AIMS

AIMS

Share

We will Open The World of Knowledge for You The Academy of Science Group

20/12/2017

__বিখ্যাত ৮০টি আবিষ্কার ও তার আবিষ্কারক ও উদ্ভাবক→

1) অক্সিজেন কে আবিস্কার করেন ? ➫ জে বি প্রিস্টলি
2) অণুবীক্ষণ যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ জেড ভ্যানসেন
3) ইউরিয়া কে আবিস্কার করেন ? ➫ উহলার
4) ইউরেনিয়াম কে আবিস্কার করেন ? ➫ ক্লাপ্রথ
5) ইলেক্ট্রন কে আবিস্কার করেন ? ➫ স্যার জোসেফ জন থমসন
6) এক্সরে কে আবিস্কার করেন ? ➫ ডব্লিউ কে রন্টজে
7) এন্টিসেপ্ট চিকিত্সা কে আবিস্কার করেন ? ➫ লিস্টার লর্ড বেন্টিং
8) এয়ার কন্ডিশনার কে আবিস্কার করেন ? ➫ ডব্লিউ এইচ ক্যারিয়ার
9) এরোপ্লেন কে আবিস্কার করেন ? ➫ অরভিল ও উইলভার রাইট
10) ওজোন কে আবিস্কার করেন ? ➫ স্কোনবীনি
11) কলেরা বেসিলাস কে আবিস্কার করেন ? ➫ রবার্ট কচ
12) কৃত্রিম জিন কে আবিস্কার করেন ? ➫ হরগোবিন্দ খোরানা
13) কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কে আবিস্কার করেন ? ➫ জুলিও কুরি
14) কোষ কে আবিস্কার করেন ? ➫ রবার্ট হুক
15) কোষের নিউক্লিয়াস কে আবিস্কার করেন ? ➫ রবার্ট ব্রাউন ১৮৩১ সালে
16) ক্যামেরা কে আবিস্কার করেন ? ➫ জর্জ ইস্টম্যান
17) ক্রোমোজোম কে আবিস্কার করেন ? ➫ স্টাসবুর্গার
18) ক্লোরিন কে আবিস্কার করেন ? ➫ শীলে
19) ক্লোরোফরম কে আবিস্কার করেন ? ➫ সিম্পসন ও হ্যারিসন
20) গতির সূত্র কে আবিস্কার করেন ? ➫ আইজ্যাক নিউটন
21) গ্যালভানোমিটার কে আবিস্কার করেন ? ➫ আন্ডার মেরি আম্পিয়ার
22) চলচ্চিত্র যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
23) জলাতঙ্ক রোগের চিকিত্সা আবিস্কার করেন কে ? ➫ লুই পাস্তুর
24) জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিস্কার করেন ? ➫ লুই পাস্তুর
25) টেলিগ্রাফ কে আবিস্কার করেন ? ➫ এফ বি মোর্স
26) টেলিফোন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার গ্রাহামবেল
27) টেলিভিশন কে আবিস্কার করেন ? ➫ জন লজি বেয়ার্ড
28) টেলিস্কোপ কে আবিস্কার করেন ? ➫ হ্যান্স লিপারসি
29) ডাবল হেলিক্স DNA কে আবিস্কার করেন ? ➫ ওয়াটসন ও ক্রিক
30) ডায়নামো কে আবিস্কার করেন ? ➫ মাইকেল ফ্যারাডে
31) ডি ডি টি কে আবিস্কার করেন ? ➫ জিডলার
32) ডিজেল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ রুডলফ
33) ডিনামাইট কে আবিস্কার করেন ? ➫ আলফ্রেড নোবেল
34) ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিস্কার করেন ? ➫ ভন ভেহরিং
35) ড্রাইসেল কে আবিস্কার করেন ? ➫ জর্জেস লেকল্যান্স
36) তড়িত্ বিশ্লেষণ কে আবিস্কার করেন ? ➫ ফ্যারাডে
37) থার্মোমিটার কে আবিস্কার করেন ? ➫ গ্যালিলিও গ্যালিলি
38) নিউট্রন কে আবিস্কার করেন ? ➫ জেমস চ্যাডউইক
39) পচন নিবারক অস্ত্রোপচার কে আবিস্কার করেন ? ➫ লিসার
40) পরম শূন্যতার স্কেল কে আবিস্কার করেন ? ➫ কেলভিন
41) পারমাণবিক বিভাজন প্রক্রিয়া কে আবিস্কার করেন ? ➫ অটোহ্যান
42) পারমাণবিক সংখ্যা কে আবিস্কার করেন ? ➫ মোঁসলে
43) পেট্রোল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ নিকোলাস অটো
44) পেনিসিলিন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার ফ্লেমিং
45) পোলিও টিকা কে আবিস্কার করেন ? ➫ জোনাস ই স্যাক
46) প্রোটন কে আবিস্কার করেন ? ➫ রাদারফোর্ড
47) প্লুটোনিয়াম কে আবিস্কার করেন ? ➫ সিবোর্গ
48) ফনোগ্রাফ কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
49) ফ্লপি ডিস্ক কে আবিস্কার করেন ? ➫ আইবিএম কোম্পানি
50) বংশগতির সূত্র কে আবিস্কার করেন ? ➫ গ্রেগর মেন্ডেল
51) বল পয়েন্ট কে আবিস্কার করেন ? ➫ জন জেলাউড
52) বসন্ত টিকা কে আবিস্কার করেন ? ➫ জেনার
53) বসন্তের টিকা কে আবিস্কার করেন ? ➫ এডওয়ার্ড জেনার
54) বায়ু নিষ্কাশন যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ অটোভন গেরিক
55) বার্নার কে আবিস্কার করেন ? ➫ রবার্ট বুনসেন
56) বাষ্পীয় ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ জেমস ওয়াট
57) বিদ্যুত্ কে আবিস্কার করেন ? ➫ উইলিয়াম গিলবার্ট
58) বিবর্তনের সূত্র কে আবিস্কার করেন ? ➫ চার্লস ডারউইন
59) বিসিজি টিকা কে আবিস্কার করেন ? ➫ ক্যালসাট ও গুয়োচিন (যক্ষার টিকা)
60) বৈদ্যুতিক বাতি কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
61) ব্যাক্টেরিয়া কে আবিস্কার করেন ? ➫ লিউয়েন হুক
62) ব্যারোমিটার কে আবিস্কার করেন ? ➫ ইভারজেলিস্টটরসিলি
63) ব্লাড গ্রুপ কে আবিস্কার করেন ? ➫ ল্যান্ড স্টেইনার
64) ভাইরাস কে আবিস্কার করেন ? ➫ চার্ল আই ইকলুজ
65) ভিটামিন এ বি ও ডি কে আবিস্কার করেন ? ➫ মেকুলাস
66) মাইক্রোফোন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার গ্রাহাম বেল
67) ম্যালেরিয়া জীবাণু কে আবিস্কার করেন ? ➫ রোনাল্ড রস
68) যক্ষার জীবাণু কে আবিস্কার করেন ? ➫ রবার্ট কচ
69) রক্ত সঞ্চালন কে আবিস্কার করেন ? ➫ উইলিয়াম হার্ভে
70) রাডার কে আবিস্কার করেন ? ➫ এ এইচ টেলর এবং লিও সি ইয়ং
71) রিভলভার কে আবিস্কার করেন ? ➫ স্যামুয়েল কোল্ট
72) রেডিও কে আবিস্কার করেন ? ➫ জি মার্কনি
73) রেডিয়াম কে আবিস্কার করেন ? ➫ ম্যাডম কুরি ও পিয়েরে কুরি
74) রেল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ জর্জ স্টিভেনসন
75) লেজার কে আবিস্কার করেন ? ➫ টি এইচ মাইম্যান
76) সিডি কে আবিস্কার করেন ? ➫ আর সি এ
77) সৌরজগত ➫ এন কপার্নিকাস
78) হাইড্রোজেন কে আবিস্কার করেন ? ➫ হেনরি ক্যাভেন্ডিস
79) হামের টিকার উদ্ভাবক কে ? ➫ এনভারস এবং জন পিবলস
80) হোমিওপ্যাথির জনক কে ? ➫ হ্যানিম্যান

🙏 AIMS🙏

20/12/2017

১। পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু ।
২। পদার্থের স্থায়ী মূল কণিকা –
ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
৩। তেজস্ক্রিয় রশ্মিতে থাকে –
আলফা, বিটা ও গামা কনিকা ।
৪। পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও
পারমাণবিক সংখ্যা – পরস্পর সমান ।
৫। পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর
আকর্ষণ বলকে বলে – অভিকর্ষ বল ।
৬।বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ক্যালরি।
৭। ০ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড ।
৮। সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ
লাল দেখায় – লাল আলোর
তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
৯। সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি –
সৌর রশ্মি ।
১০। পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা
ছিটকিয়ে পড়ি না – মধ্যাকর্ষণের
জন্য ।
১১।প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন – উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
১২। চা তাড়াতাড়ি ঠান্ডা হয় –
কালো রংয়ের কাপে (কালো
রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
১৩। চা দেরীতে ঠান্ডা হয় – সাদা
রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ
শোষণ ক্ষমতা কম)।
১৪। শব্দের গতি সবচেয়ে বেশি – কঠিন
মাধ্যমে ।
১৫। শব্দের গতি সবচেয়ে কম – বায়বীয়
মাধ্যমে ।
১৬। তিনটি মূখ্য বর্ণ – লাল, সবুজ ও নীল ।
১৭। ৪ডিগ্রি সে: তাপমাত্রায় জলের ঘনত্ব – সর্বোচ্চ ।
১৮। ইউরেনিয়াম, নেপচুনিয়াম
প্লুটোনিয়াম হল – তেজস্ক্রিয়
পদার্থ ।
১৯। রাবারের স্থিতিস্থাপকতা কম
এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি ।
২০। উন্নত ধরণের বিস্ফোরোক (ডিনামাইট) আবিষ্কার করে ধনী হয়েছিলেন – আলফ্রেড নোবেল ।
২১। ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ
– ডিজিটাল সিগনাল ডেটাবেজ ।
২২। পীট কয়লা – ভিজা ও নরম ।
২৩। তাপ আটকা পড়ে তাপমাত্রা
বৃদ্ধিকে বলে – গ্রীনহাউজ ইফেক্ট।
২৪। পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি
করাকে বলে – ফিউশন বিক্রিয়া ।
২৫। বায়ু এক প্রকার – মিশ্র পদার্থ ।
২৬। লোহার উপর দস্তার প্রলেপ
দেয়াকে বলে – গ্যালভানাইজিং ।
২৭। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে – মরিচিকায় ।
২৮। জল বরফে পরিণত হলে – আয়তনে বাড়ে ।
২৯। জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায়
থাকতে পারে ।
৩০। বৈদুতিক বাল্বের ফিলামেন্ট
তৈরী – টাংস্টেন দিয়ে ।
৩১। CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
ধ্বংস করে – ওজন স্তর ।
৩২। ডুবোজাহাজ হতে জলের উপরে
দেখার জন্য ব্যবহৃত হয় – পেরিস্কোপ ।
৩৩। ব্যাটারি হতে পাওয়া যায় –
ডিসি কারেন্ট ।
৩৪। সর্বোত্তম তড়িৎ পরিবাহক – তামা ।
৩৫। পারমাণবিক চুল্লিতে মডারেটর
হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট ।
৩৬। শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে –
সুপারসনিক বিমান ।
৩৭। বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি
– ৩x১০ ১০ সে. মি. ।
৩৮। কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট –
চুম্বক পদার্থ ।
৩৯। আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে –
দর্পনে ।
৪০। স্টিফেন হকিন্স একজন – পদার্থবিদ।
৪১। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস,
কয়লা ইত্যাদি – জীবাস্ম
জালানি ।
৪২। জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি – অতি বেগুণী রশ্মি ।
৪৩। এক্সরে এর একক – রনজেন ।
৪৪। তেজস্ক্রীয়তার একক কুরি ও এর
আবিস্কারক – হেনরী বেকুইরেল ।
৪৫। রেডিয়াম আবিস্কার করেন –
মাদাম কুরি ।
৪৬। পারমাণবিক বোমা উৎপন্ন হয় –
ফিশন পদ্ধতিতে ।
৪৭। হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় –
ফিউশন পদ্ধতিতে ।
৪৮। পারমানবিক ওজন = প্রোটন ও
নিউট্রনের ওজন ।
৪৯। প্লবতা সূত্র আবিস্কার করেন –
আর্কিমিডিস ।
৫০। দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন –
গ্যালিলিও ।

🙏 AIMS 🙏

20/12/2017

মস্তিস্কের পর্দার নাম কি ?
➟ মেনিনজেস
হৃদপিন্ডের পর্দার নাম কি ?
➟ পেরিকার্ডিয়াম
ফুসফুসের পর্দার নাম কি ?
➟ প্লুরা
যকৃতের পর্দার নাম কি ?
➟ গ্লিসনস ক্যাপসুল
অস্থির পর্দার নাম কি ?
➟ পেরি অস্টিয়াম
তরুণাস্থির পর্দার নাম কি ?
➟ পেরিকার্ডিয়াম
স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ?
➟ নিউরন
রেচনতন্ত্রের গাঠনিক একক কি ?
➟ নেফ্রন
কংকালতন্ত্রের গাঠনিক একক কি ?
➟ অস্থি
যকৃতের গাঠনিক একক কি ?
➟ হেপা
🙏AIMS🙏

20/12/2017

*HEADQUARTERS*

🔰১। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক
🔰২। জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক
🔰৩। CIA এর স
দর দপ্তর= ভার্জিনিয়া
🔰৪। OIC এর সদর দফতর= জেদ্দা
🔰৫। IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)
🔰৬। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)
🔰৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস
🔰৮। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস
🔰৯। ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে
🔰১০। WIPO এর সদর দপ্তর=জেনেভা
🔰১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
🔰১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
🔰১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা
🔰১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা
🔰১৫। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
🔰১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ
🔰১৭। IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
🔰১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল
🔰১৯। PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
🔰২০। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা
🔰২১। WHO এর সদর দপ্তর=জেনেভা
🔰২২। FAO এর সদর দপ্তর=রোম আউটসাইড নলেজ
🔰২৩। BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
🔰২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা
🔰২৫। NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
🔰২৬। G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
🔰২৭। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা
🔰২৮। ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ
🔰২৯। OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ আউটসাইড নলেজ
🔰৩০। OPEC এর সদর দপ্তর= ভিয়েনা
🔰৩১। WTO এর সদর দপ্তর= জেনেভা।
🔰৩২। WLO এর সদর দপ্তর= জেনেভা
🔰৩৩। ILO-এর সদর দফতর= জেনেভা।
🔰৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক
🔰৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম
🔰৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন
🔰৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও আউটসাইড নলেজ
🔰৩৮। IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি আউটসাইড নলেজ
🔰৩৯। UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে
🔰৪০। UNCTD এর সদর দপ্তর= জেনেভা
🔰৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা
🔰৪২। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
🔰৪৩। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
🔰৪৪। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
🔰৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
🔰৪৬। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন
🔰৪৭। D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক
🔰৪৮।UNU (United Nation University)= টোকিও, জাপান।
🔰৪৯। ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড
🔰৫০। আইসিসি এর সদর দপ্তর=দুবাই
, (ইউনাইটেড আরব এমিরেটস)

🙏 AIMS🙏

20/12/2017

*HEADQUARTERS*

🔰১। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক
🔰২। জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক
🔰৩। CIA এর স
দর দপ্তর= ভার্জিনিয়া
🔰৪। OIC এর সদর দফতর= জেদ্দা
🔰৫। IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)
🔰৬। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)
🔰৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস
🔰৮। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস
🔰৯। ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে
🔰১০। WIPO এর সদর দপ্তর=জেনেভা
🔰১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
🔰১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
🔰১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা
🔰১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা
🔰১৫। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
🔰১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ
🔰১৭। IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
🔰১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল
🔰১৯। PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
🔰২০। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা
🔰২১। WHO এর সদর দপ্তর=জেনেভা
🔰২২। FAO এর সদর দপ্তর=রোম আউটসাইড নলেজ
🔰২৩। BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
🔰২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা
🔰২৫। NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
🔰২৬। G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
🔰২৭। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা
🔰২৮। ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ
🔰২৯। OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ আউটসাইড নলেজ
🔰৩০। OPEC এর সদর দপ্তর= ভিয়েনা
🔰৩১। WTO এর সদর দপ্তর= জেনেভা।
🔰৩২। WLO এর সদর দপ্তর= জেনেভা
🔰৩৩। ILO-এর সদর দফতর= জেনেভা।
🔰৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক
🔰৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম
🔰৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন
🔰৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও আউটসাইড নলেজ
🔰৩৮। IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি আউটসাইড নলেজ
🔰৩৯। UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে
🔰৪০। UNCTD এর সদর দপ্তর= জেনেভা
🔰৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা
🔰৪২। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
🔰৪৩। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
🔰৪৪। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
🔰৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
🔰৪৬। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন
🔰৪৭। D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক
🔰৪৮।UNU (United Nation University)= টোকিও, জাপান।
🔰৪৯। ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড
🔰৫০। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব এমিরেটস)

🙏 AIMS🙏

02/11/2017

AIMS (THE STUDY CENTRE) এর স্থান পরিবর্তন হয়েছে |

নতুন ঠিকানা :- কাটোয়া ডাকবাংলা রোড, SBI ATM 🏧 এর উপরে.।

নতুন মরশুমের (season) ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

05/09/2017

এক জন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে, তানয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনও ক্ষেত্রেই। তিনি যে পড়ুয়াকে শেখাবেন , তাই নয়। তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশা দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভাল মানুষ হতে শেখাবেন।
এক জন আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ – ১৭ই এপ্রিল, ১৯৭৫) তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি (১৯৫২-১৯৬২) এবং দ্বিতীয় রাষ্ট্রপতি(১৯৬২-৬৭) ছিলেন।
একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনও পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তাঁর ছাত্রজীবন এগিয়ে চলে। ১৯০৫ সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল ‘বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা’। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসাবেও পরিচিত ছিলেন। ১৯৩১ সালে তাঁকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয়। ১৯৫৪-তে ভারতরত্ন সম্মান পান। প্রথম জীবনে তিনি মহীশুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন (১৯১৮)। এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সে সময়েই তিনি লেখেন তাঁর প্রথম গ্রন্থ ‘ দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগোর’। দ্বিতীয় গ্রন্থ ‘দ্য রেন অফ রিলিজিয়ন ইন কনটেমপোরারি ফিলোজফি’ প্রকাশিত হয় ১৯২০সালে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। দেশ–বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন।
রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদ্‌যাপিত হয় তবে আমি বিশেষরূপে অনুগ্রহ লাভ করবো।
সেই থেকে এই দিনটি ভারতে শিক্ষক দিবসরূপে পালিত হয়ে চলেছে।

..............................🙏AIMS🙏..............................

29/08/2017

ছোটো প্রশ্ন ও উত্তর : [পরমাণুর গঠন]

প্রশ্ন:- 20X40 পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা কত ? পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখ ।

উত্তর:- 20X40 পরমাণুতে প্রোটন সংখ্যা = 20, নিউট্রন সংখ্যা = (40 - 20) = 20, পরমাণুটির ইলেকট্রন সংখ্যা = 20 । অতএব পরমাণুটির ইলেকট্রন বিন্যাস হল K কক্ষে 2 -টি, L কক্ষে 8 -টি, M কক্ষে 8 -টি এবং N কক্ষে 2 -টি ।



প্রশ্ন:- Cl- আয়নে উপস্থিত তড়িৎ আধানযুক্ত কণার সংখ্যা কত ? (CL- পারমাণবিক সংখ্যা 17 )

উত্তর:- Cl- আয়নে উপস্থিত ধনাত্বক তড়িৎ আধানযুক্ত কণার সংখ্যা = 17 এবং ঋণাত্বক তড়িৎ আধানযুক্ত কণার সংখ্যা = 18 ।



প্রশ্ন:- প্রোটন পরমাণুর কোন অংশে থাকে ?

উত্তর:- প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে থাকে ।



প্রশ্ন:- পরমাণুর মৌলিক কণাগুলির নাম কী ?

উত্তর:- পরমাণুর মৌলিক কণাগুলির নাম হল ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ।



প্রশ্ন:- সোডিয়াম (পারমাণবিক সংখ্যা -11) 1 -টি ইলেকট্রন বর্জন করে Na+ গঠন করে, সোডিয়াম পরমাণুর K, L, না M কক্ষ থেকে ইলেকট্রনটি বর্জিত হয় ।

উত্তর:- যেহেতু Na পরমাণুর M কক্ষে 1টি ইলেকট্রন আছে , এতএব এক্ষেত্রে সোডিয়াম পরমাণুর M কক্ষ থেকে ইলেকট্রনটি বর্জিত হয় ।



প্রশ্ন:- ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 । Mg++ আয়নে ইলেকট্রন সংখ্যা কত ?

উত্তর:- ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা = 12 ; Mg++ আয়নে ইলেকট্রন সংখ্যা = 12 - 2 = 10 ।



প্রশ্ন:- 92X235 পরমাণুর মধ্যে তড়িতাহিত কণার সংখ্যা নির্ণয় করো । পরমাণুটির প্রোটন ও নিউট্রন সংখ্যা কত ?

উত্তর:- 92X235 পরমাণুর মধ্যে 92 -টি প্রোটন, ও 92 -টি ইলেকট্রন রয়েছে । সুতরাং, মোট তড়িতাহিত কণার সংখ্যা = (92 + 92) = 184 । পরমাণুটির ভর সংখ্যা = 235 । সুতরাং পরমাণুটির নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা - প্রোটন সংখ্যা = (235 - 92) = 143 ।



প্রশ্ন:- প্রোটনের তড়িতাধানের প্রকৃতি কী ?

উত্তর:- প্রোটন হল ধনাত্বক বা পজিটিভ তড়িৎগ্রস্ত কণা ।



প্রশ্ন:- হাইড্রোজেনের দুটি সমস্থানিক চিহ্নের সাহায্যে লেখ ।

উত্তর:- হাইড্রোজেনের দুটি সমস্থানিক হল-[i] 1H2 (ডয়টেরিয়াম), [ii] 1H3 ( ট্রাইটিয়াম ) ।



প্রশ্ন:- কোনো পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 ও 8 । পরমাণুটির ভর সংখ্যা কত ?

উত্তর:- পরমাণুটির ইলেকট্রন সংখ্যা = 6 -টি অর্থাৎ প্রোটন সংখ্যা = 6 -টি নিউট্রন সংখ্যা = 8 -টি সুতরাং, পরমাণুর ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা = (6 + 8) = 14 ।



প্রশ্ন:- পরমাণুতে সবচেয়ে ভারী এবং সবচেয়ে হালকা কণা কোনটি ?

উত্তর:- পরমাণুতে সবচেয়ে ভারী কণা নিউট্রন এবং সবচেয়ে হালকা কণা ইলেকট্রন ।



প্রশ্ন:- কোনো পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে কী বলে ?

উত্তর:- কোনো পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে ।



প্রশ্ন:- 20Ca40 -পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখ ।

উত্তর:- 20Ca40 -পরমাণুর ইলেকট্রন = 20, সুতরাং ইলেকট্রন বিন্যাস হল K2L8M8N2 ।



প্রশ্ন:- একটি মৌলের পারমাণবিক সংখ্যা 11 হলে, এর M কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে ?

উত্তর:- মৌলটির পারমাণবিক সংখ্যা 11 হলে ইলেকট্রন সংখ্যা হবে = 11 । মৌলটির পরমাণুর ইলেকট্রন বিন্যাস হবে K2L8M1 । সুতরাং মৌলটির পরমাণুর M কক্ষপথে 1 -টি ইলেকট্রন থাকবে ।



প্রশ্ন:- 19K39 -এর পরমাণুতে প্রোটন, নিউট্রন এবং ইলেক্ট্রনের সংখ্যা কত ? পরমাণুর কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন আছে ?

উত্তর:- 19K39 -এর পরমাণুতে প্রোটন সংখ্যা = 19, ইলেক্ট্রনের সংখ্যা = 19 এবং নিউট্রন সংখ্যা = (39 - 19) = 20 । পরমাণুটির K-কক্ষে 2-টি, L-কক্ষে 8-টি, M -কক্ষে 8 -টি এবং N -কক্ষে 1 -টি ইলেকট্রন আছে ।



প্রশ্ন:- কোনো পরমাণুতে কেন্দ্রকীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল ?

উত্তর:- কোনো পরমাণুতে কেন্দ্রকীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে নিউক্লিয় বল ।



প্রশ্ন:- ইলেক্ট্রনের আধানের পরিমাণ কুলম্ব এককে প্রকাশ করো ।

উত্তর:- S.I. এককে ইলেক্ট্রনের আধান = -1.602 x 10-19 কুলম্ব ।



প্রশ্ন:- পরমাণুর মৌলিক কণাগুলির মধ্যে আধান-বিহীন কণা কোনটি ?

উত্তর:- পরমাণুর মৌলিক কণাগুলির মধ্যে নিউট্রন হল আধান-বিহীন কণা ।



প্রশ্ন:- নিউক্লিয়ন কী ?

উত্তর:- পরমাণুর নিউক্লিয়াসের প্রোটিন ও নিউট্রন কণাগুলিকে এক সঙ্গে কেন্দ্রীয় কণা বা নিউক্লিয়ন বলে ।



প্রশ্ন:- কোনো পরমাণুর M -কক্ষ সর্ববহিস্থ কক্ষ হলে ওই কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে ? উত্তর:- M -কক্ষের জন্য মুখ্য কোয়ান্টাম সংখ্যা (n) = 3 । 2n2 সূত্রানুযায়ী M কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা = 2.32 = 18 -টি থাকতে পারলেও এই পরমাণুর ক্ষেত্রে M কক্ষ সর্ববহিস্থ কক্ষ হওয়ার জন্য ওই কক্ষপথে সর্বোচ্চ 8 টি ইলেকট্রন থাকতে পারে ।

প্রশ্ন:- নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম কী ?

উত্তর:- সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামের (1H1) পরমাণু হল নিউট্রনবিহীন ।



প্রশ্ন:- পরমাণু কেন্দ্রকে কী কী কণা থাকে ?

উত্তর:- সাধারণ হাইড্রোজেন ছাড়া অন্য সব মৌলের পরমাণু কেন্দ্রকে প্রোটিন ও নিউট্রন কণা থাকে । সাধারণ হাইড্রোজেনের পরমাণু কেন্দ্রক একটি মাত্র প্রোটিন কণা দ্বারা গঠিত - এর কেন্দ্রকে কোনো নিউট্রন কণা নেই ।



প্রশ্ন:- C.G.S. এককে ইলেক্ট্রনের তড়িতাধান কত ?

উত্তর:- C.G.S. এককে ইলেক্ট্রনের তড়িতাধান = -4.8 x 10-10 esu ।



প্রশ্ন:- যৌগ মূলকের একটি ক্যাটায়ান ও একটি অ্যানায়নের নাম ও সংকেত লেখ ।

উত্তর:- ক্যাটায়ান হল আয়ন (NH+4) এবং অ্যানায়ন হল নাইট্রেট আয়ন (NO-3) ।



প্রশ্ন:- 57X141 পরমাণুটিতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন আছে ?

উত্তর:- 57X141 পরমাণুটির ভর সংখ্যা = 141 এবং পারমাণবিক সংখ্যা = 57 । সুতরাং পরমাণুটিতে প্রোটন সংখ্যা 57 এবং নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা - প্রোটন সংখ্যা = (141 - 57) = 84 ।



প্রশ্ন:- পরমাণুর মধ্যে কোনটি সবচেয়ে ভারী কণা ?

উত্তর:- পরমাণুর মধ্যে কোনটি সবচেয়ে ভারী কণা হল নিউট্রন ।



প্রশ্ন:- নিউট্রনের আধানের মান কত ?

উত্তর:- নিউট্রন নিস্তড়িৎ কণা । অতএব, নিউট্রনের আধানের পরিমাণ শূন্য ।



প্রশ্ন:- পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান এমন একটি মৌলের নাম কী ?

উত্তর:- পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান এমন একটি মৌল হল সাধারণ হাইড্রোজেন (1H1) ।



প্রশ্ন:- Na+, Cl-, Ca, 6C12 -এর মধ্যে কোনটি নিউক্লিয়াইড ?

উত্তর:- Na+, Cl-, Ca, 6C12 -এর মধ্যে 6C12 হল কার্বনের একটি নিউক্লিয়াইড ।



প্রশ্ন:- ইলেকট্রন মহল কাকে বলে ?

উত্তর:- প্রত্যেক পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে, ঠিক ততগুলি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে পরমাণুর বাকি অংশে সজ্জিত থাকে । পরমাণুর এই অংশকে ইলেকট্রন মহল বলে ।



প্রশ্ন:- মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক গুরুত্ব কোন ক্ষেত্রে একই হতে পারে ?

উত্তর:- প্রকৃতিতে যে সব মৌলের একটি মাত্র আইসোটন 100% বর্তমান থাকে সেইসব মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক গুরুত্ব একই হয় । যেমন : সোডিয়াম (11Na23), ফ্লুওরিন (9F19) ।



প্রশ্ন:- কেন্দ্রবহির্ভূত ইলেকট্রন বলতে কী বোঝায় ?

উত্তর:- পরমাণু নিস্তড়িৎ । প্রত্যেক পরমাণুর কেন্দ্রকে মোট যতগুলি পজিটিভ তড়িত্গ্রস্থ প্রোটন থাকে , ঠিক ততগুলি নেগেটিভ তড়িত্গ্রস্থ ইলেকট্রন পরমাণু-কেন্দ্রকের বাইরে পরমাণুর বাকি অংশে সজ্জিত থাকে । এই ইলেকট্রনগুলিকে কেন্দ্রবহির্ভূত ইলেকট্রন বলে ।

:- K+, Cl, Ar, F- -এর মধ্যে কোন দুটি সম ইলেকট্রন যুক্ত ?

উত্তর:- K -এর পারমাণবিক সংখ্যা 19, সুতরাং K+ -এর ইলেকট্রন সংখ্যা = (19 - 1) = 18 ।

Cl -এর পারমাণবিক সংখ্যা 17, সুতরাং Cl -এর ইলেকট্রন সংখ্যা = 17 ।

Ar -এর পারমাণবিক সংখ্যা 18, সুতরাং Ar -এর ইলেকট্রন সংখ্যা = 18 ।

F -এর পারমাণবিক সংখ্যা 9, সুতরাং F- -এর ইলেকট্রন সংখ্যা = (9 + 1) = 10 ।

অতএব K+, Cl, Ar, F- -এর মধ্যে K+ ও Ar সম ইলেকট্রন যুক্ত ।



প্রশ্ন:- পরমাণু কিভাবে আয়নে পরিনত হয় ?

উত্তর:- যখন কোনো পরমাণু ওর নিউক্লিয়াসের সবচেয়ে বাইরের কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে অথবা সবচেয়ে বাইরের কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহন করে তখন ওই পরমাণুটি আয়নে পরিনত হয় । যেমন : Na - e = Na+ (সোডিয়াম আয়ন) ; Cl + e = Cl- (ক্লোরাইড আয়ন ) ইত্যাদি ।



প্রশ্ন:- F-, O2- এবং Na+ আয়নগুলির মধ্যে সম্পর্ক কী ?

উত্তর:- F-, O2- এবং Na+ আয়নগুলিতে প্রত্যেক ক্ষেত্রে 10 -টি করে ইলেকট্রন রয়েছে । সুতরাং এরা আইসোইলেক্ট্রনিক ।



প্রশ্ন:- যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ?

উত্তর:- পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের যেসব ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়, তাদের যোজ্যতা ইলেকট্রন বলে ।



প্রশ্ন:- পরমাণুর মৌলিকত্ব কিসের ওপর নির্ভর করে ?

উত্তর:- পরমাণুর মৌলিকত্ব মৌলটির পারমাণবিক সংখ্যা বা পরমাণুক্রমাঙ্কের ওপর নির্ভর করে ।



প্রশ্ন:- তিনটি পরমাণুর ভর সংখ্যা যথাক্রমে 31, 32, 34 এবং এদের নিউট্রন সংখ্যা যথাক্রমে 15, 16, 16 ; পরমাণু তিনটির মধ্যে কোন দুটি আইসোটোপ ?

উত্তর:- এখানে পরমাণু তিনটির প্রোটন সংখ্যা যথাক্রমে (31 - 15) বা 16, (32 - 16) বা 16 এবং (34 - 16) বা 18 । অর্থাৎ 31 এবং 32 ভর সংখ্যাবিশিষ্ট পরমাণু দুটির প্রত্যেকেরই প্রোটিন সংখ্যা 16 অর্থাৎ, এদের পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা আলাদা । অতএব পরমাণু তিনটির মধ্যে প্রথম দুটি পরমাণু কোনো মৌলের আইসোটোপ ।



প্রশ্ন:- পারমাণবিক ভর একক কাকে বলে ?

উত্তর:- কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে এককে প্রকাশ করা হয়, তাকে পারমাণবিক ভর একক (amu) বলে । 1 amu = 1.66 x 10-24 গ্রাম ।



প্রশ্ন:- নিউক্লিয় বল কী ?

উত্তর:- নিউক্লিয়নগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে পরমাণু কেন্দ্রকের মধ্যে ওদের দৃঢ়ভাবে আবদ্ধ রাখে সেই বলকে নিউক্লিয় বল বলে ।



প্রশ্ন:- ভারী জল কাকে বলে ?

উত্তর:- যে জলে ডয়টেরিয়াম সাধারণ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, তাকে ভারী জল (D2O) বলে ।

🙏 AIMS🙏

28/08/2017

#পুষ্টি_বিপাক_পরিপাক


খাদ্যের পরিপাক পদ্ধতিঃ

আমরা প্রত্যহ ভাত, চিঁড়ে, মুড়ি, রুটি ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহন করি। এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পৌষ্টিক নালীর বিভিন্ন অঙ্গে বিভিন্ন উৎসেচকের দ্বারা কি ভাবে পাচিত হয় তা ছকের সাহায্যে দেখানো হল।

মুখবিবরঃ খাদ্য প্রথমে মুখবিবরে লালাগ্রন্থি থেকে নিঃসৃত টায়ালিনের মাধ্যমে শ্বেতসার মলটোজে ও মলটেজের মাধ্যমে মলটোজ গ্লুকোজে পরিনত হয়। এর পর খাদ্য গ্রাসনালীতে আসে।

গ্রাসনালীর পরিপাকঃ গ্রাসনালীতে খাদ্যের কোনো পরিপাক হয় না। এর পর খাদ্য পাকস্থলীতে প্রবেশ করে।

পাকস্থলীর পরিপাকঃ পাকস্থলীতে অক্সিনটিক গ্রন্থি থেকে নিঃসৃত HCl খাদ্যকে আম্লিক করে। এর পর খাদ্য ডিওডেনামে আসে।

ডিওডেনামের পরিপাকঃ খাদ্য বস্তু ডিওডেনামে প্রবেশ করে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত অ্যামাইলেজ শ্বেতসারকে মলটোজে ও মলটোজকে মলটেজ ও গ্লুকোজে পরিনত করে। এর পর খাদ্য ইলিয়ামে আসে।

ইলিয়ামে পরিপাকঃ খাদ্য ইলিয়ামে প্রবেশ করে আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত সুক্রেজ এর মাধ্যমে সুক্রোজ গ্লুকোজ+ফুকটোজ=ল্যাকটোজে পরিনত হয়। আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত ল্যাকটেজের মাধ্যমে ল্যাকটোজ গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিনত হয়।

বৃহদন্তের পরিপাকঃ শেষে অপাচ্য খাদ্য কণা বৃহদন্তে জমা হতে থাকে।

গ্লুকোজ ইলিয়ামের অন্তগ্রাত্রে অবস্থিত ভিলাই কর্তিক শোষিত হয়।

অবশেষে অপাচ্য খাদ্যাংশ বৃহদন্তে সাময়িকভাবে জমা থাকে।

পাঁচটি অধাতব মৌল উপাদানের নাম ও তাদের উৎস:-

#পুষ্টিতে_ভূমিকা


কার্বন( C )

১৷ প্রধান উৎস বায়ুমণ্ডলের । ৷

২৷ স্থলজ উদ্ভিদ প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে গ্যাস শোষণ করে।

৩৷ জলজ উদ্ভিদ সমগ্র দেহতল দিয়ে জলে দ্রবীভূত গ্রহণ করে।

কার্বন উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য এবং প্রোটোপ্লাজম গঠনের জন্য প্রয়োজন।


হাইড্রোজেন( H )

১৷ জল হাইড্রোজেনের প্রধান উৎস।

২৷ স্থলজ উদ্ভিদ মাটির কৈষিক জল মূলরোম দ্বারা শোষণ করে।

৩৷ জলজ উদ্ভিদ জলে দ্রবীভূত হাইড্রোজেন সমগ্র দেহতল দ্বারা শোষণ করে।

উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য এবং প্রোটোপ্লাজম গঠনের জন্য এই উপাদানের প্রয়োজন।


অক্সিজেন( O )

১৷ অক্সিজেনের প্রধান উৎস হল বায়ুমণ্ডল।

২৷ স্থলজ উদ্ভিদ বায়ু থেকে আণবিক অক্সিজেন গ্রহণ করে।

৩৷ জলজ উদ্ভিদ জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে।

শ্বসন ক্রিয়ায় খাদ্যবস্তু জারণের জন্য এবং সালোকসংশ্লেষের সময় অঙ্গার আত্তীকরণের জন্য এই উপাদানের প্রয়োজন হয়। তাছাড়া কোষের বিভিন্ন জৈব উপাদান গঠনের জন্যও এই উপাদানের প্রয়োজন হয়।


সালফার( S )

১৷ স্থলজ উদ্ভিদ মৃত্তিকা স্থিত সালফেট লবন মূলের সাহায্যে শোষণ করে।

২৷ জলজ উদ্ভিদ জলে দ্রবীভূত সালফেট লবন সমগ্র দেহতলের সাহায্য গ্রহণ করে।

উদ্ভিদের মূল অংশের বৃদ্ধিতে এবং দেহে শর্করা জাতীয় খাদ্য চলাচলে সহায়তা করে। সালফারের অভাবে কাণ্ড দুর্বল হয়।


ফসফরাস( P )

১৷ স্থলজ উদ্ভিদ মৃত্তিকা স্থিত ফসফেট লবন মূলের সাহায্যে গ্রহণ করে।

২৷ জলজ উদ্ভিদ জলে দ্রবীভূত ফসফেট লবন সমগ্র দেহতলের সাহায্য গ্রহণ করে।

শ্বসনে, কোষ বিভাজনে এবং নিউক্লিয়াস গঠনে এই উপাদান সহায়তা করে। ফসফরাসের অভাবে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। পাতা নীলাভ সবুজ বর্ণের হয়।

............................. 🙏 AIMS 🙏...........................

27/08/2017

#স্বাস্থ্য_বিষয়ক

প্রশ্ন:-অপারেশনের পর টক জাতীয় ফল খাওয়া যায়?

#বিশেষজ্ঞদের_মতামত :-

অপারেশনের পর রোগীর জন্য আত্মীয় স্বজন সঙ্গে করে ফলফলাদি নিয়ে যান সৌজন্যবশত, সেই সব ফলের অধিকাংশই হচ্ছে কমলালেবু। অপারেশনের পর ওসব ফল খাওয়া না কি একদম নিষেধ। আর তাই রোগী এগুলো ছুঁয়েও দেখেন না। এমনি ভুল বিশ্বাস অনেকেরই।
আমাদের দেশের অধিকাংশ লোকই মনে করে, টক জাতীয় ফল খেলে ঘা পেকে যায়। দাদু-ঠাকুমার কাছ থেকে শোনা এই তথ্যের ওপর বিশ্বাস এত মজবুত যে সার্জন বলে গেলেও রোগী সেটি বিশ্বাস করতে চায় না।

আসলে টক জাতীয় ফল ঘা শুকাতে সাহায্য করে। টক জাতীয় ফলে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। ভিটামিন সি সমৃদ্ধ ফলের মধ্যে রয়েছে কাগজিলেবু, কমলালেবু, আমলকি, কামরাঙ্গা, ইত্যাদি। অপারেশনের পর ভিটামিন সি খুবই প্রয়োজন। ভিটামিন সি সংযোজক কলার কোলাজেন তৈরিতে সাহায্য করে। ভিটামিন কোলাজেনে অবস্থিত প্রোলিনের সঙ্গে জলের সংযোজন ঘটিয়ে হাইড্রোক্সিপ্রোলিন তৈরি করে। এভাবেই কোলাজেনের উৎপাদন সহজ করে কাটা বা ক্ষতস্থানকে মাংসপেশির তন্তুতে ভরাট করে ফেলে এবং ঘা শুকিয়ে যায়। কাজেই দেখা যাচ্ছে, টক জাতীয় ফল খেলে ঘা পাকে না। বরং এটি ঘা শুকাতে বিশেষভাবে সাহায্য করে।

মজার ব্যাপার হচ্ছে রোগীরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান না। কিন্তু ভিটামিন সি ট্যাবলেট দিলে কিন্তু ঠিকই খান। সুতরাং ভুল ধারণার বশবর্তী হয়ে অপারেশনের পর ভিটামিন সি সমৃদ্ধ খাবার থেকে নিজেকে বঞ্চিত করে দ্রুত সেরে ওঠার প্রক্রিয়াকে ধীর করার কোনো মানে হয় না। অন্যদিকে যেসব কারণে অপারেশনের ক্ষত পাকতে পারে বা সংক্রমণ হতে পারে সে বিষয়ে সচেতন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সচেষ্ট হতে হবে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে বেশি লোকের ভিড় না করা, আর রোগীর শুশ্রূষাকারীর যথার্থভাবে পরিচ্ছন্ন থাকা।

................................AIMS.................................

27/08/2017

কোন খাবারে পাবেন কোন ভিটামিন?

খাবারের মাধ্যমেই শরীরে ভিটামিন পৌছায়। ভিটামিনের অভাবে নানা রোগ হয়। কোন ভিটামিনের কাজ কি, অভাবে কোন রোগ হয়, কোন খাবারে এটি পাওয়া যায় তার একটি তালিকা নীচে দেওয়া হল।

ভিটামিন A
কাজ- দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে, ত্বক ও চুলের সৌন্দর্য রক্ষা সহ দেহের সার্বিক বৃদ্ধি সাধন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
অভাব জনিত রোগ- রাতকানা, চর্ম শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া, দেহের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে ও রোগ, প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হয়, কেরাটোম্যালেসিয়া
উৎস- ডিম, মাখন,পনির, গাঢ় সবুজ শাক-সবজি, লাল শাক, বাধা কপি, মটরশুটি ইত্যাদি।
ভিটামিন B
কাজ- ভিটামিন B রক্তে লোহিত রক্ত কণিকা বানায়, শর্করা জাতীয় খাদ্য বিপাকে সাহায্য করে, স্নায়ূ কোষের খাদ্যপ্রাণ হিসাবে কাজ করে।
অভাব জনিত রোগ- বেরি বেরি, রক্ত শূণ্যতা, মুখ ও জিহ্বার ঘা সহ পরিপাক তন্ত্রের কর্ম ক্ষমতা হ্রাস পায়
উৎস- অঙ্কুরিত ছোলা, আটা, টম্যাটো, মটরশুটি, পিঁয়াজ, মাংস, ডিম, দুধ
ভিটামিন C
কাজ- রক্ত জমাট বাঁধতে ও ক্ষত স্থান সারাতে সাহায্য করে, দেহের টিসু গঠন করে, দেহের প্রয়োজনীয় লৌহ, অন্যান্য মিনারেল শোষণে বিশেষ ভূমিকা রাখে, হাড় ও দাঁত গঠনে সাহায্য করে।
অভাব জনিত রোগ- দাঁত ও মাড়ির রোগ, হাড় দূর্বল হওয়া, রক্তপাত, ঘন ঘন সর্দি-কাশি ইত্যাদি
উৎস- টক জাতীয় ফল ও শাক-সবজিতে এই ভিটামিন পাওয়া যায়
ভিটামিন- D
কাজ- হাড় ও দাঁতকে মজবুত করে ও স্বাভাবিক বৃদ্ধি ঘটায়, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে
অভাব জনিত রোগ- রিকেট, অষ্টিও ম্যালেসিয়া, দেরিতে দাঁত হওয়া
উৎস- দুধ, মাখন, ডিম, ইলিশ, মাছের তেল, কড লিভার ওয়েল, অস্থি মজ্জা, সূর্য রশ্মি
ভিটামিন E
কাজ- শরীরের ক্ষত স্থান সারাতে সাহায্য করে, লোহিত রক্ত কণিকাকে অক্সিজেন বহনে সাহায্য করে, প্রজনন ক্ষমতা বাড়ায়।
অভাব জনিত রোগ- অকালে চুল পড়া, প্রজনন ক্ষমতা হ্রাস হতে পারে।
উৎস- বাদাম, শস্য বীজ, সবুজ শাক- সবজি লেটুস পাতা ইত্যাদি
ভিটামিন K
কাজ- রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অস্থিকে শক্ত রাখে
অভাব জনিত রোগ- কেটে গেলে রক্তকে সহজে জমাট বাঁধতে দেয়না।
উৎস- শাক-সবজি, গাজর, টমেটো ইত্যাদি।

#অতিরিক্ত_সংযোজন

ভিটামিন হলো খাদ্যে জরুরি কিছু ছোট জৈব অণু। ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়। জলে দ্রবণীয় ভিটামিন (ভিটামিন বি কমপ্লেক্স। যেমন : বি২, ফলিক এসিড, বি১২, ভিটামিন সি ইত্যাদি) এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন ( ভিটামিন ডি, এ, ই কে)। ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়।
অবসন্নতা, ছোট শ্বাস, ক্লান্ত ত্বক, মাথা ঘোরা, অনিয়ন্ত্রিত হার্টবিট- এগুলো ভিটামিনের অভাবের লক্ষণ। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ভিটামিনের অভাবে পাঁচ ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যার কথা।


১. সংকেত
গাল, হাত প্রভৃতি জায়গায় লাল অথবা সাদা ব্রণ হওয়া।
অভাব
এটি ফ্যাটি এসিড, ভিটামিন এ এবং ভিটামিন ডি এর অভাব নির্দেশ করে।
যেভাবে দূর করবেন
সূর্যের আলো ভিটামিন ডি-এর প্রাকৃতিক উৎস। ভিটামিন ডি পেতে সূর্যের আলো লাগানো চাই শরীরে, তবে বুঝেশুনে। সাধারণত বলা হয়, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আলো বেশি ভালো। এ ছাড়া মাছ, টুনা, সার্ডিন, ডিম, দুধ, মাখন, সবুজ পাতাজাতীয় সবজি এই সমস্যা দূর করতে সাহায্য করে। এ ছাড়া খাদ্যতালিকায় কাঠবাদাম, ওয়াল নাট ইত্যাদিও যোগ করতে পারেন।
আর ভিটামিন এ পেতে পেপে, রঙিন সবজি, গাজর, মিষ্টি আলু, ক্যাপসিকাম ইত্যাদি খাদ্যতালিকায় রাখতে পারেন।

২. সংকেত
হাত, পা অথবা দেহের অন্য কোনো জায়গায় অসাড়তা।
অভাব
এই ধরনের সংকেত ভিটামিন বি-এর অভাব নির্দেশ করে। যেমন বি৬ এবং বি১২। এটি পেরিফেরাল স্নায়ুর সমস্যা নির্দেশ করে, যা ত্বকে এসে শেষ হয়। এ ছাড়া উদ্বেগ, বিষণ্ণতা, এনিমিয়া, অবসন্নতা এবং হরমোনের ভারসাম্যহীনতাও ভিটামিন বি-এর অভাবে দেখা দিতে পারে।
কীভাবে দূর করবেন
খাদ্যতালিকায় ভিটামিন বি-এর পরিমাণ বেশি রাখতে হবে। বাদামি ভাত, বাদাম, ডিম, মুরগি, খাসির মাংস, কলা, ব্রকলি, বাঁধাকপি এবং সবুজ পাতাজাতীয় সবজি ইত্যাদি খাদ্যতালিকায় রাখতে পারেন।

৩. সংকেত
মুখের কোনো খাঁজ
অভাব
জিংক,আয়রন এবং ভিটামিন বি, যেমন, নায়াসিন (বি৩), রিবোফ্লেভিন (বি২)।
দূর করবেন যেভাবে
টুনামাছ, ডিম, মুরগি, টমেটো, পিনাট, ব্রকলি ইত্যাদি খাদ্যতালিকায় রাখতে পারেন। পাশাপাশি দই, পনির, ঘি ইত্যাদি খাওয়া যেতে পারে।

৪. সংকেত
পেশি খিঁচুনির কারণে টনটন করে ব্যথা, বিশেষ করে পায়ের বিভিন্ন অংশে।
অভাব
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও পটাশিয়াম। যদি এই সমস্যা প্রায়ই হতে থাকে তবে বুঝতে হবে যে আপনার খাবারে এগুলোর অভাব রয়েছে।
দূর করবেন যেভাবে
পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাবেন। কলা, বাদাম, নারকেল পানি ইত্যাদি। ম্যাগনেসিয়ামের জন্য গাঢ় সবুজজাতীয় খাবার খেতে পারেন। গাজর, বাদামি ভাত, কাজুবাদাম থেকে ক্যালসিয়াম পাওয়া যাবে।

৫. সংকেত
মুখে লাল র‍্যাশ এবং চুল বেশি পড়া।
অভাব
বায়োটিন (বি৭) চুলের ভিটামিন হিসেবে পরিচিত। যখন আপনার শরীর চর্বিতে দ্রবণীয় ভিটামিন খায় (যেমন এ ডি ই কে) তখন বেশি ভিটামিন বি সঞ্চয় হয় না।
যেভাবে দূর করবেন
অ্যাভাকাডো, মাশরুম, ফুলকপি, সয়াবিন, বাদাম ইত্যাদি খাদ্যতালিকায় রাখতে পারেন।

............................ 🙏AIMS🙏.............................

Want your school to be the top-listed School/college in Katwa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Katwa
713130