতায় আমাদের বিদ্যালয়ে কৃমিনাশক ওষুধ খাওয়ানো চলছে...